Published : 24 Feb 2026, 11:31 PM
প্রবাসীদের লাশ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাড়ি পৌঁছে দিতে আরো দুটি ফ্রিজিং অ্যাম্বুলেন্স চালু করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।
মঙ্গলবার ঢাকায় প্রবাসী কল্যাণ ভবন প্রাঙ্গণে প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী অ্যাম্বুলেন্স দুটির যাত্রা উদ্বোধন করেন।
রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় বলেছে, আগে তিনটি অ্যাম্বুলেন্সের মাধ্যমে প্রবাসীদের লাশ বহন করা হত। নতুন দুটি নিয়ে সেই সংখ্যা হল পাঁচটি।
মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, “বিনামূল্যে প্রবাসীদের লাশ পাঠানো বিষয়টি শুধু ঢাকা বিমানবন্দর থেকে নয়; চট্টগ্রাম ও সিলেট বিমানবন্দর থেকেও এ কাজটি করা হবে।”
অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর বলেন, “প্রবাসী পরিবারের যারা বিদেশে মারা যান, তাদের দীর্ঘদিনের একটা দাবি ছিল যে লাশগুলো যেন সরকারিভাবে পরিবহনের একটা ব্যবস্থা করা হয়।”
অ্যাম্বুলেন্স উদ্বোধন অনুষ্ঠানে ওয়েজ আর্নাস বোর্ডের মহাপরিচালক ব্যারিস্টার মো. গোলাম সারওয়ার ভূঁইয়া, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব নেয়ামত উল্ল্যাহ ভূঁইয়া উপস্থিত ছিলেন।