ফিলিস হারম্যানের নজরুল
কাজী নজরুল ইসলামের জীবনের অনেকগুলো ট্রাজেডির একটি হলো-তার রচনা, বিশেষ করে কবিতা অনুবাদের হাত ধরে বিশ্বসাহিত্যের পংক্তিভুক্ত হওয়ার সুযোগ পায়নি। ফলে এদেশের মানুষ ভালবেসে এক নিঃশ্বাসে রবীন্দ্র-নজরুলের নাম নিলেও বহির্বিশ্বে নজরুল নিতান্তই অপরিচিত। তবে ধীরে ধীরে হলেও এই আড়াল ঘুচে যাচ্ছে। বাঙালি ছাড়াও নজরুল সম্পর্কে আগ্রহী কিছু বিদেশিও এগিয়ে আসছেন নজরুল সাহিত্যের অনুবাদ ও গবেষণার কাজে। এদেরই একজন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটির ধর্মবিদ্যা শাখার প্রধান ফিলিস হারম্যান। নজরুলের রোমান্টিকতা নিয়ে একটি প্রবন্ধ রচনা করেন তিনি গত বছর। তার সূত্র ধরেই এই নিবন্ধ...
আরবি ফার্সির মতো না হলেও নজরুল ইংরেজি ভালোই জানতেন। তার ‘সমকালীন বিশ্বসাহিত্য’ নিবন্ধটি এর উজ্জ্বল উদাহরণ। তবে নিজের কোনো রচনা তিনি ইংরেজিতে অনুবাদ করেননি। অনুবাদের মতো একঘেয়ে কাজের ধৈর্য্য নজরুলের থাকার কথা নয়। সমকালে পণ্ডিতদের সমাদরও পাননি তিনি। ফলে বিশ্বসাহিত্য সম্পর্কে তিনি যতোটা জানতেন বিশ্ব তাকে ততটা জানতো না, এটা নিশ্চিত। এ কারণেই তার অগ্নিগর্ভ কবিতা শতাব্দীকাল অন্তরালেই পড়েছিল, আছে। বাংলা সাহিত্যের আকাশে ধূমকেতুর আবির্ভাব যে প্রচণ্ড আলোড়ন তুলছিল তার সম্পর্কে তৎকালীন ব্রিটিশ প্রশাসন ছাড়া অন্য কোনো দেশের পাঠক বা সাহিত্যিকের ধারণা খুব সামান্য।
এখনো যে এ অবস্থার খুব পরিবর্তন হয়েছে তা বলা যাবে না। তবে ধীরে ধীরে হলেও বিভিন্ন দেশের উৎসুক পাঠক এগিয়ে আসছেন। বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নজরুলের নামে চেয়ার চালু হয়েছে। নজরুলকে নিয়ে কাজ করছেন অনেক বিদেশি। এদেরই একজন ডক্টর ফিলিস হারম্যান।
যুক্তরাষ্ট্রের নর্থরিজের ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটির ধর্মবিদ্যা শাখার প্রধান ফিলিস একটি প্রবন্ধ রচনা করেন গত বছর। গত বছর সেপ্টেম্বরে ইউনিভার্সিটি অফ কানেক্টিকাটে আয়োজিত নজরুল কনফারেন্সে এটি পড়া হয়।
২০০১ সালে ফিলিস ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটির ক্যাম্পাসে সাউথ এশিয়ান ক্লাব প্রতিষ্ঠা করেন। ধর্ম নিরপেক্ষ ও অরাজনৈতিক এই প্রতিষ্ঠানটি তৈরি করা হয়েছিল বিভিন্ন সাংস্কৃতিক গোষ্ঠীর মধ্যে সমঝোতার সম্পর্ক জোরালো করার আকাক্সক্ষা নিয়ে। জাতিগত বৈরিতার আবরণ সরিয়ে তরুণ সম্প্রদায় পরস্পরের সম্পদে সমৃদ্ধ হয়ে উঠুক, এটাই ছিল প্রত্যাশা। ২০০২ সালে এ লক্ষ্যে প্রথম যে প্রধান আয়োজনটি করা হলো সেটি কাজী নজরুল ইসলামের ওপর তরঙ্গ কনফারেন্স। সাউথ এশিয়া ক্লাব এর সৌজন্যে আয়োজিত ওই সম্মেলন ব্যাপক সাড়া ফেলে।
এর পরপরই প্রবাসী বাংলাদেশীদের সহায়তায় ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটির কলেজ অফ হিউম্যানিটিজ বিভাগে কাজী নজরুল ইসলামের ওপর বৃত্তি চালু করা হয়। এ কাজে বিশেষভাবে সহায়তা করেন লস এঞ্জেলস/সানফ্রানসিসকো ও ভেঞ্চুরা কাউন্টির প্রবাসী বাংলাদেশীরা। এ উপলক্ষে বাংলাদেশের দুজন কনসাল জেনারেল ও একজন রাষ্ট্রদূতও সেখানে ঘুরে এসেছেন। শুরুতে ১৬ হাজার ডলারের যে ফান্ড তৈরি হয় তা বাড়িয়ে তোলার চেষ্টা অব্যাহত রয়েছে, যাতে নজরুলের ওপর এখানে আরও কনফারেন্সের আয়োজন করা যায়, আমন্ত্রণ জানানো যায় বিশিষ্ট বক্তা ও শিক্ষকদের যারা বিশেষ করে নজরুল বিষয়ে অভিজ্ঞ। বৃত্তিটা যেন বন্ধ না হয় সে ব্যাপারে সতর্ক কলেজের ডিন।
ফিলিস হারম্যান নজরুলের উপর সেমিনারে যে প্রবন্ধটি পড়েছিলেন তার শিরোণাম ছিল ‘রোমান্টিক নজরুল’।
শুরুতেই তিনি বলে নিয়েছেন, “আমি ধর্মের ইতিহাসবিদ, সাধারণভাবে দক্ষিণ এশিয়া এবং ওই অঞ্চলের নারী ও ধর্ম বিষয়ে বিশেষ করে হিন্দু ধর্ম নিয়ে আমি কাজ করি।”
নজরুল সম্পর্কে তিনি জানতেন না তেমন কিছু। লিখেছেন, “কাজী নজরুল ইসলাম সম্পর্কে আমি কিছুই জানতাম না। আমার গবেষণার বিষয় ছিল ভারতে বিভিন্ন দেবদেবীর পূজা বিষয়ে।” শুধু প্রাচীন গ্রন্থ এবং স্থান বিষয়ে নয়, উনিবিংশ ও বিংশ শতকের বাঁকে বাঁকে ভারতের জাতীয়তাবাদী আন্দোলনে এইসব দেবদেবীর ভূমিকা নিয়েও ফিলিসকে কাজ করতে হয়েছে।
ফিলিস লিখেছেন, “আমি যখন নজরুল পড়তে শুরু করলাম, দেখলাম তার লেখাতে ভারতের দেবদেবীর ব্যপক ব্যবহার। এমনকি একজন মুসলিম হওয়া সত্ত্বেও! আমি বিশ্বাসই করতে পারছিলাম না যে, বাংলাদেশের জাতীয় কবির কাছ থেকে আমার গবেষণার একটা নতুন উৎস এভাবে খুঁজে পাব।”
“নজরুল মনেপ্রাণে বাঙালি ছিলেন। হিন্দুত্ব, সুফিবাদ, লোকসংস্কৃতির সমৃদ্ধ ঐতিহ্যে তিনি অবগাহন করেছেন। এবং অবশ্যই রাজনীতিতে ধর্মের ভূমিকা সম্পর্কে তিনি ছিলেন সচেতন। তার কবিতায়, নাটকে, রচনায় ও সঙ্গীতে চিত্রকল্পের ব্যবহার এমন একটা মানুষকেই তুলে ধরে যিনি আদর্শ প্রচারে অবিচল এবং সে আদর্শ সমৃদ্ধ করতে পারে এমন কোনো কিছুকেই গ্রহণে তিনি দ্বিধা করেননি কখনো।”
নজরুলের তার লেখায় সাম্যবাদী এক সমাজের চিন্তা করেছেন। ফিলিস এ প্রসঙ্গে নজরুলের দুটি লাইন উদ্ধৃত করেছেন এভাবে: I sing of equality in which dissolves all the barriers and estrangements, which is united Hindus, Buddhists, Muslims, Christians. I sing of equality. (“গাহি সাম্যর গান-/ মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহীয়ান। নাই দেশ-কাল-পাত্রের ভেদ, অভেদ ধর্ম জাতি,/সব দেশে, সব কালে, ঘরে ঘরে তিনিই মানুষের জ্ঞাতি।)
ফিলিস মনে করেন, হিন্দু দেবদেবীদের কথা যখন নজরুল বলেন তখনও এই সাম্য চেতনা জড়িয়ে থাকে তাতে। তার ধারণা, বাংলাদেশে জন্ম নেওয়া ও বেড়ে ওঠা নজরুলের চৈতন্যে অনিবার্যভাবে ছাপ রেখেছিল ভক্তিবাদ, যা এই অঞ্চলের অন্যতম বৈশিষ্ট্য।
বার্নার্ড কলেজের এক সহকর্মী র্যাচেল ফেল ম্যাকডরম্যাট উমা ও কালীকে নিয়ে লেখা কিছু গানের অনুবাদ প্রকাশ করেছেন সম্প্রতি। সংকলনটি ফিলিসের হাতে আসে। ফিলিস অবাক হয়ে যান এটা দেখে যে, সেই সংকলনে মুসলিম কবি নজরুল ইসলামেরই কবিতা থেকে নেওয়া হয়েছে ১০টি এবং এর প্রত্যেকটি ভিন্ন ভিন্ন স্টাইলের। ঘটনাটি উল্লেখ করে ফিলিস বলেন, “এই অসাধারণ ঘটনার সঙ্গে এটাও বলা দরকার, তিনিই একমাত্র মুসলিম যিনি বাংলা সাহিত্যে শাক্ত কবিতায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।”
দক্ষিণ এশিয়ায় অনেক দেবদেবী। বাংলায় কালী সময় ও ধ্বংসের প্রতীক এবং উমা সুন্দরী ও গৃহিনী, মায়ের প্রতীক। দুজনেই দেবতা শিবের স্ত্রী। কালী বেশি পরিচিত তার বিধ্বংসী আচরণের জন্য, তার জিহ্বা শোনিতসিক্ত, ছিন্ন মস্তক ও মানবদেহের অঙ্গপ্রতঙ্গ তার দেহের আভরণ। অধিকাংশ এলাকাতেই তাকে স্বামীর বুকে পা রাখা অবস্থায় দেখা যায়।
এতোটা ভয়ংকর যে দেবী তাকেও কবি মমতাময়ী হিসেবে বর্ণনা করেছেন। এক্ষেত্রে অন্য অনেকের চেয়ে নজরুল আলাদা। ম্যাকডারমট দেখিয়েছেন, ভারতের স্বাধীনতা আন্দোলনকালে কীভাবে এই দেবী দেশমাতৃকার সঙ্গে একাকার হয়ে গেছেন, মিশে গেছেন ভারতমাতার সঙ্গে।
এই স্থান-কালেই নজরুল লিখেছেন তার কবিতা উভয় দেবীকে নিয়েই। মজার ব্যাপার, ম্যাকডারমট বলছেন, আগের দিনের খাঁটি শাক্ত কবিদের যোগ্য উত্তরসূরীর মতো নজরুল উভয় দেবীর বন্দনায় গীত রচনা করেছেন।
ফিলিস বলেন, “তার এসব কবিতা অত্যন্ত উঁচু মানের। শুধু কাব্যগুণ নয়, বিদেশি শাসকদের শোষণ ও ভারতের জাতপাত প্রথার বিরোধিতার অমোঘ অস্ত্র হিসেবেও কাজ করেছে এসব কবিতা।”
ম্যাকডারমট মন্তব্য করেছেন: বিংশ শতকের শুরুর দশকগুলিতে যখন ভারতের স্বাধীনতা আন্দোলনের সফলতার জন্য হিন্দু মুসলিম ঐক্য অপরিহার্য ছিল, সে সময়েই নজরুল তার কবিতায় দেবীকে আহ্বান করে এসব কবিতা লিখেছেন, যেন দেবী এসে ব্রিটিশদের হাত থেকে তাদের মুক্ত করেন এবং ভারত ও বাংলাদেশ থেকে জাতপাতের ব্যবধান ঘুচিয়ে দেন।
বাংলার শাক্ত কবিদের অনেকেই উচ্চ বংশজাত পুরুষ। তাদের কবিতায় জাতপাতের ভেদাভেদের বিষয়টি আসেনি। নজরুলই একমাত্র যিনি এই প্রাচীর ভেঙে ফেলার ডাক দিয়েছেন তার কবিতায়।
ফিলিস তার লেখায় নজরুলের দেব দেবী নিয়ে লেখা বেশ কিছু কবিতা উদ্ধৃত করেন। এসব কবিতায় নজরুল পৃথিবীর অসাম্য অন্যায় অবিচার বিনাশের জন্য দেবীর আগমনের অপেক্ষার কথা তুলে ধরেছেন।
ফিলিস তার নির্বাচনে ম্যাকডারমট ও সাজেদ কামালের অনুবাদ ব্যবহার করেছেন।
প্রতিশোধপরায়ণ হিসেবে দেবীকে যেভাবে আহ্বান করেছেন নজরুল :
১.
Hwo much longer will you
Stay hidden behind a clay statue?
Heaven today is subjugated by merciless tyrants.
God?s children are getting whipped,
Heroic youth?hanged.
India today is a butchery?when will you arrive, O Destroyer?
God?s soldiers are serving terms of hard labor
Exiled to desolate islands.
Who will come to the battlefield
Unless you come with your sword in your hand?
আনন্দময়ীর আগমনে
আর কতকাল থাকবি বেটি মাটির ঢেলার মূর্তি-আড়াল?
স্বর্গ যে আজ জয় করেছে অত্যাচারী শক্তি চাড়াল।
দেবশিশুদের মারছে চাবুক, বীর যুবাদের দিচ্ছে ফাঁসি,
ভূ-ভারত আজ কসাইখানা,-আসবি কখন সর্বনাশী?
দেব-সেনা আজ টানছে ঘানি তেপান্তরের দীপান্তরে.
রণাঙ্গনে নামবে কে আর তুই না এলে কৃপাণ ধরে?
২.
Goddess as Avenger 2
Wake up, Shyama (Kali), wake up, Shyama!
Appear once more as demon-chopping Chandi!
If you don?t wake up, Ma,
Neither will Your children.
Oh Giver of Food! Your sons and daughters starve,
Running here and there
More dead than alive. This sight
Doesn?t pain your heart?
The cremation grounds You so love
Today are the land of India.
Come, dance on this cremation ground;
Breathe life into these skeletons.
For I desire, Ma, a free wind;
Energy I desire; I desire long life.
Shake off Your sleep of delusion, Ma,
And wake up this Shiva?
You?re surrounded by corpses!
(জাগো শ্যামা জাগো শ্যামা
আবার রণ-চণ্ডী সাজে
তুই যদি না জাগিস মা গো
ছেলেরা তোর জাগবে না যে।।
অন্নদা তোর ছেলে মেয়ে
অন্নহারা পেরে ধেয়ে,
বাঁচার অধিক আছি মরে, দেখে কি প্রাণে না বাজে।।
শ্মশান ভালোবাসিস যে তুই,
ভূ-ভারত আজ হ’ল শ্মশান,
এই শ্মশানে আয় মা নেচে, কঙ্কালে তুই জাগা মা প্রাণ।
চাই মা আলো মুক্ত বায়ু
প্রাণ চাই, চাই পরমায়ু,
মোহ-নিদ্রা ত্যাগ কর মা
শিব জাগা তুই শবের মাঝে।)
সাম্য আনয়নকারী দেবীর প্রসঙ্গে এসেছে যেভাবে :
১.
He who has seen my Mother
Can he hate his brother?
She loves everyone in the three worlds;
Her heart cries for all.
With her there?s no difference of caste,
No distinction of high and low;
All are the same.
If she sees a Candala
Like Rama with Guhak
She clasps him to her breast.
Ma is our Great Illusion; highest Nature, and
Father our highest self;
That?s why one feels love for all
We feel love for all.
If you worship the Mother
Hating her children
She won?t accept your puja:
The Ten-armed One will not.
The day we forget the knowledge of difference
On that day only
Will Ma come home to us.
(মাকে আমার দেখেছে যে
ভাইকে সে কি ঘৃণা করে
ত্রিলোকবাসী প্রিয় তাহার
পরান কাঁদে সবার তরে।।
নাহি জাতিভেদ উচ্চ নীচের জ্ঞান
তাহার কাছে সকলে সমান,
দেখলে গুহক চণ্ডালে সে রামের মতো বক্ষে ধরে।।
মা আমাদের মহামায়া
পরমা প্রকৃতি,
পিতা মোদের পরমাত্মা
তাই সবার সাথে প্রীতি।
সন্তানে তাঁর ঘৃণা করে
মাকে করে পূজা,
সে পূজা তার নেয় না,
নেয় না দশভূজা।
এই ভেদ জ্ঞান ভুলব যেদিন
মা সেইদিন আসবে ঘরে।।)
১.
Goddess as bringer of equality 2
Nwo there ?ll be a nwe mantra, Mother,
To awaken you.
You?ll stay always in our homes,
Your image no more dropped in river water.
The hearts of men and women of all castes-
That will be the image we worship,
Ma, the pilgrimage place where you reside.
With energy and devotion I?ll install your throne there
Where no high-and-lwo distinctions
Impurity caused by touch
Can be.
Everyone together
We?ll speak out the Veda of Mother?s name.
We?re all children of one Mother-we feel it;
We?ll break down walls, forget our collective injuries.
No one will be wretched, none poor; all the same-
We?ll all be great India,
The Vrindavan of eternal love.
Goddess as righter of wrongs
Wherever are the lowly, the suffering, and the poor
There I?ve seen my Mother-
Though beggars? clothes she wore.
I search for Ma in heaven, taking egotism?s flare,
But she comes on dusty paths
While I?m engaged in showy prayer.
Wandering wandering,
Far high up in the sï,
I return to bwo my head
To one of Ma?s afflicted sons,
Her 0pen lap his bed.
I can?t climb down to meet them,
Those lowest of the low,
For whom my Mother of the World
Has let all riches go.
They?re hidden in a hell
Of ignomiû
Where your blessed feet alone
Willingly can be.
Take me to them, Ma: come take me to them, Ma!
When I bring all people
To your heaven of delight,
Then I?ll see all darkness pierced
By your resplendent light.
কবিতাগুলি উদ্ধৃত করার পর ফিলিস লেখেন, “এসব কবিতায় এর চমৎকার মাধুর্য ছাড়াও অসাধারণ যে বিষয়টি আমি খুঁজে পেয়েছি তা হলো হিন্দু পুরাণ ও রূপকের ব্যবহার। হিন্দু ঐতিহ্যের এক প্রধান দেবীকে নজরুল মমতাময়ী, ত্রাতা ও সব অন্যায় বিনাশকারিনী মা হিসেবে কল্পনা করেছেন।”
“এই কবিতাগুলি নজরুলের লেখার ব্যাপারে আমাকে একটা চূড়ান্ত সিদ্ধান্তে উপনীত করে। তা হলো, তার কবিতা নির্ভর করে আছে জাতীয় সাংস্কৃতিক সচেতনতার উপরে, যা ধর্মের গণ্ডিকে ছাড়িয়ে যায়।”
ফিলিস লেখেন, “কী অসাধারণভাবেই না তিনি রাম আর গুহকের চিত্রকল্প টেনে এনেছেন। রামকথায় দেখা যায় রাম নিম্নবর্গের গুহককে দেখে তাকে নিজের আপন ভাইয়ের মতো বুকে টেনে নিচ্ছেন। রামায়ণ থেকেই নজরুল গুহকের উপাখ্যানটা নিয়েছেন। নজরুল সবসময়ই চেয়েছেন পুরো ভারতই যেন প্রেমের তীর্থে পরিণত হয়।”
“কবিতায় শুধু শাক্ত ঐতিহ্যকে বহন করে গেছেন নজরুল, তা নয়। জনপ্রিয় হিন্দু পুরাণগুলিকে তিনি ভারতের আরও বৃহত্তর ঐতিহ্যের প্রেক্ষাপটে তুলে ধরেছেন। বই না পড়েও স্রেফ মুখে শুনে শুনেও ভারতের অসংখ্য মানুষ এসব পুরাণের সঙ্গে পরিচিত। এবং এসব পুরাণের মাধ্যমে শুধু যে বাঙালিদের একসূত্রে গেঁথে নেন তা নয়, আসলে দেশের নিপীড়িত সবার কথাই বলেন তিনি। সব মানুষের জন্য যখন তিনি বলেন তখন এমন সব রূপক উপমা বেছে নেন যা সবার জন্যই বোধগম্য। ‘পতিতা’ নামে তার একটি কবিতায় শুধু যে নারীদের সমস্যাকেই তুলে ধরেছেন তা নয়, তাদের সন্তানদের সংকটের কথাও বলেছেন তিনি।”
Prostitute
Who calls you a prostitute, Mother?
Who spits at you?
Perhaps you were suckled by someone
As chaste as Seeta.
You may not be chaste,
Yet you are one of the family
Of all our mothers and sisters.
Your sons are like aû of us [sic] sons,
As capable of achieving fame and honor
As aû of us, capable of entering heaven.
The great hero Drona
Was the son of Ghritachi,
A prostitute in heaven.
Krishna-Daipan,
Who was universally respected,
Was the son of an unmarried girl.
Karna the Benevolent was born
Of a maiden.
Ganga, expelled from heaven,
Was married to Shiva.
King Shantanu, too,
Offered her his love.
Their son was the immortal Bheeshma,
To whom Krishna paid homage!
The sage Satyakama
Was the illegitimate son of Jabala.
The conception of the great lover of humanity, Jesus,
Remains a mystery. (Kamal, 57-58)
(কে তোমায় বলে বারাঙ্গনা মা, কে দেয় মুখে থু তু ও গায়ে?
হয়তো তোমায় স্তন্য দিয়াছে সীতা-সম সতী মায়ে।
নাই হলে সতী তবু ত তোমরা মাতা ভগিনীরই জাতি;
তোমাদের ছেলে আমাদেরই মত, তারা আমাদের জ্ঞাতি;
আমাদেরই মত খ্যাতি যশ-মান তারাও লভিতে পারে,
তাদেরও সাধনা হানা দিতে পারে সদর স্বর্গ-দ্বারে।-
স্বর্গবেশ্যা ঘৃতাচী-পুত্র হল মহাবীর দ্রোণ,
কুমারীর ছেলে বিশ্ব-পুজ্য কৃষ্ণ-দ্বৈপায়ন,
কানীন পুত্র কর্ণ হইল দানবীর মহারথী,
স্বর্গ হইতে পতিতা গঙ্গা শিবেরে পেলেন পতি,
শান্তনু রাজা নিবেদিল প্রেম পুনঃ সেই গঙ্গায়-
তাদেরই পুত্র অমর ভীষ্ম, কৃষ্ণে প্রণমে যায়।
মুনি হল শুনি সত্যকাম সে জারজ জবালা শিশু,
বিস্ময়কর জন্ম যাঁহার-মহাপ্রেমিক সে যীশু।)
ফিলিস লিখেছেন, “এ কবিতায় পুরাণের বীরদের কথাই যে তিনি বলেছেন তা নয়, উঠে এসেছে দেবদেবীদের প্রসঙ্গ এবং খ্রিস্ট আদর্শ যীশু ও মেরির কথাও। এটা একটা অসাধারণ অর্জন। আর মার্কেটিং এর দৃষ্টিকোণ থেকে দেখলেও দারুন স্মার্ট এপ্রোচ এটা।”
“এটা থেকেই আমি চূড়ান্ত সিদ্ধান্তে আসতে পারি যে, ভারতের পুরাণগুলি তার কবিতায় ব্যবহারের মধ্যে দিয়ে নজরুল আসলে কী করতে চেয়েছেন। তিনি আসলে বিভেদ ঘোচাতে চেয়েছেন। তার শেষ ভাষণের কথাগুলি এর রচনাকালের মতো আজও সমানভাবে প্রাসঙ্গিক। এই অভিভাষণ থেকে নজরুলকে আমার রোমান্টিক একজন মানুষ মনে হয় যিনি সব ঐতিহ্যকে এক সুতায় গাঁথতে চেয়েছিলেন। ভারত বা বাংলাদেশ নয়, পুরো পৃথিবীরই উচিত কাজী নজরুল ইসলামের বক্তব্যকে অনুধাবন করা। ”
১৯৪১ সালে ৫ ও ৬ এপ্রিল কলিকাতা মুসলিম ইনস্টিটিউট হলে বঙ্গীয় মুসলামন সাহিত্য-সমিতির রজত জয়ন্তী উৎসবের সভাপতি হিসাবে ওই ভাষণ দেন নজরুল। ভাষণের যে কথাগুলি ফিলিস উল্লেখ করেন:
The constant fighting between Hindus and Muslims, animosity between nations, and wars; the inequality between the mercilessly poor, indebted and needy and the monstrously greedy piling up of crores and crores of rupees in banks?these are what I came to eliminate. In my poetry, songs, music works I have established the beauteous unity and equality. I came to forgive the ugly and slay the demon. You are my witness and so is the supreme Beauty. I do not seek fame, glory or leadership, I cannot hold back my tears?Don?t look at me?as someone belonging only to the Muslims?.If I come, I will come only as a servant of the one and only indivisible God who is above Hindus and Muslims, above all nations and creeds.? (Kamal, 223)
(“হিন্দু মুসলমানে দিন রাত হানাহানি, জাতিতে জাতিতে বিদ্বেষ, যুদ্ধবিগ্রহ, মানুষের জীবনে একদিকে কঠোর দারিদ্র্য, ঋণ, অভাব অন্যদিকে লোভী অসুরের যক্ষের ব্যাংকে কোটি কোটি টাকা পাষাণ-স্তূপের মতো জমা হয়ে আছে-এই অসাম্য, এই ভেদজ্ঞান দূর করতেই আমি এসেছিলাম। আমার কাব্যে, সঙ্গীতে, কর্মজীবনে, অভেদ-সুন্দর সাম্যকে প্রতিষ্ঠিত করেছিলাম-অসুন্দরকে ক্ষমা করতে, অসুরকে সংহার করতে এসেছিলাম-আপনারা সাক্ষী আর সাক্ষী আমার পরম সুন্দর। আমি যশ চাই না, খ্যাতি চাই না, প্রতিষ্ঠা চাই না, নেতৃত্ব চাই না-তবু আপনারা আদর করে যখন নেতৃত্বের আসনে বসান, তখন অশ্রু সংবরণ করতে পারি না। তাঁর আদেশ পাইনি, তবু রুদ্র-সুন্দররূপে আবার এই অসুন্দর, এই কুৎসিত অসুরকে সংহার করতে ইচ্ছা করে। যদি আপনাদের প্রবল প্রেমের টানে আমাকে আমার একাকীত্বের পরম শূন্য থেকে অসময়েই নামতে হয়... সেদিন আমাকে মুসলমানের বলে দেখবেন না-যদি আমি আসি, আসব হিন্দু-মুসলমানের সব জাতির ঊর্ধ্বে যিনি একমেবাদ্বিতীয়ম, তার দাস হয়ে।”
