হাসপাতালে ১০ টাকার টিকেট কেটে চোখ দেখালেন প্রধানমন্ত্রী
শুক্রবার সকালে রাজধানীর শেরে বাংলা নগরে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে যান প্রধানমন্ত্রী।
হাসপাতালে সাধারণ রোগীদের মত ১০ টাকায় টিকেট কেটে চোখ পরীক্ষা করিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বাসস জানিয়েছে, শুক্রবার সকালে রাজধানীর শেরেবাংলা নগরে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে যান প্রধানমন্ত্রী।
হাসপাতালের নিচ তলায় বহির্বিভাগ থেকে সাধারণ রোগীদের মত টিকেট কেটে চিকিৎসকের কাছে চোখ পরীক্ষা করান শেখ হাসিনা।
এই হাসপাতাল থেকেই নিয়মিত চোখের চিকিৎসা নিচ্ছেন প্রধানমন্ত্রী।
