গ্রুপ থিয়েটার ফেডারেশনের সম্মাননা প্রদান
১৩ ফেব্রুয়ারি শুক্রবার বিকেল ৫টায় বাংলাদেশ মহিলা সমিতি মিলনায়তনে গ্রুপ থিয়েটার ফেডারেশনের আয়োজনে গুণীজন সম্মাননা ও চৈত্র সংক্রান্তির অনুষ্ঠান হবে।
ফেডারেশনের সভাপতি ম হামিদ জানান “স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত যারা একুশে পদক এবং বাংলা একাডেমী পদকে ভূষিত হয়েছেন শুধু মাত্র সেইসব গুনীদেরকেই আমরা এবার সম্মাননা প্রদান করবো।”
সম্মাননা প্রদান শেষে ফেডারেশনের বিভিন্ন নাট্যদলের নিজস্ব শিল্পীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে চৈত্র সংক্রান্তির বিশেষ অনুষ্ঠান।
