২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

পূর্ণ দায়িত্ব পেলেন তিতাস গ্যাসের এমডি

তার বেতন স্কেল গ্রেড-২ করা হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2025, 04:39 PM

Updated : 10 Sep 2026, 12:42 PM

তিতাস গ্যাসের ব্যবস্থাপনা পরিচালকের চলতি দায়িত্বে থাকা শাহনেওয়াজ পারভেজ পূর্ণ দায়িত্ব পেয়েছেন।

পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তিনি এই দায়িত্ব পালন করবেন বলে সোমবার এক অফিস আদেশে জানানো হয়েছে।

এতে বলা হয়, পেট্রোবাংলার সুপিরিয়র সিলেকশন কমিটির মূল্যায়ন ও সুপারিশের আলোকে গত ১৭ মে অনুষ্ঠিত পেট্রোবাংলা পরিচালনা বোর্ডের সভায় শাহনেওয়াজ পারভেজের বেতন স্কেল গ্রেড-৩ থেকে বাড়িয়ে গ্রেড-২ করা হয়েছে।