১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

আরএফইডির নেতৃত্বে জেবেল-রাব্বানী

এক বছরের জন্য দায়িত্ব পালন করবে নতুন কমিটি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2025, 11:00 PM

Updated : 26 Aug 2026, 11:47 AM

নির্বাচন কমিশনের খবর সংগ্রহে কর্মরত সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির (আরএফইডি) নতুন কমিটি নির্বাচিত হয়েছে।

নতুন কার্যনির্বাহী কমিটিতে দৈনিক যুগান্তরের কাজী জেবেল সভাপতি এবং বাংলাদেশে প্রতিদিনের গোলাম রাব্বানী সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

রোববার নির্বাচন কমিশনের ‘মিডিয়া সেন্টারে’ আরএফইডি সদস্যদের ভোটে এক বছর মেয়াদী কার্যনির্বাহী কমিটি ২০২৫ এর নির্বাচন অনুষ্ঠিত হয়।

কমিটিতে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন আ ন ম মুহিবুব উজ জামান (ডেইলি সান)। যুগ্ম-সাধারণ সম্পাদক পদে মো. আরিফুল ইসলাম (আলোকিত বাংলাদেশ), অর্থ সম্পাদক মাসুদ রায়হান পলাশ (এনটিভি অনলাইন), সাংগঠনিক সম্পাদক নিয়ামুল আজিজ সাদেক (এনটিভি), দপ্তর সম্পাদক মো. আল-আমিন (মানবজমিন) এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন এম এম লিংকন (দৈনিক বায়ান্ন)। 

নির্বাচিত সদস্যরা হলেন-পদে ফারজানা আক্তার (একাত্তর), নাজনীন আক্তার লাকী (সারাবাংলা), মুহাম্মদ সাইফুল্লাহ (ইউএনবি), হেদায়েত উল্যাহ সীমান্ত (এসএটিভি) ও জাহিদুল ইসলাম (আমার দেশ)।

বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড

ভোট শুরুর আগে নির্বাচন কমিশন ভবনের লেক চত্ত্বরে সংগঠনটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। 

এতে আরএফইডির প্রয়াত সদস্য সাংবাদিক হোসাইন জাকির নামে প্রচলিত ‘বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড’ প্রাপ্তদের হাতে পুরস্কার তুলে দেন সিইসি এএমএম নাসির উদ্দিন। 

নির্বাচন ও গণতন্ত্র  শীর্ষক বিষয়ে টেলিভিশন ক্যাটাগরিতে এ পুরস্কার পেয়েছেন মাহমুদুল হাসান পারভেজ (ইন্ডিপেন্ডেন্ট টিভি), প্রিন্ট মিডিয়া ক্যাটাগরিতে সাইদুর রহমান (ইত্তেফাক), অনলাইন ক্যাটাগরিতে মো. মেহেদী হাসান হাসিব (বিডি২৪লাইভ)।

এসময় চার নির্বাচন কমিশনার, সচিব ও আরএফইডি সদস্যরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

কোনো দলের পক্ষে বা বিপক্ষে দাঁড়াতে চাই নাসিইসি