২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জুলাই সনদ: ইউনূসের সভাপতিত্বে কমিশনের সদস্যদের বৈঠক

রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2025, 04:53 PM

Updated : 26 Aug 2026, 02:29 PM

জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠানকে সামনে রেখে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে ঐকমত্য কমিশনের সদস্যরা বৈঠক করেছেন।

বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক হয়েছে। 

বৈঠকে ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ, কমিশনের সদস্য বিচারপতি মো. এমদাদুল হক, সফর রাজ হোসেন, ড. ইফতেখারুজ্জামান, ড. বদিউল আলম মজুমদার, ড. মো. আইয়ুব মিয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার উপস্থিত ছিলেন।

জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান এবং প্রধান উপদেষ্টার মুখ‍্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়াও বৈঠকে ছিলেন।

এদিকে সন্ধ্যায় ৬টায় ফরেন সার্ভিস একাডেমিতে বিভিন্ন রাজনৈতিক দল ও জোটের সঙ্গে জরুরি বৈঠকে বসছে জাতীয় ঐকমত্য কমিশন।

শুক্রবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জুলাই সনদ স্বাক্ষরের প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার।