২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এডওয়ার্ড লিয়ার-এর লিমেরিক

হোসাইন রিদওয়ান আলী খান হোসাইন রিদওয়ান আলী খান

Published : 24 Aug 2022, 03:15 PM

Updated : 24 Aug 2022, 03:13 PM

এডওয়ার্ড লিয়ার সম্বন্ধে বলা হয় যে, তিনি হচ্ছেন ‘লিমেরিকের রাজকবি’। ১৮১২ সালের ১২ই মে লন্ডনে তাঁর জন্ম। একুশজন ভাইবোনের মধ্যে তিনি ছিলেন সবচেয়ে ছোট।

পনের বছর বয়স থেকে ছবি এঁকে রোজগার করা শুরু করেন। চিত্রশিল্পী হিশাবে তাঁর দারুণ যোগ্যতার দ্বারা তিনি ডার্বির ত্রয়োদশ আর্ল -এর নজর কাড়েন। পরে সিরিয়াস চিত্রশিল্প বাদ দিয়ে উক্ত আর্লের নিজের ও নিজ ভাইবোনের নাতি-নাতনি’র জন্য মজার মজার লিমেরিক ও অন্যান্য লেখা লিখে সেই লেখার সাথে মিলিয়ে মজার মজার ছবি আঁকেন তিনি। এসব যখন ছাপা হয় তখন তাঁকে তা খ্যাতিমান ক’রে তোলে। তাঁর বইগুলির মধ্যে আছে A Book of Nonsense; Nonsense Songs, Stories, Botany and Alphabets; More Nonsense, Pictures, Rhymes, Botany, Etc; এবং Laughable Lyrics.

নন্সেন্স কবিতার লেখক হিশাবে তাঁর মতো প্রভাবশালী এক লুই ক্যারল ছাড়া আর কেউ নেই। ১৮৮৮ সালের ২৯ জানুয়ারি তিনি ইটালিতে মৃত্যুবরণ করেন।

মূল (ইংরেজি) : এডওয়ার্ড লিয়ার

বঙ্গানুবাদ : হোসাইন রিদওয়ান আলী খান

টংগির এক বুড়ো ছোঁড়াদের তাড়া-তে,

সুস্থির কোনওখানে পারছে না দাঁড়াতে।

ছোঁড়াদের ছুড়ে মারা পাথরে

কাবু হয়ে কয় সে সকাতরে —

“হাড়গোড় ভেঙে গেল, পারছি না নাড়াতে।”

There was an Old Person of Chester,

Whom several small children did pester;

They threw some large stones,

Which broke most of his bones,

And displeased that Old Person of Chester.

এক আছে বুড়ো লোক, তার শুধু ভাবনা —

“ঘণ্টা বাজিয়ে চলি, সাড়া মোটে পাবো না?

বাজাচ্ছি কবে থেকে,

চুল সব গেল পেকে।

জবাব দিল না কেউ, তবু ছেড়ে যাবো না।”

There was an Old Man, who said, “Well!

Will nobody answer this bell?

I have pulled day and night,

Till my hair has grown white,

But nobody answers this bell!”

এক বুড়ো, প্রশ্নের জবাব এমনই তার,

মনে হবে শুনলে, সে নবাব বা জমিদার!

“খবর কী?” — বলে তারা,

বলল সে — “তোরা কারা?”

বিদঘুটে সে বুড়োর এই হল ব্যবহার।

There was an Old Person of Burton,

Whose answers were rather uncertain;

When they said, “How d’ye do?”

He replied, “Who are you?”

That distressing Old Man of Butron.

এক বুড়ো লোক আছে, বাস করে দূর গাঁয় —

মাথা তার ক্ষুদে অতি, ঠিক বোতামের প্রায়!

বলল সে — “ভাবনা কী?

মহা-পরচুলা দিয়ে যদি ঢাকি!”

তার পরে পাড়া জুড়ে ঘোরে চরকির ন্যায়।

There was an Old Person of Dutton,

Whose head was so small as a button;

So to make it look big,

He purchased a wig,

And rapidly rushed about Dutton.

আছে এক বুড়ো, সে যে সারা ক্ষণ তড়পায়।

তেড়েমেরে নাচে বুড়ো, গলা ছেড়ে গান গায়।

তিড়িং বিড়িং নাচ এবং ঝুমুর

নেচে নেচে রোজ খায় তের শ’ ডুমুর।

লাফ ঝাঁপ ছটফটি বাড়ে, যত দিন যায়।

There was an Old Person of Ischia,

Whose conduct grew friskier and friskier;

He danced hornpipes and jigs,

And ate thousands of figs,

That lively Old Person of Ischia.

আছে এক বুড়ো লোক, বাড়ি তার কাশী।

সারা ক্ষণ মুখে তার মনোরম হাসি।

উঁচু গ্রামে দ্রামা দ্রিমি গান,

তার সাথে বেহালায় তান।

অমায়িক এই বুড়ো — বলে দেশ-বাসী।

There was an Old Man of Isles,

Whose face was pervaded with smiles;

He sung high dum diddle,

And played on the fiddle,

That amiable Man of the Isles.