২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬ আশ্বিন ১৪৩৩

সিরাজগঞ্জের সাবেক এমপি ঢাকায় গ্রেপ্তার

শিশুরোগ বিশেষজ্ঞ আজিজ একাদশ ও দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে বিজয়ী হন।

সিরাজগঞ্জের সাবেক এমপি ঢাকায় গ্রেপ্তার
ছবি: ফেইসবুক পেইজ থেকে নেওয়া

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2025, 01:24 AM

Updated : 10 Sep 2026, 12:32 PM

সিরাজগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল আজিজকে ঢাকার কলাবাগান এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

সিরাজগঞ্জের তাড়াশ থানায় করা হত্যাচেষ্টার মামলায় সোমবার রাতে তাকে গ্রেপ্তার করা হয় বলে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার এক বিবৃতিতে বলা হয়েছে।

গণ-আন্দোলনের মুখে গত ৫ অগাস্ট দেশ ছেড়ে ভারতে চলে যান শেখ হাসিনা। দুই দিন বাদে অন্তর্বর্তী সরকার গঠনের পর একে একে গ্রেপ্তার হতে থাকেন আওয়ামী লীগের মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ শীর্ষ পর্যায়ের নেতা ও প্রভাবশালী সংসদ সদস্যরা।

সেই ধারাবাহিকতায় প্রায় ছয় মাসের মাথায় গ্রেপ্তার হলেন সিরাজগঞ্জের এই সাবেক সংসদ সদস্য। 

আব্দুল আজিজ ২০১৮ সালে একাদশ ও ২০২৪ সালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন।

ঢাকা শিশু হাসপাতালের সাবেক পরিচালক ও শিশুরোগ বিশেষজ্ঞ আজিজ পেশাজীবি সংগঠন বাংলাদেশ স্বাধীনতা চিকিৎসক পরিষদের ঢাকা শিশু হাসপাতালের সভাপতি ছিলেন।