২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিডিনিউজ টোয়েন্টিফোর আস্থার জায়গা গড়তে পেরেছে: রামেন্দু মজুমদার

“সংবাদ প্রকাশের যে সাহস ও বলিষ্ঠতা তারা দেখিয়েছে, তা সামনের দিনগুলোতেও অব্যাহত রাখবে বলে আশা করি,” বলেন তিনি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2025, 08:45 PM

Updated : 26 Aug 2026, 02:32 PM

সঠিক খবর জানার জন্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম একটা আস্থার জায়গা তৈরি করতে পেরেছে বলে মন্তব্য করেছেন নাট্যজন রামেন্দু মজুমদার।

বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর র‌্যাডিসন ওয়াটার গার্ডেন হোটেলের বলরুমে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিষ্ঠার ১৯ বছর উদযাপন অনুষ্ঠানে এসে তিনি এ মন্তব্য করেন। 

রামেন্দু মজুমদার বলেন, “নিরপেক্ষ এবং সঠিক সংবাদ জানার জন্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম একটা আস্থার জায়গা তৈরি করতে পেরেছে। বিশেষ করে শিল্প-সংস্কৃতির সঠিক খবরটা এখানে পাই এবং আমি নিয়মিত পাঠকও।”

তিনি বলেন, “সামনের দিনগুলোতেও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম সঠিক খবর জানাবে এবং সংবাদ প্রকাশের যে সাহস ও বলিষ্ঠতা তারা দেখিয়েছে, তা সামনের দিনগুলোতেও অব্যাহত রাখবে বলে আশা করি।”