২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

ফ্লাইওভারে বাইক দুর্ঘটনায় আহত মতিউরের মৃত্যু

তার স্ত্রী ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন আছেন।

ফ্লাইওভারে বাইক দুর্ঘটনায় আহত মতিউরের মৃত্যু

হানিফ ফ্লাইওভার।

ঢাকা মেডিকেল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2023, 08:44 PM

Updated : 14 Jul 2023, 08:44 PM

ঢাকার হানিফ ফ্লাইওভারে গাড়ির সঙ্গে ধাক্কায় মোটরসাইকেল আরোহী যে দম্পতি আহত হয়েছিলেন, তাদের মধ্যে স্বামীর মৃত্যু হয়েছে।

শুক্রবার বিকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ৩৫ বছর বয়সী মতিউর রহমানের মৃত্যু হয় বলে জানিয়েছেন যাত্রাবাড়ী থানার এসআই উসমান আলী।

তিনি বলেন, দুর্ঘটনায় আহত মতিউরের স্ত্রী জাকিয়া খাতুন (২৮) ঢাকা মেডিকেলেই চিকিৎসাধীন।

পুরনো খবর:

ঢাকায় ফ্লাইওভারে বাইক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী আহত

মতিউর কাজ করতেন একটি ওষুধ কোম্পানিতে। তার গ্রামের বাড়ি লালমনিরহাটের হাতিবন্ধায়।  গাজীপুরে স্ত্রীকে নিয়ে থাকতেন তিনি।

শুক্রবার সকাল সাড়ে ১০টা দিকে তারা যাত্রাবাড়ীতে ফ্লাইওভারে দুর্ঘটনার মুখে পড়েন।

ঢাকা মেডিকেল ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় অংশ নিতে চেয়েছিলেন জাকিয়া, এজন্য তারা ঢাকায় এসেছিলেন। সকাল ১১টায় শুরু হওয়া ওই পরীক্ষার কেন্দ্র ছিল ডেমরা রফিকুল ইসলাম স্কুল অ্যান্ড কলেজে।

“মোটরসাইকেলে করে স্বামীর সঙ্গে পরীক্ষা দিতে যাওয়ার পথে হানিফ ফ্লাইওভারে কোনো একটি গাড়ির সঙ্গে তাদের বাইকের ধাক্কা লাগে। এতে মতিউর মাথায় ও জাকিয়া কোমরে ব্যাথা পান।” 

পরে জাকিয়ার পক্ষে আর পরীক্ষা দেওয়া সম্ভব হয়নি বলে জানান তিনি।