১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

রাজউকের চেয়ারম্যান পদে ছিদ্দিকুরই থাকছেন

ছিদ্দকুরের নিয়োগ বাতিল করে গত বৃহস্পতিবার প্রজ্ঞাপন জারি করেছিলে জনপ্রশাসন মন্ত্রণালয়।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Sep 2024, 10:04 PM

Updated : 26 Aug 2026, 10:31 AM

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান মো. ছিদ্দিকুর রহমান সরকারকে অপসারণ করে গত বৃহস্পতিবার দেওয়া প্রজ্ঞাপন বাতিল করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। 

অর্থাৎ, এতে রাজউকের চেয়ারম্যান পদে থাকছেন সাবেক এই সেনা কর্মকর্তা।

রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার প্রজ্ঞাপনে বলা হয়েছে, “মেজর জেনারেল (অব.) ছিদ্দিকুর রহমান সরকারকে রাজউকের চেয়ারম্যান পদে চুক্তিভিত্তিক নিয়োগের বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ১৯ সেপ্টেম্বর তারিখে জারিকৃত প্রজ্ঞাপনটি বাতিল করা হলো। ৪ এপ্রিল ২০২৪ সালে জারি করা নিয়োগের আদেশ বহাল রাখা হলো।”

মো. ছিদ্দিুকুর রহমানের সঙ্গে সরকারের সম্পাদিত চুক্তিপত্রের অনুচ্ছেদ-৮ অনুযায়ী রাজউক চেয়ারম্যান পদে তার চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্টাংশ মেয়াদ বাতিল করে গত বৃহস্পতিবারের প্রজ্ঞাপন জারি করা হয়েছেল। 

এ বছরের ৪ এপ্রিল রাজউকের চেয়ারম্যান পদে দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ পান মো. ছিদ্দিকুর রহমান সরকার। ৮ এপ্রিল রাজউক চেয়ারম্যানের দায়িত্ব নেন তিনি। 

রাজউক চেয়ারম্যান ছিদ্দিকুর রহমানকে অপসারণ