১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

গেটস ফাউন্ডেশনের আরও সহায়তা চাইলেন ইউনূস

নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা অলির সঙ্গে বুধবার দ্বিপক্ষীয় বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা।

গেটস ফাউন্ডেশনের আরও সহায়তা চাইলেন ইউনূস
জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে বুধবার অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষৎ করেন বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের মার্ক সুজমান। ছবি: পিআইডি

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2024, 06:30 PM

Updated : 26 Aug 2026, 10:32 AM

যুক্তরাষ্ট্রভিত্তিক দাতব্য সংস্থা বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের কাছে বাংলাদেশের স্বাস্থ্যখাতে আরও সহায়তা চেয়েছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।

বুধবার জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক সুজমানের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বাসসকে বলেন, “প্রধান উপদেষ্টা গেটস ফাউন্ডেশনকে বাংলাদেশে স্বাস্থ্যসহ অন্যান্য খাতে প্রতিষ্ঠানটির সহযোগিতা বাড়ানোর অনুরোধ করেছেন। এতে মার্ক সুজমান ইতিবাচক সাড়া দিয়ে বাংলাদেশে তাদের সম্পৃক্ততা বাড়ানোর বিষয়ে আগ্রহ দেখান।”

তিনি বলেন, গেটস ফাউন্ডেশন পৃথিবীব্যাপী স্বাস্থ্যখাতে আর্থিক সহায়তা ও দাতব্য কর্মসূচি পরিচালনা করে থাকে। বাংলাদেশে ভ্যাকসিন উৎপাদন এবং আইসিডিডিআর,বিতে প্রতিষ্ঠানটি যুক্ত রয়েছে।

প্রেস সচিব শফিকুল বলেন, গেটস ফাউন্ডেশন বাংলাদেশের স্বাস্থ্যখাতে তাদের সহায়তা বাড়ানোর যে আগ্রহ দেখিয়েছে, তার অর্থ হলো- বাংলাদেশে স্বাস্থ্য সেবার মান বৃদ্ধি এবং নতুন কর্মসংস্থান তৈরি।

সাক্ষাৎকালে প্রধান উপদেষ্টা বাংলাদেশে স্বাস্থ্যসেবার পাশাপাশি অন্যান্যখাতে সামাজিক ব্যবসা পরিচালনারও আহ্বান জানান।

নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা অলির সঙ্গে বুধবার দ্বিপক্ষীয় বৈঠকে অধ্যাপক ইউনূস। ছবি: পিআইডি

নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা অলির সঙ্গে বুধবার দ্বিপক্ষীয় বৈঠকে অধ্যাপক ইউনূস

নেপালের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক

বাসস জানিয়েছে, নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা অলির সঙ্গে বুধবার দ্বিপক্ষীয় বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস।

জাতিসংঘ সাধারণ অধিবেশনের ফাঁকে অনুষ্ঠিত এ বৈঠকে তারা দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক পুনরুজ্জীবিত করার ওপর জোর দেন। 

এর আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে একই ধরনের বৈঠক করেন প্রধান উপদেষ্টা।