বাঙালির ইবসেন
বাঙালির ইবসেন
নরওয়ের নাট্যকার ও কবি হেনরিক ইবসেন (১৮২৮-১৯০৬)। যাকে উত্তর মেরু অঞ্চলীয় দেশটির রবীন্দ্রনাথ (১৮৬১-১৯৪১) মনে করা যায়। রবীন্দ্রনাথকে বাংলা সাহিত্যের ঠিকানা মনে করা হয়। তেমনিভাবে ইবসেনও নরওয়েজীয় সাহিত্যের ঠিকানা। আমরা বাংলা ভাষাভাষী পাঠকরা নরওয়ের ইবসেনকে বিশ্ববিদ্যালয়ের গন্ডি থেকে শুরু করে পত্রপত্রিকা ও নাটকের জগতে যতটা পঠনপাঠন, চর্চা, অনুবাদ, আলোচনা করে থাকি; সে তুলনায় প্রায় অর্ধকোটি জনসংখ্যার নরওয়ে নামক দেশটিতে বাঙালি প্রতিভা রবীন্দ্রনাথকে জানার ও তাঁর থেকে নেবার দৃষ্টান্ত খুব একটা নেই। সেটা ওদের ব্যাপার; এ নিয়ে আমাদের মাথাব্যাথার কারণ নেই। ইবসেন থেকে আমরা নিই এবং শিখি সেটা আমাদের প্রয়োজনেই। এটা যেমন সত্য, তেমনই ইবসেনকে রপ্তানি করার নওয়ের সরকারের তোড়জোড়কেও অস্বীকার করার সুযোগ নেই। আর এই রপ্তানিটা হয়ে থাকে নরওয়ের আন্তর্জাতিক সাহায্য সংস্থা নোরাড-এর অর্থায়নে। বাংলাদেশসহ পৃথিবীর নানা দেশে ইবসেনচর্চা প্রসারিত হয়েছে, বিশেষ করে ইবসেন-নাট্যকর্মের অনুবাদ ও প্রযোজনার ক্ষেত্র প্রসারিত হয়েছে। যদিও সেইসব খুব একটা লাগসই হয়নি। তবে এখানে বলে রাখা ভালো যে নরওয়ের সরকার ইবসেন রপ্তানির উগ্যোগ না নিলেও আন্তর্জাতিক নাট্যজগতে এমনকি খোদ বাংলাদেশেও ইবসেন-এর মর্যাদার কোনো হেরফের হতো না। নরওয়ের তেলের খনি আবিস্কারের পূর্বেই আধুনিক নাটকের পথিকৃত হিসেবে ইবসেন স্বীকৃতি পেয়ে গেছেন। সারা দুনিয়া জুড়েই শেক্সপিয়রের পরেই নাটক মঞ্চায়নের সংখ্যা বিচারে ইবসেনের অবস্থান। নাট্যকার হিসেবে ইবসেনের প্রাসঙ্গিকতা এবং আবশ্যিকতা অনিবার্য। বাংলা ভাষাভাষী জগতে নাটকের বাইরে সিনেমা জগতেও ইবসেনের ধ্রুপদি অবস্থান। কিংবদন্তী চলচ্চিত্র পরিচালক সত্যজিৎ রায় তাঁর গণশত্রু নাটক নিয়ে গণশত্রু নামে চলচ্চিত্র নির্মাণ করেছেন। ইবসেন সৃষ্টিকর্মের সাথে রবীন্দ্রনাথেরও পরিচয় ঘটেছিল। ইবসেনের মৃত্যুর শত বৎসরের অধিক সময় পার হয়ে গেছে। নরওয়ের ইবসেন নরওয়ের চৌহদ্দী অতিক্রম করে নানা দেশের, নানা ভাষার ইবসেন হয়ে গেছেন। এইভাবে ইবসেন আজ বাঙালিরও।
একজন হেনরিক ইবসেন
ইবসেনের জন্ম, বেড়ে ওঠা, লেখক হয়ে ওঠা থেকে মৃত্যু অবধি নরওয়ের অবস্থা আজকের মত রমরমা ছিল না। ব্যবসায়ী বাবার ব্যবসা দেউলিয়া হয়ে যাবার পর সহায় সম্পত্তি হারিয়ে নরওয়ের ছোট জনপদ শিয়েনের উপকণ্ঠের পারিবারিক গ্রীষ্মকালীন অবকাশগৃহে তাদের পরিবার বসবাস শুরু করে। ১৮৩০ দশকে ইবসেনের বাবা কুড ইবসের আর্থিক ধস পরবর্তী কালে ইবসেনের জীবন ও কর্মে ব্যাপক প্রভাব ফেলে।
পনের বছর বয়সে ইবসেন তার পরিবার ছেড়ে পড়ালেখার উদ্দেশে নরওয়ের আরেক শহর গ্রিমস্তাদে পাড়ি জমান; লক্ষ্য ছিল চিকিৎসা শাস্ত্রে উচ্চতর সনদ নেবেন। ভর্তি পরীক্ষায় অকৃতকার্য হন। এরকম একটি সময়ে ১৮৪৯ সালের শরৎকালে নামে একটি কবিতা লেখেন 'শরৎকালে'
পরের বছর ১৯৫০ সালে তিনি ক্যাটিলিন নাটক লেখার মাধ্যমে নাট্যকার হিসেবে আবির্ভূত হন। তবে স্বনামে নয় ব্রিনইয়ল্ফ বিয়ার্মে ছদ্মনামে। একই বছর ক্রিস্টিয়ানিয়া, আসলোর আরেক নাম, বিশ্ববিদ্যালয়ে ঔষধ শাস্ত্রে পড়বার জন্যে গমন করেন। এই লক্ষ্যেও তিনি সফল হতে পারেননি। তার পরিবর্তে পল কতেন-হানসেন এবং অ.ও. ভিনিয়ে মিলে ব্যাঙ্গাত্বক সাময়িকী 'আনধিমনের' প্রতিষ্ঠা করেন। একই সময়ে মঞ্চের জন্যে নাটক লেখা চালিয়ে যান। ১৯৫০ সালে ক্রিস্টিয়ানিয়া থিয়েটারে তার একাঙ্কিকা যোদ্ধার মঞ্চস্থ হয়।
১৯৫১ সালে তিনি বার্গেন শহরে নরওয়েজিয়ান থিয়েটারে নাট্যকার হিসেবে সহযোগিতা করার জন্যে যোগ দেন এবং ক্রিস্টিয়ানিয়া ছেড়ে বার্গেনে পাড়ি জমান। বার্গেন নরওয়ের দ্বিতীয় বৃহত্তম এবং উপকূলীয় শহর। বলা যায় বাংলাদেশের চট্টগ্রাম। তিনি নাট্যপরিচালক হিসেবেও কাজ করেন। বার্গেনে অবস্থানকালে ছয় বছরে ছয়টি নাটক লেখেন এবং মঞ্চস্থ করেন। এই শহরেই সুজানা দায়ে থরেসেন-এর সাথে পরিচয়, বন্ধুত্ব ও প্রেম হয় এবং তাকেই বিয়ে করেন। ইবসেন-সুজানা দম্পতির একমাত্র পুত্রসন্তানের নাম সিগুরড ইবসেন, যিনি নরওয়ের প্রধানমন্ত্রী হয়েছিলেন।
অই সময়ে নরওয়ের দুইজন প্রধানমন্ত্রী হতেন; একজন প্রধানমন্ত্রী আসলোয় থাকতেন, আরেকজন থাকতেন স্টকহোমে। ওই সময়ে নরওয়ে এবং সুইডেন মিলে একটা যৌথ রাষ্ট্র ছিল।
১৮৫৭ সালে ইবসেন ক্রিস্টিয়ানিয়া নরওয়েজিয়ান থিয়েটারে শিল্প পরিচালকের চাকরিতে যোগ দেন। ১৮৬২ সালে থিয়েটারটি দেউলিয়া হয়ে যায়। এই অবস্থায় তিনি ক্রিস্টিয়ানিয়া থিয়েটারে সাহিত্য উপদেষ্টা হিসেবে যোগ দেন। ১৮৬৪ সালে তিনি তাঁর নাটক মঞ্চস্থ করেন।
১৮৬৪ সালে নরওয়ের লেখক তহবিলের বৃত্তি লাভ করে ইবসেন রোমে বসবাস শুরু করেন। তাঁর এই নির্বাসন চলে দীর্ঘ ২৭ বছর। নির্বাসনের এই সময়ে তিনি ১৮৬৪-১৮৬৮ সময়কালে রোমে ১৮৬৮ থেকে ১৮৭৫ পর্যন্ত জার্মানীর দ্রেসদেনে, ১৮৭৫ থেকে ১৮৭৮ পর্যন্ত মিউনিকে এবং ১৮৭৮ থেকে ১৮৯১ পর্যন্ত মিউনিকে বসবাস করেন। প্রথম দফায় রোমে বসবাসকালে কাব্যনাটক ব্রান্ড এবং পিয়ার গিন্ট লেখেন। ব্রান্ড নরওয়ের নাট্যজগতে ইবসেনের প্রথম মঞ্চসফল নাটক। ইবসেন ক্রিস্টিয়ানিয়া থেকে তাঁর সাহিত্যকর্ম প্রকাশের উদ্যোগী না হয়ে কোপেনহেগেনের গিলদেনদালসকে প্রকাশনি থেকে আত্মপ্রকাশ শুরু করেন।
১৮৭১ সালে তার একমাত্র কাব্যগ্রন্থ কবিতা প্রকাশ করেন। প্রথম সংস্করণে কবিতার সংখ্যা ছিল ৫৫। তার জনপ্রিয় কবিতা তারিয়ে ভিগ এই গ্রন্থের অন্তভূর্ক্ত ছিল।
১৮৭৩ সালে সম্রাট এবং গনালিয়ান নাটক দুটি প্রকাশ করেন। ইবসেনের মতে এই নাটক দুটি সবচেয়ে গুরুত্বপূর্ণ সৃষ্টি। যা ছিল ইবসেনের শেষতক ইতিহাস বিষয়ক নাটক; খৃষ্টপূর্ব ৩০০ অব্দের রোমান সাম্রাজ্যের একটি কাহিনীর উপর ভিত্তি করে রচিত। ১৮৭৭ সালে সমাজের খুটিগুলো এর মাধ্যমে সমসাময়িক নাটক লেখা শুরু করেন। যার মাধ্যমে ইউরোপীয় বুদ্ধিবৃত্তি ও সংস্কৃতি জগতের আলোচনার অগ্রভাগে চলে আসেন; আধুনিক থিয়েটারের ভিত্তি স্থাপন করেন। তিনি তাঁর নাটকে আধুনিক সমাজ, নারীর অবস্থান, বিবাহ, ষড়যন্ত্র রাজনীতি, শিল্প, চার্চ ও গণমাধ্যমের কর্তাস্থানীয় লোকদের ক্ষমতার অপব্যবহার, সত্য, ন্যায়, মুক্তি এবং কর্তব্যের মাঝে সম্পর্ক, সংখ্যালঘু এবং সংখ্যাগরিষ্ট মানুষের মাঝে যোগাযোগ পরিবেশ অর্থনৈতিক স্বার্থ প্রভৃতি বিষয়কে তিনি তাঁর নাটকের উপজীব্য করে তোলেন। তাঁর সমাজের খুটিগুলো, রাসমারসহোম জলমানবী হেডা গেবলার গণশত্রু নাটকের মাধ্যমে তিনি প্রকাশনী দিনেমার সাহিত্য সমালোচক জর্জ ব্রান্ডেসের সন্তুষ্টি লাভ করেন। পুতুলের ঘর নাটকের মাধ্যমে আন্তর্জাতিক খ্যাতির শীর্ষে পৌঁছে যান।
১৮৯১ সালে ইবসেন স্বদেশে ফিরেন এবং ক্রিস্টিয়ানিয়ায় স্থিত হন। ১৯০৫ সালে তাঁর পরলোকগমন পর্যন্ত এই শহরেই থাকেন। এই সময়কালে তিনি মহাস্থপতি ছোট ইয়োলক জন গ্যাব্রিয়েল বর্কমান এবং যখন আমরা মৃতরা জেগে এই নাটক চারটি লিখেন।
১৯০০ সালে প্রথম তিনি মস্তিকে রক্তক্ষরণে ভোগেন। কয়েক বছর ভঙ্গুর স্বাস্থ্যের পর ১৯০৬ সালে ইবসেন জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সব মিলিয়ে তিনি ২৬টি নাটক, প্রায় দুশোর মতো কবিতা এবং প্রায় তিন হাজারের মত পত্র লিখেন।
কবি ইবসেন
নরওয়ের কবি হেনরিক ইবসন। যাকে আমরা প্রায় সকলেই নাট্যকার হিসেবেই জানি। তিনি নাটকের বাইরেও কাব্যচর্চা, আঁকাআকি, এবং পত্রিকায় লেখালেখিতেও যে সময় ও মনোযোগ নিবিষ্ট করেছিলেন, সেই বিষয়টি খুব একটা আলোচিত হয়নি। এইটা যে আমাদের ভূমন্ডলেই তা নয়; এমনকি খোদ নরওয়েও একই দশা। এই পর্বে আমি ইবসেনকে একজন কবি হিসেবেই আবিস্কার করতে চাই। ইবসেনকে মনে করা হয় নরওয়ের সবচেয়ে প্রতিভাধর লেখক। যিনি নরওয়ের সাহিত্য ও সংস্কৃতির আন্তর্জাতিক ঠিকানা। ইবসেনের জন্ম ১৯২৮ এবং মৃত্যু ১৯০৬ সালে।
আমার মনের ভেতরে এই সময় নিয়ে যে সব প্রশ্ন, সেই প্রশ্নগুলোই যদি লিখি তা কেমন দেখায়? ঐ সময়ে ইবসেনের সমকক্ষ কোনো লেখক কি বাংলা ভূখন্ডে ছিলেন? বাংলা ভূখন্ডের রাজনীতি নরওয়ের রাজনীতির সাথে কোনো মিল ও অমিল ছিল?
কবি ইবসেন যে ভাষা সৈনিকের ভূমিকা নিয়েছিলেন বাংলা ভাষায় অই রকম কোনো প্রতিভার সাক্ষাৎ কি আমরা পাই?
যদি বলা হয় নরওয়ের কবিতার মাইলফলকে ইবসেন যেমন উল্লেখযোগ্য, আমাদের বাংলা ভাষায় এরকম কে ছিলেন ঐ সময়ে? এইগুলো নিতান্তই আমার সাদামাটা প্রশ্ন। এই সব প্রশ্ন শুনে ইবসেনের পরিবেশক পন্ডিতবর্গ আবার কিছু মনে করে বসতে পারেন। তা করুন। আমি পন্ডিতদের নিয়ে ভাবি না। আমার ভাবনায় মাটি ও মানুষ, যে মাটির গন্ধই আমার প্রসাধন। যে মাটির পরিচয়ই আমার বনেদি। সে যাই হোক; এই বার প্রশ্নগুলোর উত্তরের জন্যে মনোযোগ দিব। ঐ সময়ে বাংলার বুকে জন্ম হয়েছিল এক আধুনিক প্রতিভার। তাঁর নাম মধুসূদন দত্ত। মধুসূদনকে ঐ সময়ে বাংলাদেশের ইবসেন বলা হলে খুব কি ভুল বলা হবে? যে সব কারণে ইবসেনকে নরওয়ের জন্যে উল্লেখযোগ্য মনে করা হয়, একই কারণে মধুসূদনও বাংলাদেশের জন্যে স্মরণযোগ্য। মধুসূদন এক পর্যায়ে ইংরাজিতে লেখালেখির দিকে ঝোঁকে পড়লেও ভুলটা ঠিকই ধরেছিলেন। তিনি বাংলা সনেট ও নাটকের অন্যতম এক আধুনিক ও আন্তর্জাতিক ভিত্তি। যেমনটা ইবসেন নরওয়ের জন্যে। মধুসূদন যে সময়ে নির্বাসনে ইবসেনও তো প্রায় একই সময়ে নির্বাসনে ছিলেন ইটালি ও জার্মানীতে। তাহলে মনে আরো প্রশ্ন মধুসূদন কি ইবসেনের নাটক ও কবিতার সাথে পরিচিত হয়েছিলেন? নিদেন পক্ষে হেনরিক ইবসেন নামটির সাথে?
মধুসূদনের ভাগ্যের সাথে ইবসেনের ভাগ্যের কিছুটা মিল খুঁজে পাওয়া যায়। ইবসেন যেমন তাঁর বাবা মাকে ছেড়ে বিভিন্ন শহরে পাড়ি জমিয়েছিলেন। শিয়েন ছেড়ে আমার পরে, তাঁর পরিবারের একবার কি দুইবার দেখা হয়েছিল ১৮৪৫ এবং ১৮৫৯ সালে। অর্থকষ্ট নিয়তি হয়েছিলো ইবসেনের প্রাথমিক জীবনে। মধুসূদনেরও তাই। যদিও মধুসূদন এক সময় টাকা কাউকে গুনে দিতেন না। আর বলতেন রাজ নারায়ণ দত্তের ছেলে টাকা কাউকে গুনে দেয় না। ইবসেনদের আর্থিক অবস্থা অনেকটা মধুসূদনের বাবা জমিদার রাজ নারায়ণদত্তের মতোই রমরমা ছিলো; জাহাজ ব্যবসার কারণে। কিন্তু কিশোর ইবসেন যখন নরওয়ের শিয়েন শহর ছেড়ে জলপথে গ্রিমস্তাদ শহরে রওনা হলেন তখন তাদের পারিবারিক ব্যবসায় ধস; বাবা এক রকম দেউলিয়া।
মধুসূদনও জলপথেই যশোর ছেড়েছিলেন। যদিও তাঁর বাবার আর্থিক ধস ছিল না। কিন্তু ধর্মান্তিরিত হবার কারণে তাঁর অর্থের যোগান বন্ধ হয়ে গিয়েছিল। কোন কথা থেকে কোথায় চলে এলাম। কথা ছিল আলোচনা করবো কবি ইবসেন প্রসঙ্গে।
দুই একটা ব্যতিক্রম থাকলেও থাকতে পারে; জগতের তাবৎ প্রতিভাই লেখালেখির শুরুটা কবিতা দিয়েই করেন। আর এই শুরুটা হয় সাধারণত দুই কারণে প্রথমত প্রেমের কারণে। আর দ্বিতীয়ত প্রতিবাদের কারণে। ইবসেনের শুরুটা হয়েছিল প্রেম আর প্রতিবাদে। তিনি প্রেমের ও ব্যাঙ্গাত্বক কবিতাই লিখতেন শুরুর দিকে। অনেকের মতোই তিনিও ছদ্মনামেই কবিতা প্রকাশ শুরু করেছিলেন। নামটি ছিল ব্রিনইয়লফ বিয়ার্মে। তাঁর প্রথম কবিতা 'পদত্যাগ' ১৮৪৭ সালে। এর বছর দুই পর প্রকাশিত হয় তাঁর কবিতা 'শরৎকালে'। আর তার প্রথম নাটক প্রকাশিত হয় ১৮৫০ সালে।
কি ছিল কবিতায় ইবসেনের মনোযোগের বিষয়? কেনই বা তিনি কবিতা লেখা শুরু করলেন এবং এক পর্যায়ে গিয়ে অর্থাৎ ১৮৭৫ সালে কবিতা লেখা ছেড়েই দিলেন? আর কবিতায় ফিরে এলেন না। কিন্তু কেন?
এই প্রশ্নের উত্তর ইবসেন নিজে কোথাও দিয়েছেন বলে আমার জানা নেই। তবে তাঁর নাটকগুলোর বেশ কয়েকটা তাঁর একেকটা কবিতার সম্প্রসারিত রূপ। কবিতা আলাদাভাবে না লিখলেও তাঁর নাটককেই কবিতা করে তুলেছিলেন। বিশেষ করে তাঁর দুটি কাব্যনাটক ব্রান্ড এবং পীয়ের গিন্ট এর কথা যদি আমরা উল্লেখ করি। এই প্রসঙ্গে আরো একটি বাস্তবতা হলো নির্বাসন এক যন্ত্রণা যে যন্ত্রণায় কবিতার জন্যে প্রয়োজনীয় মনোযোগ, কবিতার দাবী ভাষা, ভূগোল ও সেই ভাষায় মানুষের কাছাকাছি থাকা নির্বাসনে সেটা তো আর সম্ভব নয়। এই ক্ষেত্রে আরো দুই একজন ধ্রুপদী নাট্যপ্রতিভা যাদের অবস্থা প্রায় ইবসেনের মতোই হয়েছিল তাদের কথা বলা যায়। কবিতায় তাঁরা স্থিত হননি। এক্ষেত্রে নির্বাসন একটা কারণ হতে পারে। বিশেষ করে ব্রেস্ট এবং স্ট্রিন্ডবার্গ। একটা ছোট্ট উদাহরণ দিই।
নির্বাসনের আগের তসলিমা নাসরিনের কবিতা আমার মনে যতোটা উদ্ঘাটন এবং কানে যতটা অনুরণন জাগায়, পরের কবিতাগুলো তো তার কছাকাছিও নয়। এইটা কি আমার রুচির সমস্যা না কি কানের দোষ?
সর্বসাকুল্যে ইবসেনের কবিতার সংখ্যা দুশোর কাছাকাছি এবং কবিতার বই একটি। তাঁর কবিতা বিষয়ে আরো একটি স্বতন্ত্র লেখা এর পরের এক অধ্যায়ে সন্নিবেশিত করবো। যে কারণে পুনরাবৃত্তি এড়ানোর জন্যেই এই পর্বে এইখানেই থেমে গেলাম।
ইবসেনের চিঠিপত্র
অন্যান্য অনেক ধ্রুপদী লেখকের মতোই ইবসেনের চিঠিপত্রগুলোও তাঁর সাহিত্যকর্ম হিসেবে বিবেচিত হয়। সব মিলিয়ে ২৬টি নাটক একটি কাব্যগ্রন্থ এবং কিছু চিত্রকর্ম ছাড়া তাঁর সৃষ্টিকর্মের খোঁজ আমাদের জানা নেই। পত্রিকায় কিছু লেখালেখি করলেও সে সবের সংগ্রহ বা ওইসবকে সাহিত্যকর্ম হিসেবে গণনা করা হয় কি না তা আমার জানা নেই। ইবসেন তাঁর পুরোটা জীবন স্বার্থসচেতন ছকে বাঁধা হিসেব কষে চলেছেন। লক্ষ্য স্থির করেছেন; সেই লক্ষ্যের পথে দৃঢ় পদক্ষেপে হেঁটেছেন। নিজের মত ও পথে ছিলেন দ্বিধাহীন চিত্তের অধিকারী। আমার কেন জানি মাঝে মাঝে ইবসেনকে নাট্যকার ক্রিস্টোফার মারলোর ডক্টর ফস্টাস নাটকের মূল চরিত্র ডক্টর ফস্টাস মনে হয়। আবার ইবসেনের নিজের সৃষ্টি ব্রান্ড নাটকের ব্রান্ডের ব্যক্তিত্বের চূড়ায় যেন আমি ইবসেনের নিজেরই প্রতিচ্ছবি দেখি, সে আমার দেখা কেবলই ইবসেনের সাহিত্যকর্মের একটা অংশ। তাঁর লেখা প্রায় তিন হাজারের মতো চিঠিপত্র এবং বিভিন্ন উপলক্ষে তাঁর প্রদত্ত বক্তৃতা।
ইবসেনের আতœীয়স্বজনের সাথে তেমন যোগাযোগ ছিল সেরকম ধারণা পাওয়া যায় না। আত্মীয় মন্ডলী বলতে স্ত্রী সুজানা এবং ছেলে সিগুরদ এই কেন্দ্রেই কেন্দ্রীভূত ছিলেন ইবসেন। তাঁর পত্রবিনিময় বলতে বিশেষ করে বন্ধু বিয়র্নস বিয়র্নসেন, ইবসেনের সমসাময়িক সেরা লেখক; যিনি ১৯০৫ সালে সাহিত্যের জন্যে নোবেল পুরস্কার পেয়েছিলেন; তাছাড়া তাঁর প্রকাশক হেগেল সমসাময়িক দুই একজন ইউরোপিয়ন লেখক বিভিন্ন থিয়োটারের পরিচালক। তবে এই তিন হাজার চিঠিপত্রের বাইরেও তাঁর বেশকিছু চিঠি, তাঁর মৃত্যুর পরে তাঁর স্ত্রী এবং পুত্র পুড়িয়ে ফেলেন। কেন পুড়িয়ে ফেললেন? সে আজও এক রহস্য। যার ফলে ইবসেনের জীবনের অনেক গল্প এবং সত্যকে পুড়িয়ে ফেলা হয়েছে। যদিও ইবসেনের শেষ বয়সে এমিলি বার্ডাক নামের ২৭ বছরের অস্ট্রিয়ার তরুণীর সাথে প্রেম ও প্রেমপত্র বিনিময়টাও গোপন থাকেনি। মনে করা হয় হেডা গেবলার নাটকের হেডার ব্যক্তিত্ব চেতনা নির্মাণে এমিলি বার্ডাকের ব্যক্তিত্বের তেজ ও দ্যোতির প্রভাব কাজ করেছে পারে।
ইবসেনের পত্রগুলোয় সেই সময়ের সামাজিক ও রাজনৈতিক বাস্তবতার অনেক কথা অকপটে বলেছেন। বিশেষ করে তাঁর বন্ধু বিয়র্নসনের সাথে পত্রযোগাযোগে। এক পর্যায়ে বিয়র্নসনের সাথে তাঁর আতœীয়তা হয়ে যায়। ইবসেনের ছেলে সিগুরদ বিয়র্নসনের মেয়ের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন। সুইডিশ নাট্যকার অগাস্ট স্ট্রিন্ডবার্গের সাথেও ইবসেনের দুই একবার পত্র যোগাযোগ হয়েছে। তাদের মাঝে সম্পর্কটা ছিল সমীহ এবং ঈর্ষার। ইবসেনের সাথে স্ট্রিন্ডবার্গের সম্পর্ক নিয়ে স্বতন্ত্র অধ্যায়ে আলোচনা করবো। যে কারণে এই বিষয়ে এখানে আর কথা বাড়াবো না।
ইবসেনের পত্রগুলো সেই সময়ের নরওয়ে তো বটেই ইউরোপের বুদ্ধিবৃত্তির জগতকে জানতে অনেকটা সাহায্য করবে।
চিত্রশিল্পী এডভার্ড মুংকের ইবসেন আবিস্কার
আমাদের আধুনিক বাঙালি সংস্কৃতি ও বাংলা সাহিত্যের মূল ঠিকানার জায়গাটা যেমন রবীন্দ্রনাথ ঠাকুর। নরওয়ের ক্ষেত্রে ইবসেন তেমনটাই। যদিও আমাদের রবীন্দ্রনাথের তুলনায় ইবসেনের কাজের ব্যাপ্তি অনেকটা কম। সেক্ষেত্রে কাজের ও সমসাময়িকীতার বিবেচনায় ইবসেনকে আমাদের মধুসূদন দত্তের সাথে তুলনা করাটাই বেশি যক্তিযুক্ত। প্রশ্ন জাগতে পারে ইবসেনকে তুলনাই বা করতে হবে কেন? আমি যেহেতু ইবসেনকে বাঙালি হিসেবে আবিস্কার করছি সেই ক্ষেত্রে বাঙালির কোন নলচে তাঁকে তুলে ধরা যায় সেটা আমার একটা অবলম্বন। ইবসেনকে নিয়ে পান্ডিত্য ফলাবার মতো সুযোগ, সাধ্য কোনটাই আমার নেই। ইবসেন বিষয়ে বরাবর আমার অবস্থান একজন পাঠকের এবং একজন আগ্রহী ছাত্রের। ছাত্রের প্রসঙ্গ যেহেতু এসেই গেল তাহলে একটি সত্য প্রকাশ করতেই হয়; ছাত্র হিসেবে ফাঁকি দেবার যথেষ্ট উদাহরণ আমার মাঝে আছে এক্ষেত্রেও মাফ করবেন ইবসেন। এ বাতিক ইবসেনেরও ছিল। সে প্রসঙ্গ অন্য অধ্যায়ে আলোকপাত করব।
যে কথা বলছিলাম, নাটকও কবিতার বাইরেও ইবসেনের মনোজগতে আরো একটি আগ্রহের জায়গা ছিল চিত্রকর্ম। এখানে উল্লেখ করা দরকার যে ইবসেনের বয়স যখন ত্রিশের কোটার মাঝামাঝি তখন তিনি ধরেই নিয়েছিলেন তাঁকে দিয়ে লেখালেখি আর হবে না। তিনি ব্যর্থ হতে চলেছেন। তাই তিনি স্থির করেছিলেন তিনি চিত্রকর্মেই মনোযোগ নিবিষ্ট করবেন। লেখালেখির এই ঘোরতর মরুভূমিতে তাঁর স্ত্রী একাধারে ঝরনাধারা এবং সবুজবৃক্ষের ছায়া হয়ে তাঁর মুখোমুখি হলেন। সুসানা ইবসেনকে বললেন তোমাকে লিখতেই হবে। লেখক হতেই হবে। অনেকটা সুসানার প্ররোচনা ও অনুরাগ শাসনে প্রতিদিন সকালে ইবসেনকে লিখতে বসতে হতো। ইবসেন বেঁচে গেলেন সেই ঘোরতর দূরবস্থা থেকে। তাই বলে ইবসেন চিত্রকর্মকে বাই বাই টা টা বলেননি। ইবসেনের চিত্রকর্ম নিয়ে স্বতন্ত্র অধ্যায়ে আলোচনা করব। এই পর্বে ইবসেনের সাথে নরওয়ের এক চিত্রশিল্পীর যোগাযোগ বিষয়ে আলোচনা করব। সেই চিত্রশিল্পীর নাম এডভার্ড মুংক। এই মুংককে যদি এক কথায় উপস্থাপন করি, তাহলে বলবো তিনি হচ্ছেন নরওয়ের শিল্পাচার্য জয়নূল আবেদীন।
মুংকের জন্ম হয়েছিল ১৮৬৩ সালে আর পরলোকে চলে গেলেন ১৯৪৪ সালে। তিনি বয়সে ইবসেনের চেয়ে ৩৫ বছরের ছোট। বয়সের ব্যবধানটা পিতা ও পুত্রের পর্যায়ে। ইবসেন নির্বাসনে চলে যান ১৮৬৪ সালে। ১৮৯০ দশকে যখন স্বদেশে ফিরে আসেন তখন মুল্কের বয়স ত্রিশের কোটায় এবং ইবসেনের বয়স ৬০ এর কোটায়। ধারণা করা হয় এই দুই মহান প্রতিভার দেখা হয়েছে মাত্র কয়েকবার। এমনকি তাদের মাঝে পত্রযোগাযোগও ছিল না। মূলত মুংক ইবসেনের কাজ দ্বারা ব্যাপকভাবে অনুপ্রাণিত হয়েছিলেন। মুংক ইবসেনের নাটকগুলো দেখতেন খুব মনোযোগ সহকারে। পরে সেই সব নাটকের বিষয় এবং দৃশ্যকে উপজীব্য করে ছবি আঁকতেন। ইবসেন বিষয়বস্তুর উপর ভিত্তি ভিত্তি করে মুংকের চিত্রকর্মের সংখ্যা প্রায় ৫০০ এর মতো। আগেই বলেছি এই দুই প্রতিভার মাঝে সরাসরি যোগাযোগ ছিল না বললেই চলে। ধারণা করি তরুণ মুংক অই সময়ে খ্যাতির শীর্ষে থাকা ইবসেনের সাথে যেচে পড়ে যোগাযোগের উদ্যোগ নেননি। এইটা ছিল তার ইতস্তত মনের অবস্থা।
তাঁর সাথে ১৮৯০ দশকে অসলোর গ্যালারিতে সাক্ষাতকারটি ছিল দুইজনের জন্যেই তাৎপর্যপূর্ণ। সময়টি ছিল ১৮৯৫ সাল। জীবনের একপিঠ শিরোনামে ক্রিস্টিয়ানিয়ার অর্থাৎ অসলোতে মুংকের একটা প্রদর্শনী চলছিল। বলা যায় মুংকের জন্যে সময়টা ছিল ঘোরতর দুর্দিন। তাঁর বিরুদ্ধে ব্যাপক জনবিক্ষোভ। তাঁর বিরোধীরা দাবী তুলছে মুংকসহ তাঁর পরিবারের সকলকেই মানসিক চিকিৎসা করাবার জন্যে। এমনকি প্রতিষ্ঠিত লেখক বিয়র্নসিয়ানে বিয়র্নসনও এই দাবি তুলেছেন। তখন তরুণ মুংক যাবে কোথায়? তার পক্ষে দাঁড়ায় এমন কে আছে? অসলোর পুলিশ মুংককে প্রদর্শনী গুটিয়ে ফেলার পরামর্শ দিচ্ছে। তরুণ মুংক কি করবে? তখন এই ঘোর বিপদে ইবসেন তাঁর প্রদর্শনীতে গিয়ে হাজির। প্রদর্শনীর ছবিগুলো ঘুরে ঘুরে দেখলেন। একটি ছবির সামনে দীর্ঘক্ষণ দাঁড়ালেন। খুব মনোযোগ দিয়ে ছবিটি দেখলেন। ছবিটির নাম ছিল তিন স্তরে নারী। ধারণা করা হয় এই ছবিটি ইবসেনকে তাঁর পরবর্তী লেখায় প্রভাব ফেলেছিল। বিশেষ করে যখন আমরা মৃতরা জেগে নাটকে যদিও ইবসেন এই ব্যাপারে মুখ খুলেননি। ইবসেন এরকমই। অনেকটা ভিতরমুখী প্রতিভা। যদিও মূল পান্ডুলিপিতে ৪০টার মতো স্কেচ এঁকেছিলেন; যাতে প্রতীয়মান হয় তিনি যে মুংকের ঐ বিশেষ ছবিটি দ্বারা দারুণভাবে প্রভাবিত হয়েছিলেন। ইবসেন ঐ প্রদর্শনী থেকে কোনো ছবি কিনেননি। এমন কি যে তরুণ শিল্পী ইবসেন এর কাজ দ্বারা অনুপ্রাণিত হয়ে ৫০০ ছবি আঁকলেন, তাঁর একটি ছবিও ইবসেন কিনলেন না। নাই কিনতে পারেন, ছবি কেনার প্রসঙ্গটি ভিন্ন। এখানে নানা বিবেচনা, রুচিও পরিবেশ বিচার্য থাকতে পারে। এই সাক্ষাতে মুংক এবং ইবসেনের কথা হয়েছিল সামান্যই, তবে ইবসেনের একটি কথা মুংককে শিল্পী মুংকে ঝড় ঝঞ্চায় টিকে থাকতে দারুণভাবে সাহস জুগিয়েছিল। কথাটি ছিল তোমার অবস্থা আমার মতই হবে। শত্রুও পাবে বন্ধুও পাবে। কিন্তু থেমে থেকো না। মুংক কাজ চালিয়ে যেতেই অনুপ্রাণিত হয়েছিলেন।
ইবসেন জানতেন তাঁর এই পরিদর্শন গোপন থাকবে না। এও জানতেন তার বন্ধুরাও বিশেষ করে বিয়র্নসিয়ানে বিয়র্নসনও মুংকের বিরোধীদের দলে। ইবসেনের এই পরিদর্শন পত্রপত্রিকার খবর হয়েছিল বিশেষ করে ফরাসি সংবাদপত্রে।
জয় কিন্তু মুংক এবং ইবসেনেরই হয়েছিল; তাদের বিরোধী পক্ষের নয়। সত্যের ক্ষমতা এইখানেই কথাটা আজকের বাংলাদেশের প্রেক্ষাপটেও প্রাসঙ্গিক। আজকে যারা আবদুল গাফফার চৌধুরীর একটি যুক্তি সম্মত কথার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন; জয় কিন্তু তাদের হবে না। যুগে যুগে কখনোই সত্যের বিপক্ষে অবস্থানকারী তওবা সম্পাদক ও বুদ্ধিজীবী গোষ্ঠীর জয় হয় না; কখনোই হয়নি; হবেও না। মুংক এবং ইবসেনের একজন অনুরাগী ছাত্র হিসেবে এরকমটাই উপলব্ধি করি।
অন্ধকারের ইবসেন
ইবসেনকে আমরা আধুনিক নাটকের পুরোধা মনে করি; যিনি নরওয়ের সাহিত্য ও সংস্কৃতির আন্তর্জাতিক প্রবেশদার। ইবসেনকে মূল্যায়ন করা হয় অন্যতম নারীবাদী বুদ্ধিজীবী হিসেবেও। যিনি দর্শন ও ধর্মতত্ত্বের; রাজনীতি ও জীবনের; ব্যক্তি ও প্রতিষ্ঠানের নানা ধ্রুব সত্যকে উম্মোচিত করে প্রচলিত ও প্রতিষ্ঠিত নানা বিষয়কে প্রশ্নবিদ্য করেছেন। তাঁর লেখার শক্তি ও ব্যক্তিত্বের উজ্জ্বলতায় তিনি ব্যক্তি ও মানুষের; বিশেষ করে নারীর মুক্তির তাগিদকেই গুরুত্ব দিয়েছেন। আর ওখানেই নরওয়ের একজন নাট্যকার জগতের নাট্যকার হেনরিক ইবসেন হয়ে উঠেছেন। কিন্তু সেই ইবসেনের জীবনে আবার অন্ধকার কি জিনিস? প্রতিষ্ঠিত অনেক মানুষেরই বিশেষ করে রাজনীতিবিদদের দ্বিমুখী নৈতিকতার যেমন বালাই নেই তাই বলে ইবসেনও কি সে দলে? না তা কি করে হয়? তিনি ক্ষমতার পেছনে ছুটেননি। রাজনীতির অলিগলিতেও পা মাড়াননি।
পারিবারিকভাবেও তো ছিলেন একটা নির্ঝঞ্চাট সুখী পরিবারের উদাহরণ। তাহলে? প্রশ্নটা এখানেই। আমরা আগেই জেনেছি ইবসেনের ব্যবসায়ী বাবার কারবারে ধস নামে। তাদের সহায় সম্পত্তি বিক্রি করে শেষতক ক্লুড ইবসেনের পরিবার আশ্রয় নেয় তাদের গ্রীষ্মের খামার বাড়িতে। জায়গাটা ইবসেনের জন্মশহর শিয়েনের নিকটবর্তী ভেনস্টপে। এই অবস্থায় ইবসেনের পড়ালেখায় বেঘাত ঘটে। শহরের অভিজাত স্কুল তো দূরের কথা বরং আর্থিক টানাপোড়েনে বালক ইবসেনকে কাজে নামতে হয়। তার আনুষ্ঠানিক শিক্ষায় ছেদ পড়ে। তিনি ছবি আঁকায় ও নাটকের প্রতি তার মায়ের দ্বারা অনুপ্রাণিত হয়েছিলেন শৈশবেই। তাঁর মা মারিচেন আলটেনবার্গ ইবসেনএকজন চিত্রশিল্পী ছিলেন এবং নাটকের প্রতি ছিল যার আগ্রহ ও মনোযোগ। ১৮৪৩ সালে ঘটে ঘটনা। ইবসেন ব্যর্থ হন স্কুল সমাপনীর পরের উৎসব ও অনুষ্ঠানিকতায় যোগ দিতে। কারণ একটাই; আর্থিক দৈন্যতা। হতাশ ও বিপর্যস্ত ইবসেন ঐ বছরের ডিসেম্বরের ২৭ তারিখে শিয়েন থেকে ৭০ মাইল দূরের ছোট্ট আরেক শহর গ্রিমস্তাদে চলে গেলেন। সেখানে প্রথমেই কাজ নেন একটি ঔষধের দোকানের শিক্ষানবিশ হিসেবে, রাতদিন প্রাণান্ত খাটাখাটনির কবলে পড়ে তাঁর ঘুমের সময় সংকোচিত হয়ে যায়। আবার সেই ঘুমের সময়েই লেখালেখির নেশা।
১৮৪৬ সালে ঔষধের দোকানের সহকারি হিসেবে চাকরি পেয়ে যান। ঔষধের দোকানের মালিকের বাসায়ই রাত্রি যাপন করতেন; ইবসেন যে রুমে ঘুমাতেন সেই রুম থেকে রাতে টয়লেটে যেতে হলে একটি কক্ষ পার হয়ে যেতে হতো ঐ কামরায় ঘুমাতেন ঐ বাসারই গৃহপরিচারিকা এলসে ইয়েনসডট্টের। এলসে ১৪৪৬ সালে ৯ অক্টোবর ইবসেনের সন্তানের জন্ম দেন। এলসে ঐ সন্তানের নাম রাখেন হানস ইয়াকব হেনরিকসেন। ইবসেন এই সন্তানকে নিজের বলে অস্বীকার করেন। শেষতক আদালতের নির্দেশে ঐ সন্তানকে তার চৌদ্দ বছর বয়স পর্যন্ত খরচ দিতে বাধ্য হন। এই খরচ জোগাতে ইবসেনকে খুব হিমশিম খেতে হয়। একবার তো খেলাপী হয়ে প্রায় জেলে ঢুকার উপক্রম হয়েছিল। ইবসেন সারাজীবনে একবারের জন্যেও ঐ সন্তানকে এবং সন্তানের মাকে দেখতে যাননি। তাদের অতি কষ্টে গরীবী হালে জীবন কেটে যায়। সন্তানটি আর প্রতিষ্ঠিত হতে পারেনি। অনেকটা ভবঘুরে হয়ে যায়।
ইবসেন দীর্ঘ নির্বাসিত জীবনের ইতি টেনে যখন নরওয়ের রাজধানী অসলোতে ১৮৯০ দশকে স্থিত হন; তখন তাঁর প্রথম সন্তান বাবা ইবসেনের দরজায় কড়া নেড়েছিলেন। ইবসেন দরজা খুলেছিলেন; ছেলেটি বাবাকে দেখে বলেছিল এখানে আমি, বাবা বলেছিলেন, কে তুমি, চিনি না আমি; এখানে কিছু টাকা; নিয়ে চলে যাও। আহা ইবসেন বলে কথা।
এরকম বাঙালি উদাহরণ কি আমাদের কম আছে? কত চেয়ারম্যান, সংসদ সদস্য, এমনকি মন্ত্রীদের এরকম অতীত খোঁজ নিলেই পওয়া যাবে। এজন্যেই বলি ইবসেনের জীবন ও কর্ম প্রেক্ষাপট কেন, বাংলাদেশের বাস্তবতায়ও প্রাসঙ্গিক। কি বলেন বাঙালির ইবসেন?
এক তরুণের ইবসেন হয়ে ওঠা
আমাদের দেশের প্রতিভাবান লেখকদের লেখক হয়ে ওঠার সময়টা যেরকম, ইবসেনের অবস্থাও তার চেয়ে ব্যক্তিক্রম ছিল না। আমাদের দেশে যা হয়; ইবসেনের সময়কে বোঝাতে আমাদের স্বদেশ প্রেক্ষাপটে আমি মধুসূদনের সময় বলবো। সেই মধুসূদনের সময় থেকেই যা ঘটে। আমাদের লেখকরা মূলত পড়ালেখার প্রয়োজনেই হয় গ্রাম নয়তো ছোট কোনো শহর থেকে খোদ রাজধানী, নয় তো বড় মফস্বল শহরের দিকেই যাত্রা করে। দৃশ্যমান উদ্দেশ্য পড়ালেখা হলেও ভেতরে লেখক হয়ে ওঠার তাগিদ তো দিব্য দৃষ্ট। ইবসেনের দিব্যিও ছিল তাই। উনি যখন পনের বছর বয়সে ১৮৪৩ সালে গ্রিমস্তাদে স্থিত হলেন, ঔষধের দোকানে কাজ নিলেন ঔষধ বিদ্যায় ভর্তি হবেন ঠিক করলেন। ব্যর্থ হলেন বারবার। সময় কাটে অই ঔষধের দোকানকে কেন্দ্র করেই।
ইবসেনের আর্থিক দৈন্যতা ছিল ব্যাপক। কাজ করেছেন রাতদিন। ঘুমাবার সময় ছিল কমই। কিন্তু আশ্চর্য রকমভাবে তার স্বাস্থ্য ভেঙে পড়েনি। ইতোমধ্যে গ্রিমস্তাদ নামক ছোট শহরে ইবসেনের আগমন ও অবস্থান অনেকের নজরে পড়েছে; মনোযোগেরও কারণ হয়েছেন। তার ঔষধের দোকানকে কেন্দ্র করে নিজস্ব বন্ধু বলয় গড়ে ওঠেছে। বিশেষ করে সপ্তাহের রোববারে এবং অন্যান্য দিনের সান্ধ্য আয়োজনে। ইবসেনই মধ্যমনি; তার তুখোড় বুদ্ধিমত্তা হাস্যরসাতœক আবহ সৃষ্টি করার ক্ষমতার জন্যে।
ওদের মধ্যে তার প্রায় সমবয়সী দুই তরুণ তাঁর খুব বিশ্বস্ত বন্ধু হয়ে যায়। এদের একজনের আর্থিক অবস্থা খুব ভালো ছিল; যার নাম ছিল ওলে কারেলিউস স্কুলরুদ ; যে ১৮৫৫ সালে নিজের পকেটের টাকা খরচ করে ইবসেনের প্রথম নাটক প্রকাশ করেছিলেন। নাটকটি অসলোর থিয়েটার প্রত্যাখান করার পর এই উদ্যোগ নিয়ে ছিলেন; যদিও বইয়ের ভাগ্যও খুব সুখকর ছিল না। এক পর্যায়ে মুদ্রণযন্ত্রের মালিক ছাপানো বইটি সের দরে বিক্রি করে দিয়েছিলেন।
তাদের অই গ্রিমস্তাদের আড্ডায় তাঁরা ড্যানিশ দার্শনিক সৌরেন কিয়ের্কেগার্ডের বইগুলো পড়তেন এবং আলোচনা করতেন। এখানে উল্লেখ্য যে কিয়ের্কেগার্ড ইবসেন নাট্যভূমিতে ব্যাপকভাবে প্রভাব ফেলেছিলেন; জীবনের অস্তিত্ববাদী প্রশ্নকে নাটকে নানাভাবে প্রাসঙ্গিক করেছিলেন।
পরে গ্রিমস্তাদে তারা বন্ধুরা মিলে একটা ক্লাব ধাঁচের সংঘ গড়ে তোলেন। যেখানে নানা বিষয়ে বক্তৃতা, বিতর্ক, গান ও নাচ হতো। প্রথম দিকে ইবসেন ঐ সান্ধ্য সংঘ এড়িয়ে চলতেন। এর কারণ ছিল দুটি অইখানে যাবার মতো তার আনুষ্ঠানিক পোশাক ছিল না, আর অইখানের পানাহারের বিল পরিশোধ করার মতো সামর্থ্য তার ছিল না, আর দ্বিতীয়ত ইবসেন নাচের ব্যাপারে আনাড়ি ছিলেন। তিনি নিজে তাই মনে করতেন, শেষতক তার বন্ধুদের পীড়াপীড়িতে ইবসেন সেই সংঘে যোগ দিতে রাজি হয়েছিলেন। পোশাক এবং টাকার দিকটা তার বন্ধুরাই সামাল দিয়েছিলেন ইবসেনের অনাগ্রহকে গ্রাহ্য না করেই। ইবসেন নেচেও ছিলেন, খুব ভালোই নেচেছিলেন গ্রিমস্তাদের এক সেরা সুন্দরীর সাথেই। সেটা ইবসেনের জীবন থেকে মুছে যাবার নয়; সুন্দরীর নাম ছিল মিস সোফিয়ে হোলস্ট ।
১৮৫০ সালে অসলো বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্যে ইবসেন গ্রিমস্তাদ ছেড়ে যান। সেই সময়ে রাজধানী অসলো শহরের সাহিত্য সংস্কৃতির অনেকের সাথেই বিশেষ করে লেখকদের সাথে যোগাযোগ গড়ে তোলেন। এর পরের বছর বেহালা শিল্পী এবং নাট্য ব্যবস্থাপক ওলে বুল-এর সাথে ফলপ্রসু আলাপ হয়। বুল ইবসেনকে পছন্দ করে ফেলেন এবং তাঁকে বারগেন শহরে নরওয়েজিয়ান থিয়েটারে লেখক এবং ব্যবস্থাপক হিসেবে চাকরির প্রস্তাব দেন। এই প্রস্তাব ইবসেন সানন্দে গ্রহণ করেন। এই চাকরি সূত্রে নাটক বিষয়ে জানতে ইবসেন বিদেশে ভ্রমণেরও সুযোগ পেয়ে যান। ১৮৫৭ সালে ইবসেন আবার অসলো ফিরে আসেন এখানকার একটি থিয়েটার চালাতে। কার্যত ইবসেন এখানে ব্যর্থ হন এবং তাঁর সহকর্মীদের বিরাগভাজন হন। এই কঠিন সময়েই বিবাহ বিষয়ক প্রহসনধর্মী নাটক ভালোবাসার কমেডি লিখেন।
এই ছিল ইবসেনের ইবসেন হয়ে ওঠার ভিত্তি পর্ব।
ছোট ভাষার বড় লেখক
আজ থেকে প্রায় দুইশ বছর আগে ইবসেনের জন্ম এবং তার পরে নানা ঘাত প্রতিঘাত পেরিয়ে ইবসেন হয়ে ওঠা; তখন নরওয়ে ছিল পরাধীনভূমি। দেশটি ডেনমার্কের দখলে ছিল দীর্ঘদিন। এরপর ডেনমার্কের দখল থেকে মুক্ত হয়ে সুইডেনের সাথে একীভূত হয়। সেও তো এক বন্ধন। সুইডেন তো বড় ভাই নরওয়ের কাছে। তাই না? যে কথা বলছিলাম ইবসেনের যখন লেখক হয়ে ওঠা; একই সাথে আন্তর্জাতিকভাবেও নরওয়ের হয়ে ওঠা। তখন নরওয়ের জনসংখ্যা ছিল প্রায় চৌদ্দ লাখ; প্রকাশনা সংস্থা ছিল না কোনো। নরওয়ের যা কিছু তা তো ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনকেন্দ্রিক; নয় তো স্টকহোমকেন্দ্রিক; এই তো বাস্তবতা সবকিছু মিলিয়ে। আর তাই যদি না হবে, সুইডেন এবং নরওয়ে মিলিয়ে যখন যৌথ রাষ্ট্র তখন নরওয়ের যদি দুইজন প্রধানমন্ত্রী হয়, তাহলে সুইডেনের একজন হবে কেন? নরওয়ের দুইজন প্রধানমন্ত্রী একজন বসতেন অসলোতে, আরেকজন স্টকহোমে। একজন স্টকহোমে এবং আরেকজন অসলোতে।
ইবসেন লিখলেন সেই ভাষায় নরওয়ের মানুষ যে ভাষায় কথা বলেন। যদিও সেই সময় ডেনমার্কের চাপিয়ে দেয়া ড্যানিশ প্রভাবিত ভাষায় লেখালেখি করার রেওয়াজ ছিল। ইবসেন সেই রেওয়াজকে পাত্তা দিলেন না। এখানেই ইবসেন একজন ভাষাসৈনিক। তিনি নরওয়ের ভাষাকে সুরক্ষা দিলেন। চৌদ্দ লাখ মানুষের ভাষা ও সাহিত্যকে; জাতিসত্ত্বা ও সংস্কৃতিকে নিয়ে গেলেন আন্তর্জতিকতার চূড়ায়।
এখন প্রশ্ন জাগে কিভাবে? ইবসেন লেখক হিসেবে যেমন ধ্রুপদী ও অভূতপূর্ব মেধাবী ও মৌলিক, তেমনি তার ছিল অনুবাদ ভাগ্য। এখানে বলে নেয়া ভালো যে একজন লেখকের জন্যে তিনটি ভাগ্য খুব জরুরি।
১। অনুপ্রেরণার ভাগ্য
২। প্রকাশক ভাগ্য
৩। অনুবাদ ভাগ্য
ইবসেন এই তিন ভাগ্যের বরপুত্র ছিলেন। বন্ধুবান্ধব ছাড়াও তাঁর স্ত্রী সুসানা ছিলেন অনুপ্রেরণার মূল জায়গা। সুসানা বিষয়ে আলাদা পরিসরে আলোচনার আশা রাখি বলে এখানে আর কথা বাড়াবো না। ইবসেনের প্রকাশক ভাগ্য বলতে ডেনমার্কের বনেদী প্রকাশক গ্রিনডেনডাল। আর শেষতক অনুবাদ ভাগ্যও ইবসেনের জন্যে দেবী লক্ষী হিসেবেই ভর করেছিল।
কি ছিল সেই লক্ষীর ঝুলিতে ইবসেনের জন্যে?
ইবসেন তাঁর জীবদ্দশায় ইউরোপ মহাদেশের বহুল ব্যবহৃত ১২ ভাষায় অনূদিত হয়েছিলেন। ভাষাগুলো ছিল পর্যায়ক্রমে সুইডিশ, জার্মান, পোলিশ, দিনেমার, ইটালিয়ান, চেক, হাঙ্গোরিয়ান, ইংরেজি, ফরাসি, রাশিয়ান, লাটভিয়ান এবং ফিনিশ।
ইবসেন তাঁর জীবদ্দশায় ড্যানিশ ভাষায় অনূদিত হননি। যদিও তাঁর প্রকাশনার কেন্দ্র ছিল কোপেনহ্যাগেন। ডেনমার্কের থিয়েটারগুলো নরওয়েজিয়ান ভাষাতেই ইবসেনের নাটকগুলো প্রযোজনা করতো। তাছাড়া ইবসেনের লেখা নরওয়োজিয়ান ভাষায় পড়তে দিনেমারদের কোনো সমস্যা হতো না।
সুইডিশ ভাষার পরে জার্মান ভাষায় ইবসেন যখন অনূদিত হলেন; তখন ইউরোপ মহাদেশে ইবসেনের নাম ও সাহিত্যকর্ম দ্রুত মনোযোগ লাভ করে। তারপর একে একে ইউরোপের অন্যান্য ভাষায় অনূদিত ও মঞ্চস্থ হতে থাকে। তবে ইবসেন মূলত ইউরোপ মহাদেশ অতিক্রম করেন ইংরেজির কাঁধে ভর করেই।
এই ক্ষেত্রে দুটি ঘটনা উল্লেখযোগ্য ১৮৮৯ সালে ইবসেনের পুতুলের ঘর নাটিকাটি বিলেতের নভেলটি নাট্যমঞ্চে মঞ্চায়ন এবং ১৮৯০-৯১ সালে পাঁচ খন্ডে ইবসেনের গদ্যনাটকের এবং নাট্যকার জর্জ বার্নাড শ'র বই দ্য কুইনটেসেন্স অব ইবসেনিজম ইবসেনকে ইউরোপের বাইরের দুনিয়ায় আলোচিত করে তোলে। বিশেষ করে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, মিশর, ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র। এখন পর্যন্ত বাংলাসহ ইবসেন ৭৮ ভাষায় অনূদিত। আমরা যদি ভুলে না যাই ইবসেন ছিলেন চৌদ্দ লাখ ভাষাভাষী পাঠকের লেখক। এইখানেই মাতৃভাষায় লেখার তাৎপর্য এবং অনুবাদের অপহার্যতা।
ইবসেন তো এখন বাংলা ভাষারও সম্পদ, ইবসেন আজ বাঙালি।
ইবসেন পরাধীন নরওয়ের নির্বাসিত রাজা
শিশুকালেই ইবসেনকে হোচট খেতে হয়েছিল। বাবার আর্থিক ধস। পারিবারিক আভিজাত্যে গুড়ে বালি। আর্থিক টানা-পোড়েনে বিদ্যালয় থেকে ছিটকে পড়া; শিশুশ্রমে আত্মনিয়োগ; শেষতক পনের বছর বয়সে জন্মশহর, মা, বাবা ভাইবোন আত্মীয় পরিজন ছেড়ে দূরের গ্রিমস্তাদ শহরে যাত্রা। এইটা তো কোনো সুখযাত্রা ছিল না। নির্বাসন বুঝি একেই বলে। কই এরপর জীবনে আর কোনো দিন শিয়েনে স্থিত হননি। শিয়েন থেকে যখন গ্রিমস্তাদে গেলেন স্যুটকেস বগলদাবা করে; স্যুটকেসে ছিলো প্রয়োজনীয় জিনিস।
আর মনে নিয়ে গেলেন শিয়েনের সকল স্মৃতি, ভাগ্য বিড়ম্বনা কষ্ট যন্ত্রণা, কিছুটা ক্ষোভ ও অভিমান। ইবসেন যখন গ্রিমস্তদে তখন তার মানসপটে শিয়েন ছিল। তখন বালক ইবসেনের কাছে দেশ বলতে শিয়েন। যখন গ্রিমস্তদে থেকে অসলো তখন দেশ তার বিস্তৃত শিয়েন গ্রিমস্তাদ-অসলো; এরপর বার্গেন এবং শেষতক দ্বিগ্মিজয় করেন পরাধীন স্বদেশের এক নতুন রাজা দেশ থেকে বিদেশ, বিদেশ থেকে ফিরে এসে স্থিত হওয়া রাজধানী শহর অসলোতে। ১৮২৮ জন্মে, তারপর ১৮৬৪ সালটি কত বছরের ব্যবধান? ৩৬ বছরের; ইবসেনের বয়স তখন সবে ৩৬; বিবাহ করেছেন। সংসার পেতেছেন। মনে দারুণ অশান্তি, অতৃপ্তির অসুখ। কিছুতেই স্বস্তি ও নিস্তার নেই। লেখক হিসেবে দারুণ নিরাশার সাগরে নিমজ্জামান। কি করবেন? লেখক তাকে হতেই হবে। নরওয়ে তাঁর স্বদেশ। পরাধীনতার দীর্ঘ খপ্পর, আশেপাশে ঘটে যাওয়া সমাজ ও রাজনীতি; ধর্ম ও কুটনীতির কোনো কিছুর সাথেই নিজের বোধ ও বুদ্ধি; তাৎপর্য ও উপলব্ধির যোগসূত্র খোঁজ পান না। কিন্তু কি করবেন? ইবসেন বড়ই একরোখা, ভাঙবেন তবুও মচকাবেন না। করলেনও তাই থাকলেন না স্বদেশে। পাড়ি দিলেন ইটালির রাজধানী রোমে, প্রশ্ন থাকে ইবসেন রোমে গেলেন কেন এবং কিভাবে গেলেন?
১৮৫০ এর দশকে নরওয়ে বিশ্বের সংস্কৃতি উন্নয়নের ইতিহাসে এক যুগান্তকারী পদক্ষেপ নেয় এবং বিয়ার্নসিয়ানে বিয়র্সসনসহ নরওয়ের লেখকরা উদ্যোগী হয়ে লেখকদের জন্যে রাষ্ট্রীয় তহবিল গঠন করেন। এই তহবিলের কার্যক্রম হলো লেখকদের স্থায়ীভাবে কর্ম প্রণোদনা বা কর্মবৃত্তি প্রদান; ঠিক যেন প্রতিমাসের বেতনের মতো। মূল বৃত্তিটি হলো জীবনব্যাপী; অন্যান্যগুলো এক বছর, দুই বছর , পাঁচ বছর কিংবা দশ বছরের জন্যে হতে পারে। বিয়র্নসন হলেন নরওয়ে সরকার প্রবর্তিত লেখক তহবিলের প্রথম বৃত্তিপ্রাপ্ত লেখক। ইবসেন হলেন দ্বিতীয় বৃত্তিধারী। ইবসেন যখন এই বৃত্তি পেলেন; আর ঠেকায় কে? অই সময়ে স্ব্যান্ডিনেভীয় অঞ্চলের বুদ্ধিজীবীদের রোমে পাড়ি জমানো একটা প্রথা হয়ে গিয়েছিল। অনেকেই অই সময়ে রোমে ঢেরা গেড়েছিলেন। নরওয়ের রাষ্ট্রীয় লেখক তহবিলের শর্ত হলো পেশাদারি ভিত্তিতে লেখালেখি চালিয়ে যাওয়া; নিয়মিত লেখালেখি ও প্রকাশনায় অবদান রাখা। আর এই তহবিলের টাকা স্বদেশে বসেও পেতে পারেন; বিদেশে বসেও পেতে পারেন। এখানে উল্লেখ করতে চাই যে নরওয়ের পরে যে দেশটি এই তহবিল প্রবর্তন করে তার নাম সুইডেন; আরো একশ বছর পরে অর্থাৎ ১৯৫০ এর দশকে।
ইবসেন রোমে চার বছর থাকায় পর পাড়ি জমালেন জার্মানীয় শহর দ্রেসদেনে, যেখানে থাকলেন সাত বছর। তারপর গেলেন, মিউনিখে, থাকলেন তিন বছর; মিউনিখ থেকে আবার রোমে, এ দফায় থাকলেন বছর। ১৮৮৪ সালে নরওয়ে ঘুরে গেলেন, পদধূলি নিলেন অসলোর, ট্রন্দহেইম, মেলিডে এবং বারগেনের। আবার মিউনিখে পাড়ি জমালেন ১৮৮৫ সালে। এবার থাকলেন বছর সতেক, ১৮৯১ সালে স্থায়ীভাবে অসলো ফিরে আসলেন রাজার বেশেই। ফিরে আসার উদ্দেশ্য তার ছেলের ইচ্ছা এবং ভবিষ্যৎ কর্মজীবন। ছেলে খুব করেই চাইছিলেন নরওয়েই স্থিত হতে এবং নিজেকে প্রতিষ্ঠা করতে। ইবসেন ছিলেন ছেলে প্রাণ ইবসেনের ছেলেটি; কিন্তু নিজ পথে অনেক দূর পৌঁছে গিয়েছিলেন। এমনকি নরওয়ের প্রধানমন্ত্রী পর্যন্ত হয়েছিলেন।
ছেলে প্রাণ, বিশ্বনাটকের স্বাধীন রাজা ইবসেন কিন্তু স্বদেশে ফিরেও নির্বাসনেই ছিলেন। কিন্তু কিভাবে? একটা উদাহরণ দিই। ইবসেন যখন মৃত্যুশয্যায় এবং মোটামুটি বোধগম্য তাঁর সময় শেষ হয়ে আসছে। তখন তাঁর এক পুরোহিত বন্ধু এসে তাঁকে বোঝানোর চেষ্টা করছিলেন; ধর্মের মন্ত্র পড়াতে, ইবসেন তাঁর অবস্থানে অটল ও অনড় ইবসেন তাঁর পুরোহিত বন্ধুকে বললেন, ওটা আমার ব্যাপার, আমাকেই ভাবতে দাও। আর এই রকম চেতনা ও মনোভূমি ধারণ করে ইবসেন সারাটি জীবন মনে মনে নির্বাসনেই থাকলেন।
ইবসেনের নারীরা
এই লেখার শিরোনাম শুনে কারো ধারণা হতে পারে আমি বুঝি ইবসেনের নাটকের নারী চরিত্রগুলো নিয়ে জ্ঞানগভীর আলোচনা শুরু করবো। আমি সে সবের ধারে কাছেও যাবো না। আমার সেই পান্ডিত্য ও যোগ্যতা নেই। যোগ্যতা যে নেই সেটা স্বীকার করতেও দ্বিধা নেই। নিজেকে মনে করি ইবসেন-সাহিত্যের একজন ছাত্র এবং ছাত্র হিসেবে অনেকটা ফাঁকিবাজি করতে ভালোই লাগে আমার। আগেও লাগতো; কি করব?
এইবার প্রসঙ্গে ফিরে আসি, পান্ডিত্য মহলে শেক্সপিয়রের নারীরা, ইবসেনের নারীরা এরকম বিষয় আশয় দারুণ প্রাসঙ্গিক। আর খোদ ইবসেন নারীবাদী নাট্যকার হিসেবে বিশ্ববিদ্যালয় নামক রক্ষণশীল মসজিদ, মন্দির এবং গির্জাগুলোতে পন্ডিতি আলোচনার এক লোভনীয় যুথসই বিষয়। আমি অই পবিত্র করিডোরে নেই। আমি আমার ইবসেন বিষয়ক কথাবার্তা রাস্তার ধারে মফস্বলের মোড়ে, মধুর ক্যান্টিনে কিংবা হাকিম চত্বরে যা আলোচনা করা যাবে ধোয়া ওঠা চা ও সিগারেটের ধোয়া একাকার করে। আমি সেই বিষয়টা মাথায় রেখে ইবসেনের নারী বিষয় নিয়ে কথা বলবো। আমাদের দেশের লেখিকা সেলিনা হোসেন নরওয়ের সরকারের মস্তবড় উন্নয়ন তহবিলের বড় অঙ্কের টাকায় ইবসেনের নারী নামে সবুজ রঙের একটা মোটা বড়সড় বই সঙ্কলন করেছেন; নেড়েচেড়ে দেখতে মন্দ না। আমার প্রিয় চিত্রশিল্পী কাইয়ুম চৌধুরীর প্রচ্ছদে বইটা দেখতে আকর্ষণীয়।
অই প্রসঙ্গে কাইয়ুম চৌধুরীর প্রচ্ছদ পর্যন্তই আমার দৌড়। বলেছিলাম না ছাত্র হিসেবে আমি ফাঁকিবাজ। অই বইয়ের ভেতরের অন্দরের নারীগুলোর নাম ও সংখ্যা আমি নজর বুলিয়েও দেখিনি। শুনেছি প্রকল্পটি ছিল বড় অঙ্কের টাকার। ওসব আমার ব্যাপার না। অইটা ফারিয়া লারা ফাউন্ডেশন এবং অন্য প্রকাশের বিষয়। যে প্রকাশনী সংস্থা নোট বইয়ের এবং কোচিং ব্যবসা থেকে শুরু করে হুমায়ূন আহমেদের উপর ভর করে বড় প্রকাশক হতে পারে আমি অন্য প্রকাশের কথা বলছি কবি নির্মলেন্দুগুণের প্রাপ্য সম্মানী নিয়ে নয় ছয় করে। তারা নরওয়ের তেলের এবং মাছ রফতানির টাকায় একটু আধটু ভাগ বসাতেই পারে।
এইবার আমার কথায় আসি, ইবসেনের জীবনে জন্মসূত্রে, আতœীয়তা সূত্রে, বন্ধুত্ব, প্রেম এবং যৌবনে কলঙ্ক সৃষ্টিকারী। ইবসেন তাঁর মায়ের দ্বারা ব্যাপক প্রভাবিত ছিলেন। ছবি আঁকার হাতে খড়ি এবং অনুপ্রেরণা শিশু কালেই মায়ের কাছ থেকে পেয়েছিলেন। তাছাড়া ইবসেনের মা মারিচেন শিয়েনের নাট্যশালায় নিয়মিত নাটক দেখতে যেতেন। শিশু ও বালক ইবসেন নিশ্চয়ই মায়ের সঙ্গী ছিলেন। এটাও পরে ইবসেনকে নাটকের প্রতি আগ্রহী করেছিল। নাটক ও চিত্রকলার যেটুকু পরিচয়, সেটুকু কিন্তু মায়ের কাছ থেকেই পেলেন। এরপর তো পনের বছর বয়সে সেই যে মা থেকে বিচ্ছিন্ন হলেন আর তো মায়ের সাথে থাকা হলো না। দেখা হয় তো দুই একবার হয়েছে। এই বিচ্ছিন্নতা কি শুধুই আর্থিক কারণে, না কি অভিমানেও। হুমায়ূন আহমেদ একটা কথা বলে গেছেন প্রাণীদের মধ্যে মানুষ সবচেয়ে বেশি অভিমানী। এই কথাটা ইবসেনের জীবনের দিকে তাকালে বোঝা যায়। এর পরের প্রসঙ্গ গ্রিমস্তাদে ইবসেন যেই সব নারীদের সংস্পর্শে এসেছেন, তাদের কথাবার্তা।
এ পর্যায়ে যে নারীর কথা বলব তাঁর নাম তার প্রসঙ্গ এর আগেও উল্লেখ করেছি; তাঁর ঔষধের দোকানে কাজ করার সময় এই নারী গর্ভের সন্তানের জনক হন ইবসেন। যদিও নারীটিকে এবং নারীটির সন্তানটিকে কোনোদিন স্বীকৃতি দেননি ইবসেন।
তৃতীয় যে নারীর কথা বলবো; সমুদ্র সাক্ষী রেখে সেই নারীকে বিয়ে করেছিলেন ইবসেন। মেয়েটির নাম ছিল হেনরিকে সংক্ষেপে ইবসেন তাকে রিকে বলে ডাকতেন। ইবসেন তখন অসলোর থিয়েটারে চাকরি করেন। মেয়েটি নাবালিকা ছিল, মেয়েটির বয়স তখন বিয়ের জন্য উপযুক্ত বয়সের চেযে একটু কম ছিল। মেয়েটির বাবা ছিলেন খুবই প্রভাবশালী। মেয়েটির বাবা ইবসেনকে হুমকি দিয়েছিলেন ইবসেন যদি এই মেয়ের সাথে যোগাযোগ বন্ধ না করে তাহলে তার চাকরি নিয়ে টান পড়বে। ইবসেন চাকরি হারাবার ভয়ে এবং আরো সমূহ বিপদের ভয়ে মেয়েটির সাথে যোগাযোগ বন্ধ করেন।
এর পরের যে নারীর কথা বলবো তিনি ইবসেনের স্ত্রী সুসানা। বারগেনে থাকার সময় সুসানার সাথে পরিচয়, সুসানার সৎ মায়ের বাসায় সাহিত্য সংস্কৃতির লোকজনের দাওয়াত এবং ওঠা বসার একটা রেওয়াজ ছিল। সেই সূত্রে ইবসেনের সাথে ঐ মহিলার যোগাযোগ, বন্ধুত্ব ও ঐ বাসায় যাওয়া আসা ছিল। ঐ সৎমা'ই একদিন সুসানাকে ইসসেনের সাথে পরিচয় করিয়ে দেন। সুসানার নিজেরও লেখালেখির হাত ও সাহিত্যের প্রতি আগ্রহ ছিল। সেই যে প্রথম পরিচয় তার আর শেষ ছিল না; একদম জীবনব্যাপী।
এবং শেষ যে নারী বা মেয়ে সম্পর্কে কথা বলব, তার নাম এমিলি বারডাক। মেয়েটির সাথে পরিচয় ও যোগাযোগ, ১৮৮৯ সালে মিউনিখে থাকার সময় অস্ট্রিয়ার মেয়েটির বয়স যখন সাতাশ। ইবসেনের তখন ষাটের কোটায়। বয়সের দিক দিয়ে মেয়েটির যখন শুরু; ইবসেনের তখন শেষের পালা। দুজনেই প্রেমে হাবুডুবু খেয়েছেন। পত্রযোগাযোগ ছিল। ধারণা করা হয় ইবসেনের হেডা গেবলার নাটকটি এমিলি এমিলি বারডাকের সাথে তাঁর সম্পর্কের প্রতিফলন।
ইবসেনের আরো আরো নারীদের সাথে যোগাযোগ ও ঘনিষ্টতা ছিল কিন্তু সে সবের কোনো কূল কিনারা বা হদিস কেউ করতে পারেনি। ইবসেনের মৃত্যুর পর ইবসেনের ছেলে সিগুরদ এবং স্ত্রী সুসানা মিলে তাঁর অনেক চিঠিপত্র পুড়িয়ে ফেলেন। কে জানে অইসব চিঠিপত্রে আগুন দেবার মাধ্যমে আমাদের অজানা ইবসেনের জীবনের আরো আরো নারীদের সাথে যোগাযোগের চিতায় আগুন দিয়েছেন কি না?
ইবসেনে কিয়ের্কেগার্ড
হেনরিক ইবসেন সম্পর্কে আমার ধারণা ঝাপসা। আর এই ঝাপসা ধারণা থেকেই তাঁর সম্পর্কে গালগল্প করছি। ভুলেও যেন কেউ এই গালগল্পকে পন্ডিতদের বিশ্ববিদ্যালয় নামের রক্ষণশীল মসজিদ-মন্দির, গির্জার মতো প্রতিষ্ঠানের বারান্দা পর্যন্তও না নেন। তাহলে সর্বনাশ। আর কিয়ের্কেগার্ড সম্পর্কে জানি ছিটেফোটা। কে এই কিয়ের্কেগার্ড? তাঁর পুরো নাম সৌরেন কিয়ের্কেগার্ড (ঝয়ৎবহ করবৎশবমধধৎফ)। তিনি ডেনমার্কের দার্শনিক, ধর্মতাত্তিবক, কবি, সমাজ সমালোচক এবং ধর্ম বিষয়ক লেখক। তাঁকে মনে করা হয় প্রথম অস্তিত্ববাদী দার্শনিক। তিনি জন্মেছিলেন ১৮১৩ সালে; আর ইবসেনের জন্ম হয়েছিল তার বছর পনের পরে ১৮২৬ সালে। কিয়ের্কেগার্ড পরলোকে চলে গেলেন ১৮৪৫ সালে; ইবসেন বেঁচে ছিলেন ১৯০৮ সাল পর্যন্ত।
কিয়ের্কেগার্ডের মৃত্যুর পরে আরো ৫১ বছর এই পৃথিবীর জীবন, ধর্ম, দর্শন সমাজকে দেখা ও এসবের মুখোমুখি হবার সুযোগ হয়েছিল ইবসেনের। এই ড্যানিশ দার্শনিক ঐ সময়ের পরে আরো আরো কয়েকজন ধ্রুপদী ইউরোপীয় লেখকের মাঝে নিজের প্রভাব সৃষ্টি করেছিলেন। মোটা দাগে উল্লেখ করা যায় সুইডিশ নাট্যকার অগাস্ট স্ট্রিন্ডবার্গ এবং সার্বিয়ার লেখক ইভো আন্দ্রিচ; যিনি ১৮৬১ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেছিলেন।
এইবার ফিরে আসা যাক কিয়ের্কেগার্ড-ইবসেন প্রসঙ্গে। ইবসেনের উল্লেখযোগ্য দুটি নাটকের মূল চরিত্রের মাঝে কিয়েকেগার্ড ঊরঃযবৎ ড়ৎ- যে কোন একটা অর্থাৎ ঘর অথবা বাহির; পথের পেছন অথবা সামনে এই রকম একরোখা অস্তিত্বের মৌল পরিবর্তনের প্রবণতা ও প্ররোচনা বিদ্যমান। সেই সময়ের সমাজ তো বটেই এখনকার সমাজও কি পারে সেটা গ্রহণ করতে? পারলে তো হতোই। ইবসেন তাঁর সৃষ্টিকর্মে কিয়ের্কেগার্ডের প্রভাব স্বীকার করেননি। শুধু বলেছেন কিয়ের্কেগার্ড তিনি খুব একটা পড়েননি। তাঁর মানে পড়েছেন। প্রভাবটা স্বীকার করুন আর নাই করুন। এই বার আমাদের বংলাদেশ থেকে একটা উদাহরণ দিই। কবি আল মাহমুদের আশি বছরে পদার্পণ উপলক্ষে অন্তর্জালে একটা সাক্ষাৎকার পড়লাম। কথোপকথনের এক জায়গায় আল মাহমুদ বলেছেন সৈয়দ শামসুল হকের কোনো লেখাই তিনি পড়েননি। কথাটা আমাকে বিশ্বাস করতে হবে আমাকে কি ভূতে কামড়াইছে?
সুয়েজ খালের উদ্বোধনে ইবসেন এবং জার্মানদের সাম্রাজ্যবাদী খায়েশে চপেটাঘাত
ইবসেনের ইউরোপের বাইরে ভ্রমণের উদাহরণ নাই বললেই চলে। যদিও জীবনের দীর্ঘ ২৭ বছর ইটালি এবং জার্মানির বিভিন্ন শহরে নির্বাসনে কাটিয়ে দিয়েছিলেন। তাঁর জীবনের ভ্রমণের মধ্যে সুয়েজ খালের উদ্বোধন উপলক্ষে ১৮৬৮ সালে মিশর ভ্রমণ নানা কারণে উল্লেখযোগ্য এবং তাৎপর্যপূর্ণ। সেই সময়ে নরওয়ে এবং সুইডেন সংযুক্ত রাষ্ট্র। তাই সুইডিশ রাজা কার্ল পঞ্চাদশকে তাঁর উপদেষ্টারা পরামর্শ দিয়েছিলেন নরওয়ের নাট্যকার হেনরিক ইবসেনকে নরওয়ের প্রতিনিধি হিসেবে সুয়েজখাল উদ্বোধনে পাঠাতে। রাজা এই পরামর্শ গ্রহণ করেছিলেন। ইবসেন এই আমন্ত্রণ পেয়ে দারুণ খুশি হয়েছিলেন। ইবসেনের যাত্রাপথ ছিল কোপেনহেগেন, জার্মানী দ্রেসদেন হয়ে ট্রেনে প্যারিস তারপর কায়রো, প্যারিসে তাঁর চার দিনের যাত্রা বিরতি ছিল। সুয়েজখালের নকশাকার ফার্দিনান্দ দ্য লেসেপস ইবসেনকে প্যারিসে স্বাগত জানিয়েছিলেন। ইবসেন প্যারিসে; পৌঁছান ১৮৬৯ সালের ১৩ তারিখে। স্ক্যান্ডিনেভীয় অঞ্চল থেকে ইবসেনের সফরসঙ্গী হয়েছিলেন নরওয়ের মিশর বিশেষজ্ঞ ইয়েনস লিয়েব্লেইন ডেনমার্কের সাহিত্যিক-ঐতিহাসিক পেটার হানসন এবং সুইডেনের অধিনায়ক অস্কার ভন ক্লরিং। ইবসেন এবং ভন ক্লরিং যৌথভাবে একটা কমেডি লিখতে চেয়েছিলেন। ধারণাটা ক্লরিং এর মাথা থেকেই এসেছিল। এর বিষয়বস্তু ছিল নরওয়ে, সুইডেন এবং ডেনমার্কের তিন জনের একটি দল কায়রোর উদ্দেশে ভ্রমণ। আর এই তিনজনের পারিবারিক ও ব্যক্তিগত বলয় থেকে নানা গল্প উঠে আসবে এই নাটকে। পরে ১৮৭০ সালে এক চিঠিতে ইবসেন ভন ক্লরিংকে স্মরণ করিয়ে দিয়েছিলেনও। কিন্তু সে নাটক আর লেখা হয়নি। তবে ইবসেন এই ভ্রমণ নিয়ে একটা দীর্ঘ কবিতা লিখেছিলেন; যেখানে জার্মানদের প্রসঙ্গ ফুঠে উঠেছিল। কবিতাটি জার্মানীতে ব্যাপক সমালোচিত হলেও। সুইডেন এবং ফ্রান্সে সমাদৃত হয়েছিল। ঐ কবিতায় জার্মানীর ফ্রান্সের সাথে যুদ্ধে জড়িয়ে পড়ার প্রসঙ্গও ছিল।
এখানে একটি ঘটনা প্রসঙ্গক্রমে উল্লেখ করা দরকার। ইবসেনের কায়রো অবস্থানকালে মিশরে অট্টোমান সা¤্রাজ্যের ভাইসরয় ইসমাইল পাশা অতিথিদের ভ্রমণের জন্যে চারটা জাহাজ ভাড়া করেন। এই ভ্রমণে মিশর বিশেষজ্ঞ, স্থপতি প্রকৃতি বিজ্ঞানী চিত্রশিল্পী এবং কূটনীতিকরা ছিলেন তাদের অনেকেই আবার বিভিন্ন সংবাদপত্রের প্রতিনিধি হিসেবেও ছিলেন। তাই আন্তরিক আবহে সকলেই ভুলে গিয়েছিল কে বিদেশী, কে স্বদেশী। ঐ দলে স্কান্ডিনেভীয় অঞ্চলের প্রতিনিধি ছাড়াও নেদারল্যান্ড, সুইজারল্যান্ড এবং ফ্রান্সের প্রতিনিধি ছিল। তবে সবচেয়ে বেশি ছিল জার্মানীর। তারা ছিল সংখ্যায় ১৭। তারা ফন্দি করে জার্মান পতাকা সাথে করে নিয়েছিল। তারা প্রস্তাব দিল র্জামানরা যেহেতু সংখ্যায় বেশি তাই জাহাজে জার্মান পতাকা উড়াতে পারে। বাধ সাধলেন ইবসেন। ইবসেনের বাধার মুখে জার্মানদের সাম্রাজ্যবাদী খায়েশ পূরণ হয়নি। শেষতক জাহাজে তার্কিশ পতাকা উড়েছিল। কারণ তুরস্কের অট্টোমান সামাজ্য ছিল সবকিছুর আয়োজক। মিশর তখন অট্টোমান সা¤্রাজ্যের অধীনে ছিল। ঘটনাটি নিয়ে জার্মানরা খুব বিব্রত ছিল বিশেষ করে ফরাসি পত্রিকায় এই নিয়ে লেখালেখি হতে পারে এই ভয়ে। তবে লিয়েবলেইন নরওয়ের সকালের খবর পত্রিকায় এ প্রসঙ্গ টেনে লিখেছিলেন। ইবসেন মিশর ভ্রমণের পুরোটা সময় নিয়ে একটা সাময়িকী লিখেছিলেন। পরবর্তীকালে এর অংশবিশেষ নরওয়ের বিদ্যালয়ের পাঠ্য হিসেবে ব্যাবহৃত হয়েছিল।
এরপরে ইবসেন যে পীয়ার গিন্ট কাব্যনাটক লিখেন; অই নাটকে পাগলাগারদের যে দৃশ্য, সেই ধারণা তিনি মিশর সফর থেকে পেয়েছিলেন।
ইবসেনের কায়রো অবস্থাকালে তাঁর স্ত্রী সুসানার কাছ থেকে একটি চিঠি পান। ঐ পত্রে সুসানা ক্রিস্টিয়ানিয়া থিয়েটারে যুব সঙ্ঘ বা যুবসঙ্ঘ এর ১৮ অক্টোবরের উদ্বোধনী প্রদর্শনী কেমন গেল সেই বিষয়েই লিখেন। সুসানার মতে উদ্বেধনী প্রদর্শনী ভালোই গিয়েছিল; কিন্তু দর্শকরা মারামারিতে জড়িয়ে পড়ে দ্বিতীয় প্রদর্শনীর পর। এই প্রেক্ষাপটে ইবসেন তার কবিতা সাইদ বন্দর লিখেন।
এশীয় নাট্যকেন্দ্র
বাংলাদেশের ইবসেন কিংবা বাঙালি ইবসেন যে প্রসঙ্গ নিয়েই আসি সেন্টার ফর এশিয়ান থিয়েটার এবং যার বাংলা করলে দাঁড়ায় এশীয় নাট্যকেন্দ্র এবং এর পেছনের যিনি কর্ণধার তাঁর কথা আসবেই। কিংবা অন্যভাবে যদি বলি আনতেই হবে। তাঁর নাম হচ্ছে কামালউদ্দিন নীলু।
নাট্যকেন্দ্রটি ২০ শতকের শেষ দশকের মাঝামাঝি থেকে শুরু করে এ যাবৎ কাল পর্যন্ত বাংলাদেশে তো বটে এমন কি আমার ধারণা গোটা এশিয়া মহাদেশেই ইবসেনকে নিয়ে সবচেয়ে বেশি কাজ করেছে। আমার ধারণা এশীয় নাট্যকেন্দ্রের গোটা কাজের আশি ভাগ কিংবা আরো বেশি কার্যক্রম নরওয়ের নাট্যকার ইবসেনকে ঘিরে। সেই দৃষ্টিকোণ থেকে এশীয় নাট্যকেন্দ্রকে ইউরোপ মহাদেশের বাইরে এক অনন্য ইবসেন কেন্দ্র বললেও ভুল হবে না। ইবসেনকে ঘিরে এশীয় নাট্যকেেেন্দ্রর কার্যক্রম গবেষণা, প্রকাশনা, নাট্যপ্রয়োজনা, আলোচনা, সভা সমিতি, সম্মেলনের পাশাপাশি ইবসেন বিষয়ক এক তথ্য ভান্ডার। সেই বিবেচনায় নাট্যকেন্দ্রটির ভূমিকা দেশে এবং বিদেশে প্রশংসিত হয়েছিল, সমর্থন ও সহযোগিতাও পেয়েছিল; বিশেষ করে ঢাকাস্থ নরওয়ের দূতাবাস এবং নরওয়ের সরকার থেকে। এটা এশীয় নাট্যকেন্দ্রের প্রাপ্যই ছিল।
ইবসেনকে কেন্দ্র করে এশীয় নাট্যকেন্দ্রের অবদান নিয়ে গোটা একটা বই লেখা যাবে। সেইটা ভিন্ন প্রসঙ্গ; যা আমার সামর্থ্যরে বাইরে। নাট্যকেন্দ্রটি ইবসেনকে ঘিরে খোদ নরওয়ে তো বটে এবং অন্যান্য অনেক দেশের সাথেই সাংস্কৃতির বিনিময়; নির্দিষ্ট করে বললে নাট্য বিনিময়ের সূচনা করেছিল।
নাট্য কেন্দ্রটি হয়ে উঠেছিল তরুণ, পেশাদার, অপেশাদার এবং প্রতিষ্ঠিত নাট্যপ্রতিভা ও বুদ্ধিজীবীদের এক কাফেলা। সেই কাফেলায় অনেকে উঠেছেন। তারপর? নাট্যকেন্দ্রটির যিনি কর্ণধার তিনি একাধারে একজন শিক্ষাবিদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক, ভালো একজন অভিনেতা এবং প্রচন্ড কল্পনা শক্তির অধিকারী একজন নাট্যনির্দেশক। তিনি একপর্যায়ে নরওয়ের এক কূটনীতিকের সাথে সম্পর্কের সূত্রে নরওয়ে চলে যান। তাতে দোষের কিছু না, পরিণয় সূত্রে আবদ্ধ হলেন; সেই জেন্য অভিনন্দন। তারপর নরওয়ে স্থিত হলেন। কিন্তু সেই নাট্যকেন্দ্রটি? ওখানে যে মেধাবী তরুণরা কাজে আত্মনিয়োগ করেছিল তারা আর ওখানে থাকেনি, থাকতে পারেনি, যে যার রুটিরুজির প্রয়োজনে নানা জায়গায় নানাভাবে টিকে থাকার চেষ্টা করছে। কেউ কেউ টিকেও গেছে। নিজ নিজ পছন্দের কাফেলা মানে নাটক, থিয়েটার এবং দূরদর্শনে, কিন্তু সেই এশীয় নাট্যকেন্দ্রটি হারিয়েই গেল। নাকি মুখ থুবড়ে পড়ে গেল?
এর যিনি সভাপতি ছিলেন তিনি চট্টগ্রামের বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এবং বর্তমানে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সভাপতি। লেখাটি শেষ করার আগে একটা কথা বলি আমার এক শিক্ষকের কাছে একটি কথা শুনেছিলাম, কথাটি কখনো কখনো কানে বাজে। একটি সংগঠন যখন ব্যক্তির স্বার্থে ব্যাহৃত হয়, সেই সংগঠন ও প্রতিষ্ঠান টিকে থাকা কঠিন। বাংলাদেশের এশীয় নাট্যকেন্দ্রের এই নাজুক অবস্থা ইবসেন চেতনা বলয়ে এক কষ্টকর আইরনি। আমি নিজেও কামালউদ্দিন নীলু এবং এশীয় নাট্যকেন্দ্রের সাথে কাজ করার সুযোগ পেয়েছিলাম; কষ্ট আমারো।
বাঙালির কলমে ইবসেন
রবীন্দ্রনাথই আমাদের প্রধান ঠিকানা। ইবসেনকে যখন বাঙালি হিসেবে দেখার অভিপ্রায় নিয়ে দুই এক কলম লিখার ইচ্ছে করছি তখনও রবীন্দ্রনাথই ইতিহাস। ক্রিকেট এবং ফুটবলের রেকর্ড এবং সাহিত্যের ইতিহাস নিয়ে কে অত মাথা ঘামায়? হ্যা ঘামায়। এই জন্যেই শত প্রতিকূলতার পরও জীবনের জয় এবং সত্যের উম্মোচন হয়। ইবসেন চর্চা ও গবেষণা প্রসঙ্গে এরকম একজন নিবেদিত প্রাণ অধ্যাপক ও কবি কাজল বন্দ্যোপধ্যায়। ইবসেন নিয়ে অনেকেই কাজ করেছেন, প্রকল্প থেকে শুরু করে দেশে বিদেশে সভা সেমিনার করেছেন, কিন্তু ইবসেনকে ধারণ করেছেন কম জনেই। সেই বিবেচনায় কাজল বন্দ্যোপাধ্যায় এবং কামালউদ্দীন নীলু উল্লেখযোগ্য যারা ইবসেনকে ধারণ করতে চেয়েছেন তাদের নিজ নিজ কর্মপরিসরে।
যে কারণে এই প্রসঙ্গের অবতারণা। কথা সাহিত্যক সেলিনা হোসেন সঙকলিত ইবসেন বিষয়ে নিবন্ধ-প্রবন্ধ সংগ্রহ ইবসেনের নাটক ও কবিতা গ্রন্থে কাজল বন্দ্যোপাধ্যায় নরওয়ের 'ইবসেন' নামক শব্দ ও প্রতিষ্ঠানকে রবীন্দ্রনাথই বাংলায় তুলে ধরেছেন তাঁর 'পয়লা নম্বর গল্পে' ১৯১৭ সালে। এই সত্যটি আমরা জানতে পাই অধ্যাপক কাজল বন্দ্যোপাধ্যায়ের 'বাংলাদেশে ইবসেন চর্চা প্রবন্ধে'। এই গ্রন্থে আরো চারটি গুরুত্বপূর্ণ প্রবন্ধের কথা আমি উল্লেখ করতে চাই। প্রথমটি কবীর চৌধুরীর ইবসেনের কেটিলিন নাটক প্রসঙ্গে।
আবদুল মান্নান সৈয়দের সেইন্ট জন্স নাইট, রশীদ হায়দারের ইবসেনের জীবনাট্য এবং মুহম্মদ নুরুল হুদার ইবসেনের নাটক ও কবিতা। বাকিগুলো বেশিরভাগই উচ্চমার্গের পান্ডিত্যপূর্ণ নিবন্ধ মনে হয়েছে। এখানে একটি প্রশ্ন উত্থাপন করা দরকার। প্রবন্ধ এবং নিবন্ধের পার্থক্য নির্দেশ আমরা কিভাবে করব? প্রবন্ধ হচ্ছে যেখানে লেখক তার 'আমি কন্ঠস্বর'কে প্রতিষ্ঠিত করবেন। আর নিবন্ধের অর্থাৎ পান্ডিত্যপূর্ণ লেখায় বহু কন্ঠস্বরের সমাহার থাকবে, বা প্রতিষ্ঠা পাবে। এই পার্থক্যটা বোঝার জন্যে এই গ্রন্থের আবদুল মান্নানের সৈয়দের প্রবন্ধটা পড়ে নিতে পারি। একজন কবি ও জাত লেখক 'আমি' কন্ঠস্বরেই টিকে থাকেন, আর একজন পন্ডিত ও সাংবাদিক এই 'আমি' প্রতিষ্ঠার সুযোগ খুব কমই পেয়ে থাকেন।
ইবসেনের নাটক ও কবিতা বইটির নাম দেখে অনেকে ভেবে বসতে পারেন এইটা বুঝি ইবসেনের নাটক ও কবিতার অনুবাদ সংগ্রহ। কিন্তু আদতে না। গ্রন্থটি ইচ্ছে ইবসেনের নাটক, কবিতা ও বাংলাদেশে ইবসেন চর্চা বিষয়ক প্রবন্ধ-নিবন্ধ সঙ্কলন। এই গ্রন্থে বাংলাদেশের প্রতিষ্ঠিত পন্ডিতবর্গ; কেউ কেউ একটি এবং কেউ কেউ দুটি করে লেখা লিখেছেন ইবসেন বিষয়ে। এইভাবে ইবসেনের ছাব্বিশটি নাটকের বিষয়ে ছাব্বিশটি প্রবন্ধের সাথে ইবসেনের জীবনী, ইবসেন চর্চা ও কবিতা বিষয়ে আরো পাঁচটি প্রবন্ধ। এই পাঁচটি প্রবন্ধকে কেনই বা পরিশিষ্ট অংশ হিসেবে দেখানো হলো সেইটা আমার মাথায় ঢুকে না। বইটি প্রসঙ্গে আরো একটি কথা বলা দরকার সেল্টার ফর এশিয়ান থিয়েটার কিংবা এশীয় নাট্যকেন্দ্র প্রকাশিত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আলী আনোয়ার রচিত ৬৫৮ পৃষ্ঠার জীবনীগ্রন্থটি একটি গুরুত্বপূর্ণ সাহিত্য কর্ম। বইটি পড়ে বোঝা যায় তিনি বিদেশি নানা বই, ঘেটেঘুটে অনেক দরদ দিয়ে বইটি লিখেছেন। একজন পাঠক এই বইটি পড়ার পর ইবসেনের ছাব্বিশটি নাটক ও তাঁর জীবন সম্পর্কে যে ধারণা লাভ করবে, ফারিয়া লারা ফাউন্ডেশন ও মাওলা ব্রাদার্স প্রকাশিত এই গ্রন্থের নানা পন্ডিতবর্গের ছাব্বিশ প্রবন্ধে অতিরিক্ত আগ্রহের তেমন কিছু নেই।
তবে পাঠক হিসেবে শেষোক্ত গ্রন্থে আমার আগ্রহ অই পরিশিষ্ট অংশের পাঁচটি লেখা নিয়েই। আলী আনোয়ার রচিত জীবনীগ্রন্থ থেকে একজন পাঠক মূলত ইবসেনকে একজন নাট্যকার হিসেবেই পাবে। কিন্তু ইবসেন যে একজন কবি, চিত্রকর ছিলেন সেই বিষয়টি কি পুরো জীবনী গ্রন্থে কোথাও দৃশ্যমান হয়েছে? তাছাড়া সুইডিশ নাট্যকার অগাস্ট স্ট্রিন্ডবার্গকে এবং নরওয়ের চিত্রশিল্পী এডভার্ড মুংকের সাথে ইবসেনের জীবন ও কাজের যে যোগাযোগ, সে বিষয়টাও দৃশ্যমান নয়।
ইবসেনের কবিতা
বিস্ময়ের ব্যাপার এই যে, হেনরিক ইউহান ইবসেনের (১৮২৮-১৯০৬) সামগ্রিক সাহিত্যকর্ম ইংরেজিতে সহজলভ্য নয়। বাংলা ভাষায় তো দূরের কথা। বেশিরভাগ পাঠকের কাছেই তিনি নাট্যকার হিসেবে পরিচিত। তাঁর অন্যসব সাহিত্যকর্ম, বিশেষ করে কবিতা অনেকটা পাঠকের অগোচরেই থেকে গেছে। অনুবাদের ফলে তাঁর নাটক পাঠকের কাছে কিছুটা সহজলভ্য। কিন্তু কবিতা, অতটা সহজলভ্য নয়। ইবসেন নিজেও এর দায় থেকে মুক্ত নন। এ প্রসঙ্গে তিনি নিরব থেকেছেন। ১৮৭১ সালে, যে বছর ইবসেনের চড়বসং গ্রন্থটি প্রকাশিত হয়, সে বছর (১৮ মে) গিয়র্গ ব্রান্ডেসকে তিনি লেখেন, 'এতে নতুন এবং পুরনো জিনিস রয়েছে। শুভ সংবাদ হচ্ছে এর মাধ্যমে কিছুটা গুরুত্বও পাচ্ছি।' তিনি ব্রান্ডেসকে আরো লেখেন: 'পুরনো অনেক ধারণা আগেই শেষ করেছি, সেসবের একটা তালগোল পাকিয়ে ফেলার মত ঘটনা এটি। তবে সবকিছুর একটা ঐক্যও এখানে পাওয়া যাবে।' এ এফ ক্রিগেরকে লেখেন: 'বইটি আমার সৃষ্টিশীল জীবনের বিভিন্ন সময়ে রচিত কবিতার সংগ্রহ। অনেক স্ববিরোধী প্রসঙ্গের অবতারণা করবে বইটি। কেননা, এতদিন পরে আমি নিজেও অনেক বিষয় ঠিক চিহ্নিত করতে পারিনি। কিন্তু সব মিলিয়ে একটা উন্নয়ন সাধিত হয়েছে।' বস্তÍত তার কাব্যগ্রন্থ পাঠক কীবাবে গ্রহণ করে এ ভেবে ইবসেন নিজেও অনেকটা উৎকণ্ঠায় ছিলেন।
তাঁর সামগ্রিক কবিতার উন্নয়ন সরাসরি চিহ্নিত করা কতটা কঠিন ছিল তা অধ্যাপক জেমস মেকফারলেন এর 'ছবি গ্যালারি' কবিতাচক্রের বিশ্লেষণ আমাদের সামনে তুলে ধরে। যদিও কবিতাগুলো নির্দিষ্ট কালক্রমে রচনা করা হয়েছিল। ইবসেনের গ্রিমস্তাদে ঔষধের দোকানের সহকারি থাকাকালে (১৮৪৪-৫০ সালের মধ্যে) তাঁর প্রথম দিককার কবিতাগুলো রচিত। তাঁর একবোরে প্রথম দিকবার কবিতার মধ্যে 'পদত্যাগ' এখন পর্যন্ত রয়েছে। সম্ভবত ১৮৪৭ সালে কবিতাটি লেখা হয়। তাঁর প্রথম প্রকাশিত কবিতা 'শরৎকালে' ছাপা হয় ১৮৪৯ সালে। এখানে উল্লেখ যে, ১৮৫০ সালে ইবসেন তাঁর ক্যাটিলিন নাটকটি রচনা করেন।
তাঁর রচনার দ্বিতীয় কালক্রম হচ্ছে রাজধানী ক্রিস্টিয়ানিয়ায় (বর্তমানে অসলো) অবস্থান (১৮০৫০-৫১) এবং স্বল্প সময়ের জন্য এখানে তাঁর প্রথম বসবাস। এই পর্বে তাঁর জীবনের ব্যর্থ প্রচেষ্টা ছিল মেডিক্যালের ছাত্র হিসেবে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া। তিনি কোনো পরীক্ষায় একবার অকৃতকার্য হলে দ্বিতীয়বার আর সে মুখো হতেন না। কারো কারো মতে, তাঁর চমৎকার এবং সার্থক কিছু কবিতা এই সময়ে লেখা হয়।
তৃতীয় কালক্রমে বার্গেনে নবপ্রতিষ্ঠিত নাট্যকার হিসেবে নিয়োগ লাভ (১৮৫১ সালে)। ১৮৫৩-৫৬ সালের মধ্যে ইবসেন বেশ ক'টি গীতিকবিতা লেখেন। সম্ভবত এর পেছনে বার্গেনে একটি মেয়ের সাথে তাঁর প্রভাব ফেলেছে।ভ তার সবচেয়ে উচ্চাভিলাষী দীর্ঘ কবিতার কয়েকটি হচ্ছে 'অনুপভূমি' (১৮৫৯) এবং 'তারিয়েভিগেন' (১৮৬১), যা ক্রিস্টিয়ানিয়ায় দ্বিতীয়বার অবস্থানকালে (১৮৫৭-৬৪) তিনি রচনা করেন। এ সময়ে মাত্র কয়েকদিন নরওয়েজিয়ান থিয়েটারের আর্টিস্টিক ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেন। রাষ্ট্রীয় বরাদ্দ লাভের ফলে ১৮৬৪-৬৫ সালে তাঁর দারিদ্র্য ঘুচে যায় এবং ইতালিতে পাড়ি দেওয়া তাঁর জন্য সহজতর হয়। এই প্রেক্ষাপটে তিনি নিতান্তই কিছু গীতিকবিতা রচনা করেন। এর কয়েকটির প্রকাশভঙ্গি খুবই জটিল, তিক্ত; অথবা প্রকারান্তরে ১৮৬৮ সালের পরের বছরগুলোতে ইবসেন তাঁর সবচেয়ে বিখ্যাত কবিতাগুলো রচনা করেন। বস্তুত ১৮৭০ দশকের পর তিনি কোনো কবিতা লেখেননি।
১৮৭১ সালে প্রকাশিত চড়বসং কাব্যসংকলনে ইবসেন কবিতাগুলোর কালক্রম অনুসরণ করেননি। সব সময় কতিবাগুলোর মূল আকৃতিও পাওয়া যাবে না। কেকনা ইবসেন কবিতাগুলোর মূল কাঁটছাট করেছেন, পরিমার্জন করেছেন। অনেকক্ষেত্রে ইবসেনের হাতে মূল কবিতা থেকে তা বিকল্প কবিতা হয়ে উঠেছে। চড়বসং এর কবিতাগুলি তাঁর রচনাকালীন ভাবনাকে প্রতিনিধিত্ব করে না। ঐ সময় তাঁর ভাবনা কি ছিল তার কোন চিত্রই আমরা পাই না বরং ইবসেনের বক্তব্য হচ্ছে গ্রন্থভূক্ত হওয়ার মধ্যে দিয়ে তাঁর কবিতাগুলো একটা শরীর কাঠামোয় ঐক্যের প্রতিফলন ঘটিয়েছে। দুই একটি শব্দে তাঁর ওই সংগ্রহ তার কবিতায় কীভাবে প্রতিনিধিত্ব করছে, ইবসেন তা দেখাতে চেষ্টা করেছেন।
ইবসেনের নিজের তত্ত্বাবধানে তাঁর কবিতা সংক্ষিপ্ত কলেবরে প্রথম প্রকাশিত হয় ১৮৭১ সালে। বইয়ের প্রয়োজনীয় লেখা ও তথ্যগুলো সন্নিবেশ করেছিলেন ইবসেনেরই এক বন্ধু। বাছাইয়ের কাজ করেছিলেন ইবসেন নিজেই। পরবর্তী সংস্করণসমূহে যথাক্রমে ১৮৭৫, ১৮৮৬ এবং ১৮৯৯ সালে আরো দশটি নতুন কবিতা স্থান পায়। বইয়ের কলেবরে কোনো হেরফের হয় না।
১৯০২ সালে 'নির্বাচিত কবিতা ১৮৪৮-১৮৫৭' শিরোনামে পৃথক একটি কবিতা সংকলন প্রকাশিত হয়। ইংরেজি অনুবাদক জন নরথাম এর সবগুলোই উল্পেপাল্টে দেখেছেন। ভিন্ন ভিন্ন সংকলনে ইবসেনের কবিতার কাঠামোগত পরিবর্তন বা বৈসাদৃশ্য লক্ষ্য করা যায়। নরথাম বলেছেন, 'কাঠামোর এই তূলনামূলক প্রসঙ্গ নরওয়েজীয় ভাষায় বাঞ্জনীয়, ইংরেজিতে ততটা জরুরি নয়।' আমার বক্তব্যও তাই। বাংলায় ইবসেনের কবিতার এই সংগ্রহ আগ্রহী পাঠকের জন্য। কোন পান্ডিত্যপূর্ণ গবেষণালব্ধ অর্জন এটি নয়্ তাই তুলনার বিষয়টি এ যাত্রায় দূরেই থাকল। পাঠকের প্রয়োজনে কবিতাগুলোর বাংলায় অনুবাদে অন্যবিধ ইবসেনের কোনো একটি নাটকের অনুবাদের মতই প্রসঙ্গ বিচারের দাবি রাখে। এই অনুবাদ পন্ডিতদের তেমন কাজে আসবে বলে আমি মনে করি না।
ইবসেনের সাফল্যের সাথে তাঁর কবিতার প্রসঙ্গ কতটা জরুরি ছিল? তাঁর কয়েকটি নাটকের সাথে কিছু কবিতার সুনির্দিষ্ট যোগসূত্র রয়েছে। যেমন 'খনিশ্রমিক' ও 'ওইখানে বলেছিল তার দুইজন' কবিতা দু'টি যথাক্রমে জন গ্যাব্রিয়েল বর্কম্যান এবং মাস্টার বিল্ডার নাটকের বিয়কে উপজীব্য করেছে। অন্য কবিতাগুলোর চিত্রকল্পও ইবসেনের মনে দীর্ঘদিন জায়গা করে ছিল; যা পরবর্তীতে নাটক রূপে আত্মপ্রকাশ করে। উদাহরণস্বরূপ 'জলপদ্মের সাথে' লিটল ইয়ল্ফ এবং 'পাখি ও পাখিশিকারী' পুতুলের ঘর এবং মাস্টার বিল্ডার নাটকে পরিপূর্ণ রূপ পায়। কিন্তু অন্যদের দাধি আরো পরিব্যাপক, অনুরাগ উদ্রেককারী ও উত্তেজনাকর। এ দাবির সমর্থনও রয়েছে। ইডবসেনের অনেক কবিতাই নতুন বিদ্যালয়ের উদ্দেশে, ছাত্র সম্মেলন, বিয়ে অনুষ্ঠানের মত সাধারণ ছোট ছোট ঘটনা বা উপলক্ষকে কেন্দ্র করে লেখা হয়েছে। এই গ্রন্থে বাংলাভাষার পাঠক ইবসেনের সময় এবং ইবসেনের নরয়েকে জানার সুযোগ পাবেন। নরওয়ের ইতিহাস স্পষ্টতঃ দুইভাগে বিভক্ত। একদিক গৌরবের আর সম্মানের, অন্যদিক অবমাননা আর অসম্মানের। এর জাতীয় পরিচয় একটা সময় মনে হয়েছিল একই সঙ্গে প্রাচীন ও নতুন। নরওয়ে মোকাবেলা করেছিল অনিশ্চিত এবং কঠিন ভবিষ্যত। একত্রীকরণের প্রথম পদক্ষেপ নেয়া হয়েছিল ৯৫০ খ্রিস্টাব্দে; যখন রাজা হরাল্ড র্হফাগরা স্থানীয় রাজরাজরাদের হাফ্রসফিউডএ পরাজিত করলেন। রাজা ইসভিয়ার এবং রাজা চতুর্থ হকনের ঐক্য দ্বাদশ এবং ত্রয়োদশ শতাব্দী অবধি শক্তিশালী ছিল। নরওয়ের আধিপত্য তখন আইসল্যান্ড এবং স্কটল্যান্ডের কিছু অংশও এর আওতায় এসেছিল। ১৮৬৬ সালে দ্য হরালড হারডরদা স্ট্যামফোর্ড ব্রিজে খুন হলেন। যিনি বিজেনটিয়ামেরমত ভাড়াটে সৈনিকদের নেতা হিসেবে ক্ষমতা দখল করেছিলেন।
১৯৮৭ সালে শেষ স্বয়ংসম্পূর্ণ নরওয়েজিয়ান রাজা চতুর্থ ওলাফের মৃত্যুর মধ্য দিয়ে নরওেয় গৌরব হারাতে শুরু করে। কিংবা বলা যায়, নরওয়ের অবমাননার যুগ শুরু হয়। ১৫৩৬ সালের মধ্যে নরওয়ে ডেনমার্কের প্রদেশ হয়ে গেল্ এর রাজধানীর প্রকৃত নাম অসলো পরিবর্তন করে ডেনমার্কের রাজা ক্রিস্টিয়ানিয়ার স্মরণে ক্রিস্টিয়ানিয়া রাখা হলো। যিনি বিধবস্ত-উত্তর অসলোর পুনঃনির্মাণ করেছিলেন।
১৮১৪ সাল পর্যন্ত কঠিক রেঁনেসার যুদ শুরু হয়নি। ওই বছরের ১৭ মে ড্যানিশ অধিরাজ্য থেকে বের হয়ে এসে নরওয়েজিয়ানরা আইদসভলে একটি স্বাধীন ও যুক্ত অবিভাজ্য রাজ্য প্রতিষ্ঠা করেন। ১৭ মে এখনো নরওয়ের জাতীয উৎসব হিসেবে উদযাপন করা হয়্ নরওয়ে ১৯০৫ সাল পর্যন্ত আত্মমর্যাদা নিয়ে দমনমূলক নীতিবিরুদ্ধে সুইডিশ রাজ্যের সাথে একীভূত থাকে। এই সময়ে স্বাধীন নরওয়েজিয় রাজতন্ত্র পুনরুদ্ধার হয়।
নরওয়ের পুনরুদ্ধারে আইদসভলে শুধু প্রথম এবং সহজ পদক্ষেপ হিসেবে প্রমাণিত হলো। রাজনৈতিক পরিচয় অন্য জিনিস যা অর্জন করা আরো কধিক কঠিন। নরওয়ে, ড্যানিশ সংস্কৃতির ব্যাপক প্রভাব নিয়ে উনবিংশ শতকে প্রবেশ করল। ১৮১৩ সাল পর্যন্ত দেশটিতে কোনো বিশ্ববিদ্যালয় ছিল না। ক্রিস্টিয়ানিয়ায় নরওয়ের প্রথম বিশ্ববিদ্যালয়; পাঁচজন অধ্যাপক, একজন প্রভাষক এবং ১৭ জন ছাত্র নিয়ে যাত্রা শুরু করে। ১৮৫০ সালে বার্গেনএ নরওয়েজিয়ান থিয়েটার প্রতিষ্ঠার পূর্বে ড্যানিশ থেকে আলাদা স্বতন্ত্র কোনো থিয়েটার ছিল না। সাহিত্যের জাতীয় কোনো ভাষা ছিল না। শহরগুলোতে ড্যানিশ এবং শহরের বাইরের অঞ্চলে কৃষকদের আঞ্চলিক কথ্য ভাষাগুলোর প্রচলন ছিল। ১৮২৮ সালে ইবসেনের যখন জন্ম হলো তখন নরওয়ের সংবিদানের বয়স চৌদ্দ বছর। কিন্তু তখনও নরওয়ের সাংস্কৃতিক পরিচয়ের বিকাশ শুরুই হয়নি। দেশটি ছিল অনুন্নত, দরিদ্র ও পশ্চাদপদ।
অষ্টাদশ শতাব্দীর মাঝামাঝি সময়ে নরওয়ের পশ্চিমাংশে কুষ্ঠরোগের প্রাদুর্ভাব দেখা দেয়। ১৮২৬ সালের দিকে ক্রিস্টিয়ানিয়ার পোতাশ্রয় এবং রাজপথগুলো জনশুন্য হয়ে গেল। এই সময় বার্গেন নগরের কেন্দ্র হিসেবে সমৃদ্ধি লাভ করছিল। যদিও স্তাভাঙ্গির দ্রুত বিকাশ লাভ করেছিল। এমন কি ১৮৫০-এর দশকে যখন সমাজ ও অর্থনীতি প্রসার লাভ করছিল, তখন রাজধানীর লোক সংখ্যা ছিল প্রায় ত্রিশ হাজার। বর্তমান প্রেক্ষাপটে ইবসেনের কয়েকটি অনুষ্ঠান উদযাপন একজন পাঠকের কাছে সংকীর্ণ বা নগণ্র মনে হতে পারে। কিন্তু সামগ্রিকভাবে এগুলো ইবসেনের কাজের অংশ এবং তাঁর নাটক ও কবিতর প্রতি আগ্রহের জানান দেয়। এই আগ্রহ জাতীয় পরিচয়ের চেয়ে আরও বেশি কিছু। এটি হচ্ছে স্বতন্ত্র ও সমষ্টিগত মনের শক্তির থেকে উদ্ভূত জাতীয় অখন্ডতা। এইভাবে ইবসেন উদযাপন করেন নতুন স্কুলের উদ্দেশে, ছাত্র সম্মেলন (যা প্রতি বছরই অনুষ্ঠিত হয়), একজন শিক্ষকের নিয়োগের এক বছর অথবা একজন ড্যানিশ প্রকাশকের বিয়ের অনুষ্ঠান। তিনি উদযাপন করেন নরওয়ের নতুন শস্যকণা। অথবা নতুন স্ক্যান্ডিনেভিয় ভাষায় এই সমৃদ্ধ মন ও ব্যক্তিত্ব, যা নতুন বিশ্বের আলোর দিকে নিয়ে যায়। ইতোমধ্যেই যা ১৮৪৮ সালেই শুরু হয়। ইউরোপের বাকি অংশের জন্য যা ভোর তা বৈষয়কি অগ্রগতি বা সামরিক শক্তির জন্যে নয় বরং আত্মার শক্তি ও পূর্ণতার জন্যে। বলা নিষ্প্রয়োজন যে, একজন প্রথম প্রজন্মের কবি হিসেবে ইবসেন মনে মনে ছবি আঁকা শুরু করেছিলেন।
এই অনুরাগ উদযাপন কয়েকটি কবিতার কল্পচিত্রে দেখা যায়। কবি-প্রকৃতির প্রাণাবেগ ও প্রাণশক্তির উৎস হিসেবে শুধু বিরলভাবে রচিত কবিতায় ইবসেন কাল্পনিক ভাষাচিত্র নির্মাণ করেছেন। ফলে, ছাত্র, শিক্ষক, প্রকাশক, অভিনেতা, ভাইকিং বীর, নগরদুর্গ নির্মঅতা, বীর প্রহরীরা তাঁর কিবতার বিষয় হয়েছে।
এই ধরনের কবিতায় উপমা নির্দিষ্ট নয়। এখানে প্রকৃতির উপস্থিতি পাওয়া যায় না। কিন্তু তার প্রতীক খুঁজে পওয়া যায়। আবেগের প্রকাশকে মনে হয় অলঙ্কারবহুল এবং কিছু কবিতা আবার পরিণতি সংকটে ভেগে। এমনকি ভূ-চিত্র, জলবায়ু এবং পরিবেশ হিসেবে নরওয়ে প্রসঙ্গে ইবসেনের মাঝে বিশেষ উৎসাহ দেখা যায়, যা নরওয়ের মানুষের মাঝে নরওয়েজিয়ানত্ব, সাধারণ অভিজ্ঞতা এবং অনুপ্রেরণা সৃষ্টিতে সহায়ক হয়ে ওঠে। এ বিবেচনায় 'শঙ্খচিলের কান্না' একটি শক্তিশালী চলমান প্রকাশ ভঙ্গি। যেখানে প্রতীকী প্রকাশ বিমৃর্ত বিষয়ের সাথে সামঞ্জস্য খুঁজে পায়। এটি শুধু একজনের সাড়া নয়, কিছু কবিতায় সরল চিত্রকল্পের মাঝে এর সপক্ষে স্বীকারোক্তি অনুভূত হয়।
যখন জাতীয় ও ব্যক্তিগত দৃঢ়তার প্রতি ইবসেনের উৎসাহ তার কবিতার উদ্বেগের মধ্যে প্রকাশ পায়, যা তার কবিতাকে আরো অনির্চচনীয় করে তোলে। অনুমান করা যায়, ইবসেনের ধারণাও অনেকটা এরকম ছিল। তিনি চড়বসং কাব্যগ্রন্থে 'বেহালাবাদক' কবিতাটিকে প্রথমে সূচিভুক্ত করেন।
ইবসেন শস্যকণার উদযাপন করতেন এই প্রতাশায় যাতে জলবায়ু, মাটি এবং কৃষিকার্যে ফল লাভের লক্ষণ দেখা যায়। তার চমৎকার কবিতাগুলোতে দেশের মানুষের মধ্যে সংকীর্ণতা, সংস্কৃতি সম্পর্কে উদাসীনতা, ভয় এবং উদ্বেগের প্রতিফলন রয়েছে। আত্মসিদ্ধি লাভের পথে যা অন্তরায়। যে কবিতাগুলাতে তিনি অতীতকে তুলে ধরেন সেখানে গৌরবের চিক্রকল্পের চেয়ে তিনি সংগ্রামকে প্রাধান্য দিয়েছেন। তিনি উপলব্ধি করেন সরাসরি বিজয় অর্জনের চেয়ে আজ বড় বেশি প্রয়োজন রাজা হরালডের লড়াই।
এই মেজাজে ইবসেন নতুন ধরনের নায়ক সম্পর্কে নতুনভাবে লেখেন। ওলেভিগকে ভাইকিং প্রতিমূর্তিতে বিশেষায়িত করছেন তিনি। কিন্তু তােিয় ভিগেন হাবাগোবা জেলের বৈমানিক হওয়া থেকে বেশি কিছু নয়। কিন্তু খনিশ্রমিক, খনিশ্রমিকের চেয়ে বেশি কিছু। স্ত্রীর উদ্দেশে লেখা 'ধন্যবাদসমূহ' কবিতা তাঁর সময়ের একজন লাজুক তরুণীর হৃদয়ে লুকিয়ে থাকা বিশালত্বকে ফুটিয়ে তোলে। কিন্তু ইবসেনের দৃষ্টিতে কোনো আধুনিক নায়ক এতটা পুঙ্খানুপুঙ্খভাবে উঠে আসেনি।
ইবসেন তার দেখা যুদ্ধ থেকে দূরে থাকতে পারেন নি। কবিতার পর কবিতায় আমরা ইবসেনের উদ্বিগ্নতার প্রতি দৃশ্যমান বহুবিধ সাড়া দেবার পাশাপাশি তাঁর ভিতর ও বাইরের কাঠামো, সুর, এইভাবে নয় তো ওইভাবে, আশা এবং হতাশার উদ্দেশে হাস্যরস অথবা ক্রোধ, আনন্দ অথবা অবমাননার মাধ্যমে একই সময় উঠে এসেছে।
বস্তুত অনুবাদ না বলে, বলা যেতে পারে ইবসেনের কবিতাগুলোর পুনলিখন করা হয়েছে বাংলা ভাষায়। কেননা নরওয়েজিয়ানে রচিত কবিতায় ইংরেজি ভাষ্যের আশ্রয় নেয়া হয়েছে। জন নরথাম ইংরেজিতে কবিতাগুলোর চমৎকার অনুবাদ করেছেন; বেশিরভাগ সময়েই মনে হয়েছে মূল ইংরেজিতেই লেখা। তবে দুই এক জায়গায় অতৃপ্তির আকাঙ্খাও জেগেছে। কবিতাগুলো নরওয়েজিয়ান ভাষায় পড়তে পারলে কতইনা মজা হত। বাংলায় পুনলিখনের ক্ষেত্রে টানা ভাবকে প্রাধান্য দেয়া হয়েছে কাঠামো ও ছন্দ বদ্ধতার চেয়ে। এটা নিতান্তই অনুবাদকের নিজের অবস্থান থেকে। এক্ষেত্রে আমাকে সাহস যুগিয়েছেন আমাদের মহান শিক্ষক রবীন্দ্রনাথ ঠাকুর। অনুবাদের ক্ষেত্রে ইংরেজি ভাষ্যের অবয়ব ও ছন্দবদ্ধতা বিবেচনায় না রেখে কবিতার ভাবকে আশ্রয় করে কবিতাগুলো ভাষান্তর করা হয়েছে। সর্বোপরি, যখন নরওয়েজিয়ানের কবি হেনরিক ইবসেন বাংরা ভাষার সাহিত্যভূবনে কবি হিসেবে প্রবেশ করেন তখন পাঠক হিসেবে ইবসেনকে আমি নিজে মনে করেছি নরওয়ের নয় বাংলা ভাষার কবি। উপাদান নরয়ের বা অন্য স্থানের বিষয়কে আশ্যয় করেছে ঠিকই। কিন্তু মননের জায়গায় মিলই বেশি মানুষ হিসেবে। কবিতার পাঠক হিসেবে আমি সেরকমই দেখতে পাই। দেখা যায় ইবসেনের কবিমানস নরওয়ের সীমা ছাড়িয়ে বিশ্বলোকেই বিস্তৃত। একজন শক্তিমান কবির প্রাপ্তি এখানেই।
প্রিয় পাঠক, ইবসেনের কথা দিয়েই শেষ করছি লেখালেখির এই প্রসঙ্গ:
বেঁচে থাকা মানে মন ও হৃদয়ে
পাতালপুরীর দানবের সাথে লড়ে যাওয়া
লেখালেখি মানে নিজেকে
কাল নিরবধি তলব করা।
সত্যজিৎ রায়ের হাতে নরওয়ের ইবসেন
আমাদের বাঙালি চলচ্চিত্র পরিচালক সত্যজিৎ রায়ের প্রথম ছবি পথের পাঁচালী; ছবিটি নিজের লেখা সাহিত্যকর্ম অবলম্বনে নির্মাণ সময় ১৯৫৫ সাল। আমরা আমাদের ভাষা আন্দোলন করে রক্ত ঝরিয়েছি তার কিছুকাল আগে ১৮৫২ সালে। সত্যজিৎ বাবুর নিবাস বাংলার অন্যভাগে অর্থাৎ পশ্চিমভাগে। আর পূর্বভাগে খোদ রবীন্দ্রনাথই নিষিদ্ধ। সেইখানে সত্যজিৎ বাবু আবার কে? তার চলচ্চিত্রও নিষিদ্ধ বাংলার পূর্বভাগে। সে ভিন্ন প্রসঙ্গ। সত্যজিৎ রায় যখন ইবসেনের গণশত্রু (অহ ঊহবসু ড়ভ ঃযব চবড়ঢ়ষব) নাটক অবলম্বনে ১৯৮৯ সালে গণশত্রু নামে ছবি নির্মাণ করলেন। এখানে একটি প্রশ্নই আলোচনা করব কেন তিনি ইবসেনকে যেছে নিলেন?
ঐ সময়ে সত্যজিৎ রায় খুব অসুস্থ ছিলেন। চিকিৎসকের বারণ ছিল কাজ করার। এক পর্যায়ে চিকিৎসক দল কাজের উপর থেকে নিষেধাজ্ঞা শিথিল করে; বলা হলো তিনি ছবি নির্মাণে মনোনিবেশ করতে পারবেন; তবে কাজটা হতে হবে স্টুডিও কেন্দ্রিক বাহিরে চিত্র ধারণ ও দীর্ঘ সময় বাহিরে থাকা তার স্বাস্থ্যের জন্যে ঝুকিপূর্ণ হয়ে যাবে।
চিকিৎসক বলে কথা। তখন সত্যজিৎ রায় মনে মনে ভাবলেন-এমন পান্ডুলিপি বেছে নিবেন-যার উপর ভিত্তি করে ছবি নির্মাণ করতে গেলে খুব একটা বাহিরে যাবার দরকার না পড়ে। ঘটনাক্রমে ইবসেন তাঁর পড়া ছিল। বিশেষ করে ইবসেনের গণশত্রু নাটকটি ছাত্রজীবনেই পড়েছিলেন। নাটকটির বিষয়বস্তু শহরকেন্দ্রিক; শহরের পরিবেশ ও পানি দূষণ প্রসঙ্গই এর মূল বিষয়। এই প্রসঙ্গ যে চিকিৎসক চিহ্নিত করেছেন সেই কি না নগরের মেয়র ও নগরবাসীর কাছে গণশত্রু। ভাবখানা এই রকম যে করে চুরি সে যেন সাধু, আর যে দেখল তা সেই যেন চোর। যাই হোক এরকম একটি বিষয় ইবসেনের দেশ নরওয়েতে যেমন ধ্রুপদী সমস্যা ছিল তেমনি সত্যজিৎ রায়ের বঙ্গদেশে ১৯৮৯ সালে তো বটে; আজও পরিস্থিতি বদলায়নি। আরো বেশি প্রাসঙ্গিক। এই কারণে একজন ইবসেন এবং সত্যজিৎ রায়েরা সময়ের অনেক অগ্রভাগে চলেন।
সত্যজিৎ রায় যথেষ্ট স্বাধীনতা নিয়ে তাঁর চলচ্চিত্রের জন্যে বাংলায় রূপান্তর করে পান্ডুলিপি লিখলেন 'গণশত্রু' নামে।
তারপর ৪৫ দিনের এক ছবি ধারণ সময়সূচি নির্ধারণ করলেন। চিত্রধারণের সময় তাঁর চিকিৎসক দল সত্যজিৎ বাবুর সাথে যেতো। ছবির চিত্রধারণ মোটামুটি এক মাসেই শেষ হয়। নাটকের কেন্দ্রে যখন একজন চিকিৎসকের ভূমিকা; তাই চিকিৎসক দল চিত্রধারণ সময়টা খুব উপভোগ করেছিলেন। আমরা এসবই জানতে পাই নিউইয়র্ক টাইমসে প্রকাশিত সত্যজিৎ রায়ের সাক্ষাৎকার থেকে।
এখানে শেষ করবার আগে আরো একটি বিষয় বলে নেয়া ভালো, ধ্রুপদী সাহিত্যকর্ম নির্ভর চলচ্চিত্রগুলোর মধ্যে আরো একটির উল্লেখ করা জরুরি। আর সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের ঘরে বাইরে উপন্যাস অবলম্বনে নির্মিত। এই প্রেক্ষাপটে আমরা তিন প্রতিভার ঘর বসতি খুঁজে পাই এক বাঙালির চলচ্চিত্র জগতে, বাঙালি সত্যজিৎ রায়, বাঙালি রবীন্দ্রনাথ ঠাকুর এবং নরওয়ের প্রতিভা হেনরিক ইবসেন যাঁকে আমি বলি আজ বাঙালি ইবসেন।
ইবসেনে নারী ও তিন বাঙালির নারী দর্শন
জগতের তাবৎ বাঘা বাঘা পন্ডিতেরা হেনরিক ইবসেনকে একজন নারীবাদী নাট্যকার হিসেবে প্রতিষ্ঠিত করলেও; একই সাথে দেশে বিদেশের নানা সভা সেমিনারে তাঁর নারীবাদী প্রসঙ্গের জয়ধ্বনি করে খুৎবা দিলেও; ইবসেন নিজে তা দিব্যি বাতিল করে দিয়েছেন। আর এই সত্যটি আমার শিক্ষক বাঙালি কবি ও অধ্যাপক কাজল বন্দ্যোপাধ্যায় তাঁর নারীর ক্ষমতা ও কয়েকটি ইবসেন নাটক গ্রন্থে উম্মোচিত করেছেন। এই গ্রন্থ নিয়ে বিশদ আলোচনার সুযোগ থাকলেও। আমি সেই যোগ্যতার পরীক্ষায় অবতীর্ণ হবো না, ১৭৬ পৃষ্ঠার এই গ্রন্থে অধ্যাপক কাজল বন্দ্যোপাধ্যায় আরো একটি আগ্রহের জানালা খুলে দিয়েছেন। সেটি সফোক্লোসের ইদিপাস থেকে শুরু করে আমাদের আধুনিক তিন বাঙালির কলমে ইবসেন চেতনা বলয়ে নারী ও নারীর মানবিক অধিকার ও মর্যাদার অক্ষ। এই তিন বাঙালী হলেন রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম এবং জীবনানন্দ দাশ।
রবীন্দ্রনাথের শেষের কবিতা, উপন্যাস; কাজী নজরুল ইসলামের নারী, একটি কবিতা এবং জীবনানন্দ দাশের ছোটগল্প কিন্নরলোকের প্রসঙ্গ টেনেছেন অধ্যাপক কাজল বন্দ্যোপাধ্যায়। এই বিবিধ রচনাতেই তিন বাঙালি নারীর 'মানবিক অধিকার' মানবাধিকার থেকে পার্থক্য করতেই আমি 'মানবিক অধিকার' শব্দ যুগল ব্যাবহার করছি। তার কারণ হলো মানবাধিকার শব্দটার মধ্যে এনজিও এনজিও ব্যবসা অথবা দেশি বিদেশী ধান্দাবাজ রাজনীতির গন্ধ অনুভব করি; তাই এই সচেতন প্রয়াস।
এই তিন বাঙালিই ক্ষমতাকে নারীর মানবিক মর্যাদার বিপরীতে এক দানবিক ক্ষমতাকে চিহ্নিত করেছেন। এত ক্ষমতা আরশ থেকে জমিন পর্যন্ত দমন ও নিপীড়নের পথকেই পাথেয় মনে করে সেখানে কে নর – কে নারী; সেটা বিবেচ্য নয়। ক্ষমতা কার হাতে? সেইটা ও জীবন ও সময়ের দিকে চোখ বুলালেই দিব্য হয়। যেমন দিব্য দেখেছিলেন রবীন্দ্রনাথ, নজরুল ও জীবনানন্দ। তেমন দিব্য দেখেই তো ইবসেন স্পষ্ট করে গেছেন আমি পুরোপুরি নিশ্চিত নই প্রকৃত পক্ষে নারী অধিকার আন্দোলন কি? আমার কাছে সাধারণভাবে এটি একটি মানবিক সমস্যা, আপনি যদি মনোযোগ সহকারে আমার বইগুলো পড়েন, আপনি তা বুঝবেন। যথেষ্ট সত্য যে এই সমস্যায় সমাধান যথেষ্ট প্রত্যাশিত। অন্যান্য সব সমস্যাসহ। কিন্তু এটাও পুরো উদ্দেশ্য ছিল না, আমার কাজ মানবতাকে বিবৃত করা।
অন্য জায়গায় ইবসেন বলেছেন লেখালেখি মানে জীবনকে দেখা। রবীন্দ্রনাথ, নজরুল এবং জীবনানন্দও তাই করে গেছেন।
ইবসেন ও স্ট্রিন্ডবার্গের যুগপৎ ভ্রমণ
নরওয়ের হেনরিক ইবসেন এবং সুইডেনের অগাস্ট স্ট্রিন্ডবার্গ সমসাময়িক নাট্যকার হলেও স্ট্রিন্ডবার্গ ইবসেনের চেয়ে ২১ বছরের ছোট। ইবসেনের জন্ম ১৮২৮ এ এবং স্ট্রিন্ডবার্গের ১৮৪৯ এ। ইবসেনের মৃত্যু ১৯০৬ এ এবং স্টিন্ডবার্গের ১৯১২-এ; আমাদের রবীন্দ্রনাথ যে বছর নোবেল পুরস্কার পেলেন তার ঠিক আগের বছর।
নোবেল পুরস্কারের প্রবর্তন ১৯০১ সালে হলেও ইবসেন এবং স্ট্রিন্ডবার্গ কেউই নোবেল পুরস্কার পেলেন না। তাতে তাদের কিছু যায় আসেনি। বরং পুরস্কারটিই প্রশ্নের মুখে পড়েছে। যেমন আমাদের বাংলা একাডেমী আমাদের আহমদসহ আরো আরো প্রকৃত প্রতিভাকে পুরস্কার দিতে ব্যর্থ হয়ে একাডেমরীকে কলঙ্কিত করেছে; তাতে আহমদ ছফার মতো সৎ সাহসী ও মৌলিক প্রতিভার কিছুটি যায় আসেনি। বাংলা একাডেমী গরুর খোয়ারে পরিণত হলেও কলঙ্কের এই দাগ থেকে মুক্তি পবে না। সে ভিন্ন প্রসঙ্গ।
ইবসেনের সমসাময়িক নরওয়ের আরো এক শক্তিশালী লেখক যিনি ইবসেনের ছেলে সিগরুদের শ্বরুরও বটে। তিনি নোবেল পুরস্কার পেলেন ১৯০৫ সালে বছরটি বাংলার ইতিহাসে বঙ্গবঙ্গের বছর বলে পরিচিত। প্রথম সুইডিশ সিহেবে সাহিত্যে নোবেল পুরস্কার লাভের প্রত্যাশা ছিল স্ট্রিন্ডবার্গের। ১৯০৯ সালে সালমা লাগেরলফকে এই পুরস্কার দেবার পর এটা স্পষ্ট হয়ে গেল স্ট্রিন্ডবার্গের ভাগ্যে নোবেল পুরস্কারের ছিকে ছিড়বে না। তাই স্ট্রিন্ডবার্গ অনুরাগীরা বিশেষ করে সমাজবাদী গণতন্ত্রী দলের ছাত্র যুবক এবং শ্রমজীবী মানুষেরা চাঁদা তুলে ১৯১০ সালে বিরোধী নোবেল পুরস্কার তুলে দিলেন স্ট্রিন্ডবার্গকে।
সমসাময়িক এই দুই প্রতিভার মাঝে মিল অমিল নানা প্রসঙ্গ খুঁজে পাওয়া যায় তাঁদের জীবন ও কর্মে। একই ভূগোল বলয়ে ও সময়পর্বে জীবন লাভ করেও তাদের মাঝে একবারের জন্যেও দেখা হয়নি। একে অপরের কাজের খোঁজ রাখতেন; অনুপ্রেরণা ও ঈর্ষা দুটোই লাভ করতেন। তাদের সম্পর্ক ছিল শ্রদ্ধা ও অনুপ্রেরণার; ঈর্ষা ও মোহমায়ার।
ইবসেন এবং স্ট্রিন্ডবার্গ দুজনেই থেকেছেন স্বদেশের বাইরে দীর্ঘ নির্বাসনে। ইবসেনের নির্বাসন ছিল ইটালি ও জার্মানীর নানা শহরে। আর স্ট্রিন্ডবার্গের নির্বাসন ছিলো ডেনমার্ক, জার্মানী এবং ফ্রান্সকে ঘিরে।
ইবসেনের বন্ধু নরওয়ের লেখক বিয়র্নসনের সাথে স্ট্রিন্ডবার্গের আলাপ পরিচয় হয়েছিল জার্মানীতে। তারপর বিয়নর্সসন ইবসেনকে পত্র লিখে স্ট্রিন্ডবার্গের প্রশংসা করেছিলেন। সেই সূত্রেই ইবসেনের সাথে স্ট্রিন্ডবার্গের যোগযোগে। একবার ইতালিতে ইবসেনের গৃহে স্ট্রিন্ডপের্গের সাক্ষাতের সময়ক্ষণ ঠিক হয়েছিল। বৈরী আবহাওয়ার কারণে আধুনিক নাটকের দুই মহীরূহের সাথে একবারের জন্যেও দেখা হলো না।
ইবসেনের ব্রান্ড নাটক পড়ে ইবসেনের দারুণ প্রশংসা করে স্ট্রিন্ডবার্গ পত্র লিখেছিলেন আপনি আমার গুরুর মতো, আমি যদি আপনার মতো লিখতে পারতাম। ইবসেনের হেডা গেবলার নাটক পড়ে ইবসেনকে স্ট্রিন্ডবার্গ লিখলেন আপনি আমার ধারণা চুরি করেছেন। স্ট্রিন্ডবার্গ তাঁর নিজের নাটক মিস জুলি নাটকের প্রসঙ্গ টেনে এই কথা বলেছিলেন।
প্রকারান্তরে স্ট্রিন্ডবার্গ প্রসঙ্গে ইবসেনের দৃষ্টিভঙ্গি কেমন ছিল সেই দিকটার একটু আলোকপাত করি একবার এক চিত্রশিল্পীকে ইবসেন স্ট্রিন্ডবার্গের একটি প্রতিকৃতি করে দেবার ফরমায়েশ দিয়েছিলেন। চিত্রকর্মটি আঁকা হয়ে গেলে এইটা ইবসেনর মন:পুত হলো না, ইবসেন আর এইটা কিনলেন না। পরে কোনো এক জন্মদিনে ইবসেনপুত্র সিগুরদ ছবিটা কিনে তাঁর বাবাকে জন্মদিনের উপহার হিসেবে দিলেন। ইবসেন তাঁর লেখার টেবিলের দেয়ালে ঠিক তাঁর মাথার উপর ছবিটা ঝুলালেন। এই ছবি দেখিয়ে জার্মান এক সাংবাদিক ইবসেনকে প্রশ্ন করেছিলেন এই ছবিটি এখানে কেনো? ইবসেন বলেছিলেন শত্রুর মুখটি মনে রাখতে হয়; তাকে পরাজিত করতে চাইলে।
স্ক্যান্ডিনেভীয় অঞ্চলের লেখালেখির পরিমন্ডলে একটি কথা চালু আছে স্ট্রিন্ডবার্গও তাঁর পড়ার টেবিলের দেয়ালে ইবসেনের একটি আলোকচিত্র ঝুলিয়ে রেখেছিলেন। সুইডিশ কবি হকান সানডেল কথা প্রসঙ্গে এই গল্পটা আমাকে শুনিয়ে ছিলেন।
দুইজনের এই মিশ্র প্রতিক্রিয়া থেকে আমার মনে হয়েছে ইবসেনের ব্যক্তিত্ব একজন বিচক্ষণ পিতার অন্যদিকে স্ট্রিন্ডবার্গের প্রকাশ একজন ক্ষেপাটে পুত্রের ইবসেন এবং স্ট্রিন্ডবার্গকে আমি পিতাপুত্রের সম্পর্ক কাঠামোয় দেখতে চাই।
যদিও পন্ডিত জনেরা ইবসেনকে হাজার করের একজন নারীবাদী নাট্যকার হিসেবে এবং স্ট্রিন্ডবার্গকে একজন শ্রমজীবী মানুষের নাট্যকার হিসেবে দেখে থাকেন। নাট্যকার ছাড়াও ইবসেন ছিলেন একজন কবি, চিত্রশিল্পী ও অল্প সময়কালের জন্যে সাংবাদিক। তাঁর মোট নাটকের সংখ্যা ২৬।
অন্যদিকে স্ট্রিন্ডবার্গ নাট্যকার ছাড়াও কবি, আধুনিক ছোট গল্প ও উপন্যাসের রচয়িতা, চিত্রশিল্পী, আলোকচিত্রশিল্পী, সাংবাদিক; তাঁর মোট নাটকের সংখ্যা ৬২। এই দুই বিরল প্রতিভাই নিজ নিজ ভাষা সাহিত্যের অবিচ্ছেদ্য নাম; সেই সাথে আধুনিক নাট্য সাহিত্যের অবশ্য পাঠ্য; উত্তর মেরু বিশ্বের বাইরেও পৃথিবীর অন্যান্য মহাদেশের নানা ভাষা ও সাহিত্যে। এই বিবেচনায় ইবসেন ও স্ট্রিন্ডবার্গ আমাদেরও; তাঁরা বাঙালিরও পাঠ ও চর্চার অংশ।
বাঙালির হাতে ইবসেনের ব্রান্ড
যৎ সামান্য ইবসেন পাঠে যেটুকু জেনেছি তাঁর ২৬টি নাটকের মধ্য থেকে দুটো নাটক তাঁকে জীবন ও দর্শনের নানা আলাচনায় অন্য নাটকগুলোর চেয়ে অনেকটা প্রাসঙ্গিক করেছে। এর একটি গদ্য নাটক পুতুলের ঘর এবং দ্বিতীয়টি ব্রান্ড কাব্যনাটক। ইবসেনের মোট দুটি কাব্য নাটকের অন্যটি হচ্ছে পিয়ার গিন্ট।
এইখানে আমি বাংলাদেশে, বাঙালির ব্রান্ড নিয়ে দুই একটি কথা বলবো। ২০০৫ সালে ঢাকাস্থ এশীয় নাট্যকেন্দ্র নাটকটি প্রযোজনা করে। নাটকটি অনুবাদ করেন মনজুরে মওলা আর নির্দেশনা দেন কামালুদ্দিন নীলু। এশীয় নাট্যকেন্দ্রে আমার বন্ধু মোশারফ হোসেন টুটুল আমাকে জানালেন মনজুরে মওলা নামে সাবেক একটি সচিব নাটকটির অনুবাদ করবেন। এই সচিব শব্দটি শুনেই পাঠক হিসেবে আমার মাঝে একটু খচখচানি অনুভূতি হলো। মনজুরে মওলা নামটির সাথে পরিচয় ছিল; দৈনিক পত্রিকার সাহিত্য পাতায় তাঁর দুই একটি কবিতা পড়েছিলাম। যদিও তাঁর কবিতা পাঠক হিসেবে আমাকে টানেনি। একজন কবি ইবসেনের কাব্যনাটক অনুবাদ করবেন সেইটা শুনে ইতিপূর্বে আগ্রহী হয়ে উঠেছিলাম। কিন্তু তাঁর আমলা পরিচয় পেয়ে সেই আগ্রহে ভাটা পড়ে গেলো। এই পর্যায়ে আমলাদের ব্যাপারে আমার অনাগ্রহের কারণটা একটু বলে নেয়া দরকার।
লেখালেখি হচ্ছে সত্যকে উন্মোচন করা। লেখালেখি অভ্যাসের ব্যাপার। এর বিপরীতে একজন আমলা সারাজীবন অভ্যাস করেছেন হুকুম তালিমের আর জ্বি স্যার উঠতে এবং বসতে জ্বি স্যার বলটা অভ্যাসে পরিণত করেছেন। এর বিপরীত কোনো আমলাচিত্র বাংলাদেশে আছে বলে আমার জানা নেই। তার মানে এই নয় একজন আমলা একই সাথে একজন লেখক হতে পারবেন না; অবশ্যই পারবেন, আমি আমার অনুভূতির কথা বললাম।
সচিব, কবি ও অনুবাদক মনজুরে মওলা প্রসঙ্গে আরো দুই একটি কথা বলে নেয়া দরকার। এরপর মনজুরে মওলা সম্পর্কে আরো একটু জানার জন্যে বাংলা একাডেমী লেখক অভিধানে নজর বুলাই, যেখানে জেনে যাই; তিনি এই একাডেমির মহাপরিচালক হয়েছিলেন আরেক মহাস্বৈরাচার এরশাদের সামরিক জামানায়। এই একাডেমী বাংলা সাহিত্যের এক বিরল ও খাঁটি লেখক আহমদ ছফাকে মূল্যায়ন করতে ব্যর্থ হয়েছে। তাতে আহমদ ছফা খাটো না হলেও বাংলা একাডেমীর ইতিহসাসে একটা কলঙ্ক তিলক হিসেবেই থেকে যাবে। তাই এই প্রেক্ষাপটে আমার ভেতরে প্রায় সময়ই অসন্তোষ কাজ করে আর এর পরিচালক ও মহাপরিচালকদের ওপরও কিছুটা গিয়ে পড়ে। সেই দিক থেকে মনজুরে মওলাও ব্যতিক্রম নন। আমি আমার মনের কথা বললাম।
এই মনজুরে মওলা ব্রান্ড নাটকটি অনুবাদ করলেন। বাংলাদেশের শিল্পকলা একািেডম রঙ্গমঞ্চে নাটকটি মঞ্চায়িত হলো। এক কথায় নাটকটির অনুবাদ, মঞ্চায়ন, অভিনয়, নির্দেশনা, পোশাক সব মিলিয়ে একটি চমৎকার নাট্য প্রয়োজনা; ব্রান্ড নাম চরিত্রে অভিনয়কারী মাহবুবুল হক শাকিলের সেই অনবদ্য অভিনয় ও সংলাপ এখনও আমার চোখে ভাসে ও কানে বাজে। আর এই ব্রান্ডে কেন যেন আমার মনে হয়েছে এই ব্রান্ড আর কেউ নন হেনরিক ইবসেনই যেন কথা বলছেন শিয়েন থেকে বিদ্রোহ করে আরেক শহরে পাড়ি জমাচ্ছেন।
এরপর আমার ভেতরে দারুণ আগ্রহ নাটকটির অনুবাদ পান্ডুলিপিটি পড়ার। শেষতক এশীয় নাট্যকেন্দ্র থেকে অনুবাদকর্মটি বই আকারে প্রকাশিত হয়। সেই অনুবাদ পড়ে আমি ভুলেই যাই মনজুরে মওলা যে একজন সচিব ছিলেন। অনুবাদকর্মটি একজন দরদী, সৎ ও জাত অনুবাদকের; আদ্যোপান্ত পড়ে আমার তাই অনুভূত হয়েছে।
