২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

পিএসও’র দায়িত্ব নিলেন লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসান

সেনা ও নৌবাহিনী প্রধান তাকে লেফটেন্যান্ট জেনারেলের র‌্যাংক ব্যাজ পরিয়ে দেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2024, 01:33 AM

Updated : 26 Aug 2026, 10:19 AM

সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসান।

বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের উপস্থিতিতে নবনিযুক্ত প্রিন্সিপাল স্টাফ অফিসারকে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ও নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান লেফটেন্যান্ট জেনারেল র‌্যাংক ব্যাজ পরিয়ে দেন। 

এসময় উপস্থিত ছিলেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।

লেফটেন্যান্ট জেনারেল কামরুল ১৯৮৯ সালের ২২ ডিসেম্বর সেনাবাহিনীতে কোর অব ইনফ্যান্ট্রিতে কমিশন লাভ করেন। 

তিনি বাংলাদেশ মিলিটারি একাডেমির কমান্ড্যান্ট, সেনাবাহিনীর জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি), ৬৬ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার রংপুর এরিয়াসহ সেনাবাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত ছিলেন।