২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদা জিয়ার নেতৃত্ব ও ত্যাগ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হবে: আলজেরিয়ার প্রেসিডেন্ট

বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রায় খালেদা জিয়ার ‘তাৎপর্যপূর্ণ’ অবদান এবং জনগণের কল্যাণে তার ‘অবিচল অঙ্গীকারের’ কথা স্মরণ করে গভীর শোক প্রকাশ করেছেন আলজেরিয়ার প্রেসিডেন্ট।

খালেদা জিয়ার নেতৃত্ব ও ত্যাগ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হবে: আলজেরিয়ার প্রেসিডেন্ট
খালেদা জিয়া

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2026, 10:08 PM

Updated : 26 Aug 2026, 05:33 PM

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করে আলেজিরার প্রেসিডেন্ট আব্দুলমাদজিদ তেব্বুন বলেছেন, তার ‘নেতৃত্ব ও ত্যাগ’ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হবে।

সোমবার ঢাকায় আলজেরীয় দূতাবাস জানিয়েছে, খালেদা জিয়ার প্রয়াণে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের কাছে শোকবার্তা পাঠিয়েছেন আব্দুলমাদজিদ তেব্বুন।

দূতাবাসের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রায় খালেদা জিয়ার ‘তাৎপর্যপূর্ণ’ অবদান এবং জনগণের কল্যাণে তার ‘অবিচল অঙ্গীকারের’ কথা স্মরণ করে গভীর শোক প্রকাশ করেছেন আলজেরিয়ার প্রেসিডেন্ট।

“তিনি বলেছেন, তার নেতৃত্ব ও ত্যাগ শ্রদ্ধা ও অনুরাগের সঙ্গে স্মরণ করা হবে। প্রধানমন্ত্রী থাকাকালে আলজেরিয়া ও বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কের উন্নয়নে তার মহান অবদানের প্রশংসাও তিনি করেছেন।”

গত ৩০ ডিসেম্বর ভোরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়া। পরদিন জাতীয় সংসদের সামনে তার জানাজা হয়। এরপর তাকে রাষ্ট্রীয় মর্যাদায় জিয়া উদ্যানে স্বামী জিয়াউর রহমানের কবরের পাশে সমাহিত করা হয়।