Published : 01 Aug 2026, 09:14 PM
অন্তর্বর্তী সরকারের সময় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে সুপারিশ পাওয়া ১৪ হাজার ৩৮৪ জন প্রার্থী আগামী ২৯ অক্টোবর থেকে যোগ দেবেন বলে জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
শনিবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে এক ভার্চুয়াল সভায় এ সিদ্ধান্ত হওয়ার কথা সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে মন্ত্রণালয়।
সভাশেষে প্রাথমিক ও গণশিক্ষা সচিব মো. সাখাওয়াৎ হোসেন বলেন, “প্রাথমিকের জন্য সুপারিশ করা ১৪ হাজার সহকারী শিক্ষকের যোগদানের বিষয়টি গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার। তদন্ত ও প্রক্রিয়াগত দীর্ঘসূত্রিতায় তা বিলম্বিত হয়েছে। আশা করি, আসন্ন ২৯ অক্টোবরে তাদের যোগদান করা হবে।”
বৈঠকের পর সংবাদ বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় বলেছে, নিয়োগ পাওয়া শিক্ষকরা যোগ দেওয়ার পর তাদের পেশাগত প্রশিক্ষণ দেওয়া হবে।
অন্তর্বর্তী সরকারের সময় ২০২৫ সালের শেষ দিকে ৬১ জেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের এ প্রক্রিয়া শুরু হয়। নির্বাচনের দিন কয়েক আগে তাদের নিয়োগ চূড়ান্ত করে ফল প্রকাশ করে অন্তর্বর্তী সরকার।
তবে বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর তাদের যোগ দেওয়ার প্রক্রিয়া স্থগিত রাখা হয়।
সরকারে আসার পর এ বিষয়ে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছিলেন, অন্তর্বর্তী সরকারের সময় পরীক্ষা নিয়ে 'তড়িঘরি' করে ১৪ হাজার ৩৮৪ জন প্রার্থীকে নির্বাচিত করা হয়েছে। যে কারণে চূড়ান্ত সুপারিশ পাওয়া প্রার্থীদের সহকারী শিক্ষক হিসেবে যোগ দেওয়ার প্রক্রিয়া শুরু করা হয়নি।
সবশেষ গত ১০ মে সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার ৩৮৪ জন প্রার্থীর আগের কার্যকলাপ 'পুলিশি তদন্তের' মাধ্যমে যাচাই করতে জেলা প্রাথমিক শিক্ষা অফিসগুলোকে নির্দেশ দেয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।
এর আগে ৯ জানুয়ারি লিখিত পরীক্ষার পর ২১ জানুয়ারি ফল প্রকাশ করা হয়, যাতে উত্তীর্ণ হয়েছিলেন ৬৯ হাজার ২৬৫ জন প্রার্থী। পরে জেলা প্রাথমিক শিক্ষা অফিসগুলো তাদের মৌখিক পরীক্ষা নিয়ে গত ফেব্রুয়ারিতে নিয়োগের জন্য ১৪ হাজার ৩৮৪ জন প্রার্থীকে চূড়ান্তভাবে নির্বাচিত করে।
এ নিয়োগের জন্য ১০ লাখ ৮০ হাজার ৯৫ জন প্রার্থী আবেদন করলেও ৮ লাখ ৩০ হাজার ৮৮ জন প্রার্থী পরীক্ষায় অংশ নেন।
প্রথম ধাপে গত ৫ নভেম্বর রাজশাহী, রংপুর, সিলেট, খুলনা, বরিশাল ও ময়মনসিংহ বিভাগের স্কুলগুলোতে ১০ হাজার ২১৯ জন সহকারী শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
দ্বিতীয় ধাপে গত ১২ নভেম্বর ঢাকা ও চট্টগ্রাম বিভাগের স্কুলগুলোতে ৪ হাজার ১৬৬ জন সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
আর পড়ুৃন-
প্রাথমিকে ৩৬০০০ প্রধান শিক্ষকের শূন্য পদে পদোন্নতি প্রক্রিয়া শুরু
জাতীয়করণের প্রাথমিক শিক্ষকদের জ্যেষ্ঠতা: আপিল শুনানি শেষ, রায় ২
৩২ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগের বাধা কাটল
আইনি জটিলতায় ৮৭ হাজার শিক্ষক পদে নিয়োগ-পদোন্নতি আটকা: শিক্ষামন্ত্