জাবিতে হয়ে গেল দিনব্যাপী পাখি মেলা
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শুক্রবার অনুষ্ঠিত হয়ে গেল দিনব্যাপী পাখি মেলা। উপাচার্য অধ্যাপক খন্দকার মুস্তাহিদুর রহমান সকালে ভিন্নধর্মী এই মেলার উদ্বোধন করেন।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রাণীবিদ্যা বিভাগ, বাংলাদেশ বার্ড ক্লাব, ওয়াইল্ড লাইফ ট্রাস্ট অব বাংলাদেশ, ওয়াইল্ড লাইফ রেসকিউ সেন্টার এবং নেচার এ্যাণ্ড কনজারভেশন ক্লাব আয়োজিত এ মেলায় ছিল ভিন্নধর্মী বিভিন্ন আয়োজন। পাখি চেনার জন্য শিশুদের টেলিস্কোপ দিয়ে দেখানো হয় পাখি। এ ছাড়া পাখির ছবি আঁকা এবং পাখি বিষয়ক কুইজ প্রতিযোগিতা, পাখির আলোকচিত্র এবং পত্র-- পত্রিকা প্রদর্শনী ছিল এই আয়োজনে। অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠানও।
