২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভূমিকম্পে কাঁপল দেশ

ভূমিকম্পের উৎপত্তিস্থল মিয়ানমারে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2026, 11:19 PM

Updated : 26 Aug 2026, 03:02 PM

মিয়ানমারে হওয়া ভূমিকম্পে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকা কেঁপে উঠেছে।

বুধবার রাত ১০টা ৫১ মিনিটে ৫ দশমিক ১ মাত্রার কম্পন হয়েছে বলে আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা জানিয়েছেন।

ভূমিকম্পের উৎপত্তিস্থল মিয়ানমারে, ঢাকার আগারগাঁও আবহাওয়া অফিস থেকে ৪৬২ কিলোমিটার দূরে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসও ৫ দশমিক ১ মাত্রার কম্পন রেকর্ড করেছে। ভূপৃষ্ঠের ১২৯ কিলোমিটার গভীরে এর উৎপত্তি।