২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জুডিশিয়াল সার্ভিস কমিশনের সদস্য সীমা জামানের পদত্যাগ

সীমা জামানের পদত্যাগে কমিশনে এখন সদস্য রইলেন ৮ জন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2025, 04:38 PM

Updated : 26 Aug 2026, 11:38 AM

বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন থেকে পদত্যাগ করেছেন এর সদস্য অধ্যাপক সীমা জামান। 

রাষ্ট্রপতি পদত্যাগপত্র গ্রহণ করে তাকে কমিশনের সদস্য পদ থেকে অব্যাহতি দিয়েছেন বলে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মঙ্গলবার এক প্রজ্ঞাপনে জানানো হয়। 

“বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশনের সদস্য অধ্যাপক ড. সীমা জামান রাষ্ট্রপতিকে উদ্দেশ্য করে স্বাক্ষরযুক্ত পত্রযোগে স্বীয় পদ ত্যাগ করেছেন। রাষ্ট্রপতি পদত্যাগপত্র গত ১২ জানুয়ারি থেকে ভূতাপেক্ষভাবে গ্রহণ করে তাকে কমিশনের সদস্য পদ হতে অব্যহতি প্রদান করেছেন,” প্রজ্ঞাপনে বলা হয়। 

বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের ওয়েবসাইট থেকে জানা যায়, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী কমিশনের চেয়ারম্যান। আর কমিশনের সদস্য রয়েছেন ৯ জন।  

সীমা জামানের পদত্যাগে কমিশনে এখন সদস্য রইলেন ৮ জন।