৩১তম বিসিএস পুলিশ অ্যাসোসিয়েশনের সভাপতি জিয়া, সম্পাদক নাজিম
সদস্যদের ভোটে নতুন এ কমিটি নির্বাচিত হয়েছে।
বিসিএস ৩১তম ব্যাচের পুলিশ অ্যাসোসিয়েশনের সভাপতি হয়েছেন মোহাম্মদ জিয়াউল হক; সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মো. নাজিম উদ্দিন আল আজাদ।
ওই ব্যাচের পুলিশ কর্মকর্তাদের সরাসরি ভোটে তাদের নির্বাচিত করার তথ্য বুধবার সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে বলেছে সংগঠনটি। এদিন বিকাল ৫টায় নির্বাচন কমিশন এ ফলাফল ঘোষণা করে।
সংগঠনের তরফে বলা হয়, আপাতত দুই জনের কমিটি নির্বাচন করা হয়েছে। পরে এক বছর মেয়াদী পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ৩১তম বিসিএস ব্যাচের পুলিশ কর্মকর্তাদের কল্যাণ এবং পদোন্নতিতে এ কমিটি কার্যকর ভূমিকা পালন করবে বলে আশা করছেন সদস্যরা।
