১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

কোরবানির ঈদ: বায়তুল মোকাররমে ৫ জামাত, শুরু ৭টায়

আগামী বৃহস্পতিবার দেশে কোরবানির ঈদ উদযাপিত হবে।

কোরবানির ঈদ: বায়তুল মোকাররমে ৫ জামাত, শুরু ৭টায়

বায়তুল মোকাররম জাতীয় মসজিদে কোরবানির ঈদের জামাত।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2023, 07:07 PM

Updated : 25 Jun 2023, 07:07 PM

কোরবানির ঈদে প্রতি বছরের মত এবারও বায়তুল মোকাররম জাতীয় মসজিদে নামাজের পাঁচটি জামাত পর্যায়ক্রমে অনুষ্ঠিত হবে।

আগামী বৃহস্পতিবার দেশে কোরবানির ঈদ উদযাপিত হবে।

রোববার ইসলামিক ফাউন্ডেশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সকাল ৭টার প্রথম জামাতে বায়তুল মোকাররমের পেশ ইমাম হাফেজ মাওলানা এহসানুল হক ইমামতি করবেন; মুকাব্বিরের দায়িত্ব পালন করবেন বায়তুল মোকাররমের খাদেম আব্দুল হাদী।

দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়। ইমামতি করবেন বায়তুল মোকাররমের পেশ ইমাম মাওলানা মুহীউদ্দিন কাসেম; মুকাব্বিরের দায়িত্ব পালনে থাকবেন হাফেজ ক্বারী মো. আতাউর রহমান।

পর্যায়ক্রমে সকাল ৯টা, ১০টায় ও বেলা পৌনে ১১টায় আরও তিনটি জামাত অনুষ্ঠিত হবে।

আবহাওয়া প্রতিকূল হলে জাতীয় ঈদগাহের ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৭টা থেকে পরিবর্তিত হয়ে জাতীয় মসজিদ বায়তুল মুকাররমে সকাল ৮টায় অনুষ্ঠিত হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

পুরানো খবর:

চাঁদ দেখা গেছে, বাংলাদেশে কোরবানির ঈদ ২৯ জুন