২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এসপি সুভাষ সাহার জামিন কেন বাতিল হবে না: হাই কোর্ট

সুভাষ চন্দ্র সাহা ফরিদপুরের সাবেক পুলিশ সুপার; বর্তমানে তিনি পুলিশ সদরদপ্তরে সংযুক্ত আছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2024, 09:31 PM

Updated : 10 Sep 2026, 12:05 PM

দুর্নীতি মামলায় ফরিদপুরের সাবেক পুলিশ সুপার সুভাষ চন্দ্র সাহা ও তার স্ত্রী রীনা চৌধুরীর জামিন কেন বাতিল করা হবে না, তা জানতে চেয়েছে হাই কোর্ট।

দুদকের আবেদনের শুনানি করে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী এবাদত হোসেনের বেঞ্চ সোমবার এই রুল জারি করে। 

সুভাষ চন্দ্র সাহা ফরিদপুরের সাবেক পুলিশ সুপার; বর্তমানে তিনি পুলিশ সদরদপ্তরে সংযুক্ত আছেন। 

দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. খুরশিদ আলম খান; রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক।

আমিন উদ্দিন মানিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে গত বছরের ৪ ডিসেম্বর দুর্নীতি দমন কমিশন সুভাষ চন্দ্র সাহা ও রীনা চৌধুরীর বিরুদ্ধে মামলা করে। 

ঢাকার বিশেষ জজ আদালত গত ২২ ফেব্রুয়ারি ওই মামলায় তাদের জামিন মঞ্জুর করে। ওই আদেশ বাতিল চেয়ে দুদক হাই কোর্টে আসে।

ওই আবেদনের শুনানি নিয়েই সোমবার রুল দিল হাই কোর্ট।