১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

আদালত প্রাঙ্গণে পরীমনি অসুস্থ, হয়নি জেরা

গাড়িতে অবস্থান করার সময় হঠাৎ অসুস্থবোধ করেন তিনি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 May 2025, 04:48 PM

Updated : 26 Aug 2026, 12:47 PM

আদালতে এসে অসুস্থ হয়ে পড়ায় সাভারের বোট ক্লাবে মারধর ও যৌন হয়রানির মামলায় চিত্রনায়িকা পরীমনির জেরা হয়নি।

সোমবার আবেদনের পরিপ্রেক্ষিতে আগামী ৯ সেপ্টেম্বর জেরার নতুন দিন ঠিক করেছেন ঢাকার ৯ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শাহিনা হক সিদ্দিকা। 

এদিন সকাল ১১টা ৫ মিনিটে পরীমনি আদালতে আসেন। পরে সাড়ে ১১টার দিকে আদালত থেকে জানানো হয়, বিকাল সাড়ে ৩টার দিকে জেরা হবে। এরপর বিকাল পর্যন্ত গাড়িতে বসে ছিলেন পরীমনি।

এর মাঝে তিনি অসুস্থবোধ করায় তার তরফে সময় চেয়ে আবেদন করেন আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী। বিচারক সময় মঞ্জুর করার পর আদালত ত্যাগ করেন এই চিত্রনায়িকা।

২০২১ সালের ৮ জুন পরীমনি সাভারের বিরুলিয়ায় তুরাগ তীরে ওই ক্লাবে হেনস্তার শিকার হওয়ার অভিযোগ তুললে শোরগোল পড়ে যায়।

১৩ জুন রাতে পরীমনি এক ফেইসবুক পোস্টে লেখেন, “আমি শারীরিক নির্যাতনের শিকার হয়েছি। আমাকে রেপ এবং হত্যা করার চেষ্টা করা হয়েছে। আমি এর বিচার চাই।”

ওই ঘটনায় প্রধানমন্ত্রীর কাছে বিচার চেয়ে লেখা এই পোস্ট দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। পোস্টটি দেওয়ার ঘণ্টাখানেক পর গুলশানে নিজের বাড়িতে সংবাদ সম্মেলন করে অভিযোগ জানান পরীমনি। পরদিন ধর্ষণচেষ্টা, হত্যাচেষ্টা ও মারধরের অভিযোগে সাভার মডেল থানায় মামলা করেন এই চিত্রনায়িকা।

মামলা দায়েরের পরই রাজধানীর উত্তরার এক নম্বর সেক্টরের ১২ নম্বর রোডের বাসা থেকে ব্যবসায়ী নাসির উদ্দিন ও তার বন্ধু তুহিন সিদ্দিকী অমিকে গ্রেপ্তার করে মহানগর গোয়েন্দা পুলিশ। তদন্ত শেষে সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন ৭ সেপ্টেম্বর তিনজনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেন। 

অভিযুক্তরা হলেন- নাসির উদ্দিন, তুহিন সিদ্দিকী অমি ও শহীদুল আলম। 

এরপর ২০২২ বছরের ১৮ মে অভিযোগ গঠনের মধ্য দিয়ে আসামিদের বিচার শুরুর আদেশ দেয় আদালত।

ওই বছরের ২৯ নভেম্বর পরীমনির আংশিক জবানবন্দি গ্রহণের মাধ্যমে সাক্ষ্যগ্রহণ প্রক্রিয়া শুরু হয়। এরপর গত বছরের ২২ সেপ্টেম্বর তার সাক্ষ্যগ্রহণ শেষ হয়।

আদালতে পরীমনি, হবেন জেরার মুখোমুখি 

পরীমনির সাক্ষ্য গ্রহণ শেষ, জেরা ২২ জানুয়ারি

বোট ক্লাবে নেওয়া হয় ‘পরিকল্পিতভাবে’: পরীমনি

পরীমনির মামলার প্রধান আসামি কে এই নাসির মাহমুদ

পরীমনির মামলায় নাসিরসহ ৩ জনের বিচার শুরু

ধর্ষণচেষ্টা: পরীমনির মামলায় ব্যবসায়ী নাসির ইউ মাহমুদ গ্রেপ্তার

মামলা করেছেন পরীমনি, আসামি নাসির ইউ মাহমুদসহ ৬ জন

নাসির ও অমির বিরুদ্ধে আরও দুই মামলা হবে: পুলিশ

পরীমনির অভিযোগ: ঢাকা বোট ক্লাব থেকে ৩ জনকে বহিষ্কার

পরীমনির অভিযোগ: যা বললেন ঢাকা বোট ক্লাবের কর্মকর্তা

আমাকে ধর্ষণ ও হত্যার চেষ্টা করা হয়েছে: পরীমনি