২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

বাড্ডায় গভীর রাতে গুলি করে হত্যা

মামুন পেশায় একজন গাড়ি চালক। কারা, কেন তাকে তাকে হত্যা করল, সে বিষয়ে এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2025, 02:48 PM

Updated : 26 Aug 2026, 05:06 PM

রাজধানীর বাড্ডা এলাকায় গভীর রাতে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়েছে।

মঙ্গলবার রাত সাড়ে ৩টার দিকে এ হত্যাকাণ্ড ঘটে বলে বাড্ডা থানার ওসি হাবিবুর রহমান জানান।

তিনি বলেন, বাড্ডার চেয়ারম্যান গলিতে ‘অজ্ঞাতপরিচয় সন্ত্রাসীরা’ মামুন শিকদারকে নামের ৩৮ বছর বয়সী এক ব্যক্তিকে গুলি করে হত্যা করে।

মামুন পেশায় একজন গাড়ি চালক। কারা, কেন তাকে তাকে হত্যা করল, সে বিষয়ে এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ। 

ওসি বলেন, “আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি অপরাধীদেরকে চিহ্নিত করে গ্রেপ্তার করতে।

নিহত মামুন শিকদারের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।