মিরপুরে ‘ছিনতাইকারীর ছুরিতে’ প্রাইভেটকার চালক আহত
স্টেডিয়াম রোডে হেঁটে যাওয়ার সময় দুইজন ছিনতাইকারী ফারুকের পথ আটকে তার পেটে ছুরি মেরে পালিয়ে যায়।
ঢাকার মিরপুরে স্টেডিয়াম রোড এলাকায় ‘ছিনতাইকারীদের’ ছুরিকাঘাতে এক প্রাইভেটকার চালক আহত হয়েছেন।
সোমবার রাত ১টা ১০ মিনিটে ২২ বছর বয়সী মো. ওমর ফারুককে ছুরিকাঘাত করা হয় বলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক জানিয়েছেন।
আহত ওমর ফারুকের গ্রামের বাড়ি পাবনার চাটমোহর ধানার বোয়ালিয়া গ্রামে। তার বাবার নাম আব্দুর রশিদ।
পরিদর্শক ফারুক বলেন, “স্টেডিয়াম রোডে হেঁটে যাওয়ার সময় দুইজন ছিনতাইকারী ফারুকের পথ আটকে তার পেটে ছুরি মেরে পালিয়ে যায়। পরে তাকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে নিয়ে আসা হয়।“
ওমর ফারুক ঢাকা মেডিকেলের ৪ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন বলে জানিয়েছেন পুলিশের এই পরদর্শক।
