ঢাকায় ফ্লাইওভারে বাইক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী আহত
আহত হওয়ায় জাকিয়া আর পরীক্ষা দিতে যেতে পারেননি বলেও জানান বাচ্চু মিয়া।
রাজধানীর যাত্রাবাড়ীতে হানিফ ফ্লাইওভারে একটি গাড়ির সঙ্গে ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী আহত হয়েছেন।
শুক্রবার সকাল সাড়ে ১০টা দিকে এ দুর্ঘটনা ঘটে বলে ঢাকা মেডিকেল ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান।
আহত মতিউর রহমান (৩৫) ও তার স্ত্রী জাকিয়া খাতুন (২৮) থাকেন গাজীপুরে। মতিউর কাজ করেন একটি ওষুধ কোম্পানিতে।
‘স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে’ নিয়োগ পরীক্ষায় অংশ নিতে চেয়েছিলেন জাকিয়া, এজন্য তারা ঢাকায় এসেছিলেন। সকাল ১১টায় শুরু হওয়া ওই পরীক্ষার কেন্দ্র ছিল ‘ডেমরা রফিকুল ইসলাম স্কুল অ্যান্ড কলেজে’।
বাচ্চু মিয়া বলেন, “মোটরসাইকেলে করে স্বামীর সঙ্গে পরীক্ষা দিতে যাওয়ার পথে হানিফ ফ্লাইওভারে কোনো একটি গাড়ির সঙ্গে তাদের বাইকের ধাক্কা লাগে। এতে মতিউর মাথায় ও জাকিয়া কোমরে ব্যাথা পান।“
আহত হওয়ায় জাকিয়া আর পরীক্ষা দিতে যেতে পারেননি বলেও জানান বাচ্চু মিয়া।
