২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নরওয়ের ফারল্যান্ডের বইমেলার মেয়াদ এক রাত

 নিশীথ সুর্য়ের দেশ বলে পরিচিত নরওয়ের একটা ছোট্ট মালভূমি ফারল্যান্ড। অসলো থেকে বাসে যেতে ঘন্টা দশেকের মতো লাগে। আকর্ষণীয় এই পর্যটন স্পটে গরমকালে রাতের বেলাও অনেকক্ষন সুর্য দেখা যায়। আর ২২ জুন দিবাগত রাতে সুর্য অস্ত যায় না একেবারেই। এমন একটা জায়গা পর্যটকদের জন্য আকর্ষণীয় হবে, সন্দেহ নেই। ফি বছর এ সময়ে যখন পর্যটকদের সমাগম বাড়ে তখন নেওয়া হয় নানারকম অনুষ্ঠানের উদ্যোগ। তারই একটি বইমেলা। এই ২২ তারিখেই প্রতিবছর ফারল্যান্ডে ১ রাতের এক ব্যতিক্রমী বইমেলার আয়োজন করা হয়। উদ্যোক্তা এখানকারই স্থানীয় একটা হোটেল, নাম মন্ডেল হোটেল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2007, 06:32 PM

Updated : 26 Apr 2022, 02:00 PM

মন্ডেল হোটেলটির সাথে আমেরিকার একসময়ের ভাইস প্রেসিডেন্ট ওয়াটারমন্ডেলের সম্পর্ক থাকতে পারে। ওই মন্ডেল পরিবারের আদি বাসস্থান এই ফারল্যান্ডেই। মন্ডেল হোটেলটি স্থাপিত হয়েছিল ১৮৯৮ সালে।

হোটেলের সামনের রাস্তাতেই বসে ফারল্যান্ডের এই বইমেলা। যেহেতু সূর্যের অস্ত যাওয়া বলে কিছু নেই তাই এখানে ঘড়ির কাঁটা ধরেই রাত দিন অনুমান করে নেন সবাই। সে হিসাবে মেলা শুরু হয় সন্ধ্যে ৭ টায়। চলে সারারাত ধরে।

আকর্ষণীয় এই বইমেলায় যোগ দিতে সুইডেন ফিনল্যান্ড আর নরওয়ের রাজধানী থেকেও জাহাজ ভর্তি হয়ে লোক আসে। দর্শণার্থীর সংখ্যা আমাদের বিচারে নগন্য হলেও ইউরোপের বিচারে অনেক।

‘আনসাঙ হিরোস অফ বাংলাদেশ’ নামে একটা বই নিয়ে ২০০২ সালে ওই মেলায় অংশ নিয়েছিলেন বাংলাদেশের সাইফুল আলম পাইকার। তার কছে জানা যায়, ওই বছর মেলায় আগত দর্শনার্থীদের সংখ্যা হাজার পাঁচেকের মতো ছিল।

মেলার বইয়ের দোকানগুলোতে কোন বিক্রেতা থাকে না। দোকান থেকে পছন্দ করা বই নিয়ে হোটেলে এসে দোকানের নাম উল্লেখ করে সবাই বইয়ের দাম দিয়ে গেছে। মেলায় বই বিক্রির পাশাপাশি ব্যন্ডের গানেরও আয়োজন ছিল।