২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকার বাড্ডা থেকে অপহৃত ব্যবসায়ী গোপালগঞ্জে উদ্ধার, গ্রেপ্তার ১

গত সোমবার বাড্ডা হাইস্কুল গলির লেকপাড় এলাকা থেকে ব্যবসায়ী মিন্টু শিকদারকে তুলে নিয়ে যাওয়া হয়।

ঢাকার বাড্ডা থেকে অপহৃত ব্যবসায়ী গোপালগঞ্জে উদ্ধার, গ্রেপ্তার ১
অপহরণকারী ইয়াসিন শিকদার।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Oct 2024, 04:55 PM

Updated : 26 Aug 2026, 10:44 AM

রাজধানীর বাড্ডা থেকে অপহৃত মিন্টু শিকদার নামের এক ব্যবসায়ীকে গোপালগঞ্জ থেকে উদ্ধার করেছে পুলিশ। 

মঙ্গলবার রাত ৮টার দিকে গোপালগঞ্জ সদর থানা এলাকায় অভিযান চালিয়ে মিন্টু শিকদারকে উদ্ধার এবং অপহরণকারী ইয়াসিন শিকদারকে গ্রেপ্তার করা হয়। 

অভিযানে অপহরণের কাজে ব্যবহৃত একটি গাড়িও জব্দ করা হয়। 

বুধবার ঢাকা মহানগর পুলিশের জনসংযোগ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অপহরণের শিকার মিন্টু শিকদার সিটি মানি এক্সেঞ্জ নামের একটি প্রতিষ্ঠানের মালিক। 

মিন্টুকে অপহরণের পর তার বড় ভাই আব্দুল কাদের শিকদার মঙ্গলবার বাড্ডা থানায় একটি মামলা করেন। 

মামলায় বলা হয়, মিন্টু শিকদার ও তার মামাত ভাই আমির হামজা গত সোমবার সকাল পৌনে ৯টার দিকে বাড্ডার বৈশাখি সরণি এলাকার ভাড়া বাসা থেকে অফিসে যাওয়ার উদ্দেশে বের হন। 

সকাল আনুমানিক ৯ টার দিকে তারা বাড্ডা হাইস্কুল গলির লেকপাড় এলাকায় পৌঁছালে ইয়াসিন শিকদারসহ অজ্ঞাত সাত-আটজন তাদের পথরোধ করে মিন্টু শিকদারকে জোর করে একটি সাদা গাড়িতে তুলে নিয়ে যান। সে সময় তার আমির হামজাকে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে দেন। 

পুলিশ তদন্তে নেমে প্রযুক্তির সহায়তায় অপহরণকারী ও অপহৃতের অবস্থান শনাক্ত করে বাড্ডা থানা পুলিশ। 

অপহরণে ব্যবহৃত গাড়িটিও জব্দ করেছে পুলিশ। 

অপহরণে ব্যবহৃত গাড়িটিও জব্দ করেছে পুলিশ।

এরপর মঙ্গলবার রাত ৮ টার দিকে গোপালগঞ্জ থানা পুলিশের সহায়তায় গোপালগঞ্জ সদর থানা এলাকায় অভিযান চালিয়ে অপহরণকারী ইয়াসিন শিকদারকে গ্রেপ্তার করা হয়। পরে তার হেফাজত থেকে অপহৃত মিন্টু শিকদারকে উদ্ধার ও অপহরণে ব্যবহৃত গাড়ি জব্দ করা হয়। 

পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিদে দাবি করা হয়েছে, গ্রেপ্তার ইয়াসিন শিকদার একজন পেশাদার প্রতারক। 

টাকার জন্য মিন্টু শিকদারকে তিনি অপহরণ করেছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন।