Published : 18 Aug 2024, 02:54 PM
রাজধানীর ধোলাইখালের একটি ছয়তলা ভবনের দ্বিতীয় তলায় আগুন লেগেছে।
শনিবার বেলা পৌনে ১১টার দিকে ধোলাইখালের টিপু সুলতান রোডের ওই ভবনে আগুন লাগে।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ থেকে বলা হয়, তাদের ৫টি ইউনিট আগুন নেভাতে কাজ করছে।
ভবনটির দ্বিতীয় তলায় বেসরকারি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের একটি শাখা রয়েছে।
সূত্রাপুর ফায়ার স্টেশন অফিসার হাসান আলী জানান, কোনো হতাহতের খবর তাদের কাছে এখনো নেই।
আগুন খুব একটা দেখা না গেলেও ধোঁয়ায় ওই এলাকা আচ্ছন্ন হয়ে আছে বলে জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।