২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চলো ফিরি একাত্তরে

সব পথ মুছে গেলে / থাকেনা ফেরার তাড়া/ নদীর ভাঙনে সুপ্ত থাকে / নতুন চরের জেগে ওঠা

চলো ফিরি একাত্তরে
হামিদুজ্জামান খানের ভাস্কর্য

তারিক সুজাত তারিক সুজাত

Published : 21 Jul 2025, 04:53 PM

Updated : 26 Aug 2026, 01:25 PM

(উৎসর্গ:  ভাস্কর হামিদুজ্জামান খান )

এতো কান্না জমে ছিলো

                        বুঝতে পারিনি 

তুলি দিয়ে যদি কষ্ট লেখা যেত

আঁকা যেত হারানো বাঁশির সুর 

                        কালের কলমে

শোকের বদলে লিখতাম

                        বিজয়ের গান

যুদ্ধ যুদ্ধ দিন প্রবল দুঃখেও

সাথী-শহিদের মুখ বুকে নিয়ে 

                      সম্মুখে এগোয়

সব পথ মুছে গেলে 

থাকেনা ফেরার তাড়া

নদীর ভাঙনে সুপ্ত থাকে 

নতুন চরের জেগে ওঠা

এসেছে ফেরার ডাক

চলো ফিরি 

                একাত্তরে

স্বজনের স্মৃতি আর 

ত্রিশ-লক্ষ শহিদের 

        অযুত- সাহস 

তোমার সঙ্গে যাবে...