০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩

তারিক সুজাত

তারিক সুজাত

জন্ম ১৯৬৫-র ১০ই সেপ্টেম্বর, ঢাকায়। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে এমএসএস।
প্রকাশিত হয়েছে ১৮টি কাব্যগ্রন্থ’সহ বেশ কয়েকটি গবেষণাধর্মী বই। এ ছাড়াও তিনি সম্পাদনা করেছেন অকালপ্রয়াত কবি আবুল হাসানের গল্প সংগ্রহ ও কাব্যনাটক ওরা কয়েকজন ।
সাংস্কৃতিক আন্দোলনে দেশের তারুণ্যশক্তির একনিষ্ঠ সংগঠক, বাংলাদেশের কবিদের প্রধান সংগঠন ‘জাতীয় কবিতা পরিষদ’-এর প্রতিষ্ঠাতা সদস্যদের অন্যতম । কর্মজীবনেও  সৃজনশীল পেশায় নিয়োজিত । খ্যাতনামা ইন্টেরিয়র, গ্রাফিক ডিজাইন ও প্রকাশনা সংস্থা জার্নিম্যান-এর কর্ণধার। প্রযুক্তিনির্ভর নিউ মিডিয়াসহ গণমাধ্যমের বিভিন্ন শাখায় সক্রিয় তারিক সুজাত ‘দৈনিক ভোরের কাগজ’ ও দেশটিভি’র পরিচালনার সঙ্গে যুক্ত। ইউনেস্কোর নির্বাহী বোর্ডে বাংলাদেশের প্রতিনিধি ছিলেন। গ্রাফিক ডিজাইনের জন্য লাভ করেছেন আন্তর্জাতিক সম্মাননা। ২০১৭ সালে গোথেনবার্গ বইমেলায় সুইডিশ আর্ট কাউন্সিলের আমন্ত্রণে ফেলোশিপ প্রোগ্রামে অংশগ্রহণ।  প্রায় ১৭টি ভাষায় অনূদিত হয়েছে তাঁর কবিতা।  কবিতার জন্য ২০০৬ সালে পেয়েছেন ভারতের ‘কৃত্তিবাস’ পুরস্কার ও ২০১৭ সালে ‘প্রথম আলো’ পুরস্কার, ২০১৮ সালে পেয়েছেন ‘সিটি-আনন্দ আলো’ পুরস্কার, কবিতায় সামগ্রিক অবদানের স্বীকৃতিস্বরূপ অর্জন করেন বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২২ ।