রবিবার অ্যাস্ট্রো-অলিম্পিয়াডের চুড়ান্ত পর্বের প্রতিযোগিতা
রবিবার প্রথম বাংলাদেশ অ্যাস্ট্রো-অলিম্পিয়াডের চুড়ান্ত পর্বের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে পরমাণু শক্তি কেন্দ্র, ঢাকা মিলনায়তনে সকাল ৯ টায়। অনুষ্ঠানের উদ্যোক্তা বাংলাদেশ অ্যাস্ট্রোনমিকাল এসোসিয়েশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে এ কথা।
স্কুল এবং কলেজ পড়–য়া ১৪ থেকে ১৭ বছর বয়সের ছাত্র-ছাত্রীদের জন্য এই প্রতিযোগিতার আয়োজন করেছে বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল এসোসিয়েশন। প্রাথমিকভাবে ৬টি বিভাগ থেকে বাছাইকৃত ১২০ জন ছাত্র-ছাত্রী চুড়ান্ত পর্বের এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে।
প্রতিযোগিতা শেষে বিকেল সাড়ে ৩ টায় পুরস্কার বিতরন করা হবে। পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন স্পারসোর প্রাক্তন চেয়ারম্যান ড. আবু আবদুল্লাহ জিয়াউদ্দিন আহমেদ। বিশেষ অতিথি থাকবেন বিশিষ্ট পাখি পর্যবেক্ষক ইনাম আল হক।
