রোজা কবে? চাঁদ দেখা কমিটি বসছে বুধবার
দেশের আকাশে কোথাও চাঁদ দেখা গেলে সেই তথ্য জানানোর অনুরোধ করেছে ইসলামিক ফাউন্ডেশন।
রোজা কবে থেকে শুরু হচ্ছে সেই সিদ্ধান্ত দিতে জাতীয় চাঁদ দেখা কমিটি সভা ডেকেছে।
বুধবার বায়তুল মোকাররম জাতীয় মসজিদে সভা হবে বলে ইসলামিক ফাউন্ডেশন মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
সন্ধ্যা ৬টায় সভা শুরু হবে। এতে সভাপতিত্ব করবেন নতুন সরকারের ধর্মমন্ত্রী।
দেশের আকাশে কোথাও রমজান মাসের চাঁদ দেখা গেলে ০২-৪১০৫৩২৯৪, ০২-২২৬৬৪০৫১০ ও ০২-২২৩৩৮৩৩৯৭ নম্বরে অথবা সংশ্লিষ্ট জেলার ডিসি ও ইউএনওকে জানাতে অনুরোধ করেছে ইসলামিক ফাউন্ডেশন।
