Published : 19 Jun 2026, 05:17 PM
রকমারি দেশি ফল নিয়ে উৎসব করল জাতীয় প্রেস ক্লাব।
শুক্রবার সকালে এ উৎসব উদ্বোধন করেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন । এসময় ‘প্রেস ক্লাব আমাদের সেকেন্ড হোম’গান পরিবেশন করা হয়।
ক্লাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ৪২ ধরনের দেশি ফল দিয়ে এ উৎসব উদযাপন করা হয়। এর মধ্যে ছিল আম্রপালি, ফজলি, জাম্বুরা, কলা, কামরাঙ্গা, আমলকি, আমড়া, পেঁপে, কাঁঠাল, আনারস, ওরবরই, কামরাঙা, পেয়ারা, করমচা, লটকন, ড্রাগন, ডেউয়া, টিপাটিপি, জামরুল, তাল, আপেল, লেবু, বাতাবিলেবু, লিচু, কাঠ লিচু, হাঁড়িভাঙ্গা, বিলাতি গাব, জাম, ফজলি আম, সফেদা, তরমুজ, বাঙ্গি, সাম্মাম, আমলকি, আমড়া, মাখনা, তালের শাঁস, কাঠ বাদাম, দেশী খেজুর ইত্যাদি।

উৎসবে গান পরিবেশন করেন তামান্না হক, শাহরিয়ার রাফাত, মিনি আলাউদ্দিন ও বাবু।
জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া। অনুষ্ঠান সঞ্চালনা করেন ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য ও বিশেষ অনুষ্ঠান ও আপ্যায়ন উপ-কমিটির আহ্বায়ক কাদের গনি চৌধুরী।