জাতীয় বসন্ত উদযাপন পরিষদের দিনব্যাপী আয়োজন
‘বসন্ত বাতাসে সইগো, বসন্ত বাতাসে/ বন্ধুর বাড়ীর ফুলের গন্ধ আমার বাড়ী আসে।’ বন্ধুর বাড়ীর ফুলের গন্ধ কেবল বাউল সম্রাট শাহ্ আবদুল করিম এর মনকেই নয়, নাড়া দিয়ে যায় আরো অনেককেই। ঋতুরাজের আগমনে প্রকৃতি মেতে ওঠে রুপ বদলের খেলায়, উৎসবে মেতে ওঠে বাংলার তরুণপ্রাণ বৃদ্ধরাও।
বসন্তের বর্ণিল আয়োজনকে পূর্ণতা দিতে জাতীয় বসন্ত উৎসব উদযাপন পরিষদ চারুকলা ইনস্টিটিউটের বকুলতলায় আয়োজন করেছে দিনব্যাপী বসন্তোৎসবের। মঙ্গলবার ১৪১৩ সালের পহেলা ফাল্গুনের এই সাংস্কৃতিক অঙ্গনের অনেক সংগঠনের থাকবে সক্রিয় অংশগ্রহণ। উৎসব উদযাপন পরিষদের আহ্ববায়ক বিশিষ্ট্য নাট্যব্যক্তিত্ব আলী যাকের জানান, “ বাংলা ১৪০১ সালে প্রয়াত কবি শামসুর রাহমানের হাত ধরেই জাতীয়ভাবে প্রথম বসন্ত উৎসব পালিত হয়। এখন সার্বজনীনভাবে, বড় কলেবরে বসন্ত উৎসব হচ্ছে। কারণ বাঙালির গর্ব ও বোধর অংশ এসব পালা পার্বণ।”
এ উপলক্ষে মঙ্গলবার দিনব্যাপী অনুষ্ঠানে থাকবে নানা আয়োজন। সকাল ৭টায় ছায়ানটের অংশগ্রহণে সমবেত যন্ত্রসঙ্গীতের মধ্যে দিয়ে শুরু হবে দিনের অনুষ্ঠান। এরপর পর্যায়ক্রমে সাড়ে ৯ টা পর্যন্ত চলবে ধ্র“বতানের দলীয় সঙ্গীত, মীর বরকতের একক আবৃত্তি, শাকিল আনামের একক সঙ্গীত, নৃত্যম এর দলীয় নৃত্য, মিতা হকের একক সঙ্গীত, হাসান আরিফের একক আবৃত্তি, সুরচিত্রের দলীয় সঙ্গীত, ভাস্বর বন্দোপাধ্যায়ের আবৃত্তি।
সকালের পর্বের পরে আকর্ষণীয় অনুষ্ঠানের মধ্যে রয়েছে আলী যাকের এভং কাজী আরিফের অংশগ্রহণে ‘বসন্তকথন’। এরপর থাকবে শোভা যাত্রা। বিকালের পর্বে সঙ্গীত ভবন, উদীচি, ঋষিজ, নৃত্যনন্দন ও কত্থক এর অংশগ্রহণে চলবে নাচ ও গানের অনুষ্ঠান। এরপর সাংস্কৃতিক অঙ্গনের বিখ্যাত ব্যক্তিত্বদের নিয়ে মজার পর্ব, আলোচনা অনুষ্ঠান এসবও থাকবে।
রাত ৯টায় জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের ইতি টানা হবে।
