০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

ধোলাইখালের আগুন নিয়ন্ত্রণে

সকাল ১১টা ৫৭ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2024, 12:39 PM

Updated : 10 Sep 2026, 12:06 PM

রাজধানীর ধোলাইখালে ছয়তলা ভবনের দ্বিতীয় তলায় লাগা আগুন ঘণ্টাখানেকের চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। 

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ থেকে বলা হয়, তাদের ৫টি ইউনিট সকাল ১১টা ৫৭ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। 

এর আগে শনিবার সকাল পৌনে ১১টার দিকে ধোলাইখালের টিপু সুলতান রোডের ওই ভবনে আগুন লাগে।

ভবনটির দ্বিতীয় তলায় বেসরকারি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের একটি শাখা রয়েছে।

ধোলাইখালে ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

সূত্রাপুর ফায়ার স্টেশন অফিসার হাসান আলী জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো হতাহতের খবর তাদের কাছে নেই।

আগুন খুব একটা দেখা না গেলেও ধোঁয়ায় ওই এলাকা আচ্ছন্ন হয়ে ছিল বলে জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।