২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুদকে সচিব হিসেবে যোগ দিলেন খালেদ রহীম

এর আগে তিনি মন্ত্রিপরিষদ বিভাগে অতিরিক্ত সচিবের দায়িত্বে ছিলেন।

দুদকে সচিব হিসেবে যোগ দিলেন খালেদ রহীম
মোহাম্মদ খালেদ রহীম।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2025, 11:11 PM

Updated : 26 Aug 2026, 01:25 PM

দুর্নীতি দমন কমিশনে (দুদক) সচিব হিসেবে যোগ দিয়েছেন মোহাম্মদ খালেদ রহীম। 

রোববার তার কাজ শুরুর কথা সংবাদ বিজ্ঞপ্তিতে দিয়ে বলেছে সংস্থাটি।

বিসিএস প্রশাসন ক্যাডারের পঞ্চদশ ব্যাচের এই কর্মকর্তা দুদকে অবসরোত্তর ছুটিতে যাওয়া সাবেক সচিব খোরশেদা ইয়াসমীনের স্থলাভিষিক্ত হলেন।

খালেদ রহীমকে গত ১৬ জুলাই পদোন্নতি দিয়ে দুদকে সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়। এর আগে তিনি মন্ত্রিপরিষদ বিভাগে অতিরিক্ত সচিবের দায়িত্বে ছিলেন।

দুদকের বিজ্ঞপ্তিতে বলা হয়, চাকরিজীবনের শুরুতে তিনি নেত্রকোনা জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনার হিসেবে যোগ দেন। পরে তিনি মাঠ প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি জীবন বীমা করপোরেশন, বিসিএস প্রশাসন একাডেমি, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং মন্ত্রিপরিষদ বিভাগেও কাজ করেছেন।

চাকরি সংক্রান্ত বিভিন্ন বিষয়ে তিনি আমন্ত্রিত বক্তা হিসেবে বিভিন্ন প্রশিক্ষণ প্রতিষ্ঠানে নিয়মিত বক্তব্য দিয়ে থাকেন বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।