১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

এমবিবিএস ভর্তি: কোচিং সেন্টারের কার্যক্রম বন্ধ তিন সপ্তাহ

২২ জানুয়ারি পর্যন্ত সকল মেডিকেল ভর্তি কোচিং সেন্টার বন্ধ থাকবে

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jan 2025, 04:59 PM

Updated : 26 Aug 2026, 11:16 AM

এমবিবিএস ২০২৪-২৫ শিক্ষাবর্ষের কোর্সে ভর্তি পরীক্ষাকে সামনে রেখে মেডিকেল কোচিং সেন্টারগুলোর কার্যক্রম বন্ধের নির্দেশনা দেওয়া হয়েছে।

বুধবার স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে নির্দেশনা দেওয়া হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের এমবিবিএস কোর্সে ভর্তি পরীক্ষার জন্য ১ জানুয়ারি থেকে ২২ জানুয়ারি পর্যন্ত ব্যক্তি বা প্রতিষ্ঠান পরিচালিত সকল মেডিকেল ভর্তি কোচিং সেন্টারের অফলাইন ও অনলাইন কার্যক্রম বন্ধ থাকবে। 

মেডিকেলে ভর্তি পরীক্ষা ১৭ জানুয়ারিডেন্টালে ২৮ ফেব্রুয়ারি

এ সিদ্ধান্ত অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ।

দেশের মেডিকেল কলেজগুলোতে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৭ জানুয়ারি সকাল ১০টায়।