২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কর্মচারী হাসপাতালের সামনে মোটরবাইকের ধাক্কায় পথচারী নিহত

৪৫ বছর বয়সী ওই ব্যক্তির পরিচয় সিআইডির ক্রাইম সিন ইউনিটের মাধ্যমে জানার চেষ্টা চলছে।

কর্মচারী হাসপাতালের সামনে মোটরবাইকের ধাক্কায় পথচারী নিহত
সরকারি কর্মচারী হাসপাতাল।

ঢাকা মেডিকেল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2025, 09:29 PM

Updated : 26 Aug 2026, 12:19 PM

রাজধানীর ফুলবাড়ীয়ায় সরকারি কর্মচারী হাসপাতালের সামনে মোটরসাইকেলের ধাক্কায় এক পথচারী নিহত হয়েছেন।

শনিবার বেলা ৩টার দিকের এ দুর্ঘটনায় নিহত ৪৫ বছর বয়সী ব্যক্তির পরিচয় জানতে পারেনি পুলিশ।

শাহবাগ থানা এসআই মাহমুদ হাসান বলেন, জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ খবর পেয়ে কর্মচারী হাসপাতালের জরুরি বিভাগ থেকে ওই ব্যক্তির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ওই পথচারীকে উদ্ধার করা এক রিকশাচালকের বরাতে তিনি বলেন, কর্মচারী হাসপাতালের সামনের রাস্তায় দ্রুত গতির মোটরসাইকেল তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে পাশে ওই হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, সিআইডির ক্রাইম সিন ইউনিটের মাধ্যমে নিহতের পরিচয় জানার চেষ্টা চলছে।