২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

বাগেরহাটের সাবেক এমপি মিলন গ্রেপ্তার

ডিএমপির জনসংযোগ বিভাগ এক বার্তায় এ তথ্য জানিয়েছে।

বাগেরহাটের সাবেক এমপি মিলন গ্রেপ্তার
বাগেরহাট-৪ আসনের সাবেক সংসদ সদস্য আমিরুল আলম মিলন

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2025, 10:31 AM

Updated : 26 Aug 2026, 12:39 PM

বাগেরহাট-৪ আসনের সাবেক সংসদ সদস্য আমিরুল আলম মিলনসহ ৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে একজন সাবেক ওয়ার্ড কাউন্সিলরও আছেন। 

মঙ্গলবার সকালে ঢাকা মহানগর পুলিশের জনসংযোগ বিভাগ এক বার্তায় এ তথ্য জানিয়েছে।

তাতে সাবেক এমপি ও কাউন্সিলরসহ নয়জনকে গ্রেপ্তারের কথা বলা হলেও তাদের নাম পরিচয় এবং কবে কোন জায়গা থেকে গ্রেপ্তার করা হয়েছে সে ব্যাপারো কোনো তথ্য জানানো হয়নি।

এ ব্যাপারে ঢাকা মহানগর পুলিশের জনসংযোগ বিভাগের উপকমিশনার তালেবুর রহমান বলেন, "তাদের ব্যাপারে তথ্য সংগ্রহ করে বিস্তারিত পরে জানান হচ্ছে।"