২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আরো চার দিনের এইচএসসি পরীক্ষা স্থগিত

পরীক্ষার নতুন তারিখ পরে জানানো হবে।

আরো চার দিনের এইচএসসি পরীক্ষা স্থগিত
ফাইল ছবি

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2024, 02:33 PM

Updated : 10 Sep 2026, 12:12 PM

কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার মধ্যে ১ অগাস্ট পর্যন্ত এইচএসসি ও সমমানের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান।

তিনি বলেন, “সূচি অনুযায়ী আগামী সপ্তাহের ২৮, ২৯, ৩১ জুলাই ও ১ অগাস্ট পরীক্ষা হওয়ার কথা ছিল। চলমান পরিস্থিতি বিবেচনায় সেগুলো স্থগিত করা হয়েছে। পরীক্ষার নতুন তারিখ পরে জানানো হবে।”

কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘাত-সহিংসতার কারণে এর আগে ১৮, ২১, ২৩ ও ২৫ জুলাইয়ের নির্ধারিত পরীক্ষাগুলোও নিতে পারেনি শিক্ষাবোর্ডগুলো। এর মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে জারি হয়েছে কারফিউ।

তার আগে ১৬ জুলাই থেকেই স্কুল-কলেজ, বিশ্ববিদ্যালয়সহ সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে।

পুরনো খবর

আগামী সপ্তাহের ৩ দিনের এইচএসসি পরীক্ষা স্থগিত

বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত

সব কলেজ-বিশ্ববিদ্যালয় বন্ধ, হল ত্যাগের নির্দেশ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব কলেজ-প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা