২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাপানে চলছে নার্সিসাস উৎসব

বলা হয়ে থাকে শিশুদের স্বর্গ জাপান। জাপান উৎসবের দেশও বটে। পুরো বছর জুড়েই সেখানে পালিত হয় নানা ধরনের উৎসব।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2007, 04:48 PM

Updated : 26 Apr 2022, 01:57 PM

জাপানে এখন চলছে ‘নার্সিসাস উৎসব’। প্রতিবছর ডিসেম্বরের ২০ থেকে জানুয়ারির ৩১ তারিখ পর্যন্ত পালিত হয় এ উৎসব। তাই এখন জাপানের উৎসবপ্রিয় লোকজন পাড়ি জমাচ্ছে সুজাকি পেনিনসুলার সুমেকিজাকি অঞ্চলে।

নার্সিসাস মূলত একধরনের ফুল। ইংরেজিতে একে বলা হয় ড্যাফোডিল। বৈজ্ঞানিক নাম ঘধৎপরংংঁং ংঢ়ঢ়. বসন্তের শুরুতে প্রায় তিরিশ লক্ষ বুনো নার্সিসাস ফুল ফোটে সুমেকাজাকি এলাকায়। সে ফুলের মিষ্টি গন্ধে চারদিক মোহিত হয়ে যায়। প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য সবার মনেই এনে দেয় উৎসবের আমেজ।

উৎসবে যোগদানকারী সবাইকে পরিবেশন করা হয় এক প্রকার মিষ্টি পানীয় অ্যামাজাকি, সঙ্গে থাকে খোলসে রান্না করা মাথাবিহীন শেলমাছ সাজি-- নো-- সুবোআকি। উৎসবের সময় সবাই মনের আনন্দে ঘুরে বেড়ায়। যোগ দেয় ঐতিহ্যবাহী নানান সাংস্কৃতিক অনুষ্ঠানে। আর ড্রাম বাজানোর প্রতিযোগিতা শিমোদো টাইকোতো রয়েছেই।

এই মাস শেষে আস্তে আস্তে কমতে থাকবে নার্সিসাস ফুল ফোটার হার আর সেই সঙ্গে ভাঙ্গবে তাদের নার্সিসাস ফুল কেন্দ্রিক মিলনমেলা--  নার্সিসাস ফেস্টিভাল।