ঈদ আর শীত দুটোকে মাথায় রেখেই তৈরি হয়েছে এবারের ঈদের পোশাক
এবারেও ঈদের আনন্দের সাথে বাড়তি পাওয়া হচ্ছে শীতের হিমেল হাওয়ার ছোঁয়া। এ দুটো বিষয়কে মাথায় রেখেই এবার ফ্যাশন হাউজগুলো তাদের সংগ্রহে এনেছে একটু ভিন্নতা, একটু নতুনত্ব। সেইসাথে চলতি সময়ের তরুন-তরুণীদের জন্য করেছে নানান পোশাকের ফিউশনধর্মী ডিজাইন।
বাংলার মেলা:
শীত আর ঈদ এদুটোর সমন্বয়ে এবার বাংলার মেলা পোশাক তৈরিতে ব্যবহার করেছে নিজস্ব বুননে তৈরি খাদি, ডেনিম, কটন, টুটোন, চেক এর কাপড়। এতে পোশাকের আভিজাত্য ফুটিয়ে তুলতে করেছে ব্লক, মেশিন এমব্রয়ডরি, টাইডাই, বাটিক, হ্যান্ডপেইন্টের মত নানান কাজ। আর শীতে উজ্জ্বল সব রং কমলা, সাদা, লাল, বাসন্তী, কালো রংকে প্রাধান্য দিয়েছে বেশি। এদের তৈরি পোশাকে ট্রেন্ডি ভাব তুলে ধরতে নেকলাইনে পরিবর্তন এনে শর্ট পাঞ্জাবির সাথে শাড়িতেও খাদি ও এডি খাদির সংমিশ্রণ ফুটিয়েছে। দাম শাড়ি ৩২০-২৮৫০, সালোয়ার-কামিজ ৭৫০-১৮৫০, পাঞ্জাবি ৩৫০-১৩৫০, ফতুয়া ২৩৫-৪৫০ টাকা।
শাহরুখ’স: পোশাক তৈরির ক্ষেত্রে কাটিংয়ে নতুনত্ব আর পরিধানের সময় যেন তা আরামদায়ক হয় সেদিকে বেশি মনোযোগ দেয় বলে শাহরুখ’স এর দাবি। এবার কাপড়ে তারা খাদি, কটন বেশি ব্যবহার করেছে। আর মেরুন, কমলা, লাল, কালোর মত উজ্জ্বল রংকে বেশি গুরুত্ব দিয়েছে। কাজের ক্ষেত্রে কাপড়ে ব্লক, বাটিক, এমব্রয়ডারি। চাকচিক্য বাড়িয়ে তুলতে ওলার বসিয়েছে শাড়ি, সালোয়ার-কামিজ, শাল, পাঞ্জাবিতে।
দাম: পাঞ্জাবি ৭৫০-১০৫০, সালোয়ার-কামিজ ৪৫০-১০৫০, শাল ৩০০-৪৫০ টাকা।
ড্রেসিডেল: বরাবরের মতো এবার ঈদেও ডেসিড্রেল তাদের পোশাকে নতুনত্ব এনেছে কাটিং, বুনন আর ডিজাইনে। সিল্ক, তসর, ক্রেপ কাপড়ে সব উজ্জ্বল রং লাল, কালো, কফি, ফিরোজা, নীল ব্যবহার করেছে। কাজের মাধ্যম হিসেবে নিয়েছে পাচওয়ার্ক, কাঁথা স্টিচ, কারচুপি, এপলিক, পিনটাক। কাটিংয়ে হাইনেক, বোট নেকের সাথে হাতায় রেখেছে থ্রিকোয়ার্টার, ফুলহাতা।
দাম: শাড়ি ১২০০-২০০০, সালোয়ার কামিজ ২২০০-১৫০০০, ফতুয়া ৯৮০-৩০০০, পাঞ্জাবি ১৯০০-৮০০০, স্কাট ২৬০০-৭০০০ টাকা।
আড়ং: মসলিন, নিজস্ব বুননে তাঁতের সুতি, সিল্ক, হাফসিল্ক কাপড়ের তৈরি শাড়ি, সালোয়ার-কামিজ, ফতুয়া, পাঞ্জাবির সাথে সাথে এবার ঈদে আড়ং নতুন একটি কালেকশন নিয়ে হাজির হয়েছে। তা হলো ২১ ক্যারেটের সোনার গহনার কালেকশন। এতে রয়েছে রুবি, মুক্তা, চুনির মতো মূল্যবান আকষর্ণীয় সব পাথর যা গহনার সৌন্দর্যকে আরো বাড়িয়ে তুলেছে। আধুনিকতার সাথে আভিজাত্যের ছোঁয়া ফুটিয়ে তুলতে গহনার গায়ে করা হয়েছে নানান সূক্ষ্ম কাজ।
নিত্য উপহার: শাড়ি, পাঞ্জাবি, ফতুয়া কিংবা টি শার্ট-কোন আইটেমেই নিত্য উপহার সবসময়ই নিজস্বতার দাবি নিয়ে হাজির হয়। এবার ঈদেও এর ব্যতিক্রম ঘটেনি। এই ঈদে নিত্য উপহার ধ্রুব এষ এবং কাইয়ুম চৌধুরীর আঁকা ছবির মাধ্যমে টাঙ্গাইল সুতি শাড়িতে নতুনত্ব নিয়ে আসা হয়েছে। দাম ৯৫০ টাকা। এছাড়াও গ্রামীণ খাদি কাপড়ের পাঞ্জাবি, ফতুয়াতো রয়েছেই। দাম ৩০০-৪০০ টাকা। ১৬০ টাকার টি শার্টে এবার এরা তুলে ধরেছে বাংলাদেশকে। ঈদটা যেহেতু শীতে পরেছে তাই এরা শীতে চাঁদর করতেও ভুলেনি একেবারে। চন্দ্র শেখর সাহার ঝড়া পাতা আর বাংলার নদী, গুহাচিত্র ফুটে উঠেছে এদের চাদরে। দাম ২০০-৫০০ টাকা। রংয়ে ব্যবহার করেছে সাদা, কালো, নীল রংয়ের মত উজ্জ্বল বর্ণকে।
রঙ: রঙ-এর শাড়ি, সালোয়ার-কামিজ, পাঞ্জাবি, ফতুয়া সবসময়ই অনন্য বৈশিষ্ট্যের অধিকারী। এবারের ঈদে শীতের আমেজ থাকায় মোটা কাপড়ের সাথে এরা ব্যবহার করেছে পাকোয়ান সিল্ক, কোটাসিল্ক, এন্ডি সুতি, সেপিয়ান সিল্ক, জামদানি, মসলিন, রেশমী কটন। তাঁতে সৌন্দর্য ফুটিয়ে তুলতে ব্লক, স্প্রে, স্কিন প্রিন্ট, চুনরি, টাইডাই, কারচুপি, এমব্রয়ডারি, এপলিক, কাটওয়ার্ক, মেটাল লেস-এর কাজ করেছে নিখুঁতভাবে। প্রতিটি সালোয়ার-কামিজের সাথে ওড়নার উপর গুরুত্ব দিয়ে এরা এতে এন্ট্রিক, স্টোন, এমব্রয়ডারি, কারচুপির কাপড় জুড়ে দিয়েছে। মেয়েদের পাশাপাশি ছেলেদের কথা মাথায় রেখেও এরা পাঞ্জাবি,ফতুয়ায় ডিজাইনও ফিউশনধর্মী করেছে।
দাম: শাড়ি ২৮০-১০০০০, ফতুয়া ৪৫০-৬৫০, সালোয়ার কামিজ ১০৫০-২২০০ টাকা। এবার এরা ঈদের পোশাকের টাঙ্গাইল, কুমিল্লা, নরসিংদীর তাঁতের শালও এনেছে। তাঁতে করেছে এপলিক, কারচুপি, কাটওয়ার্ক, টাইডাই, ব্লক এর কাজ। দাম ৪৫০-২০০০ টাকা।
বিবিয়ানা: ফ্যাশন হাউজ বিবিয়ানা এবার ঈদে তাঁত, কটন, টাইডাই, কাপড়ে সালোয়ার-কামিজ, স্কাট, টপস, ফতুয়া, শাড়ি, স্কার্ফ এনেছে। তাতে করেছে কুন্দন, কারচুপি, ব্লকক, সিকোয়েন্স, হাতের কাজ।
দাম: সালোয়ার-কামিজ ৯৫০-১৯০০, স্কার্ট ৯৫০-২০০০, ফতুয়া ৫০০-৬৫০, শাড়ি ৪৫০-৩০০০, স্কার্ফ ৪০০০ টাকা।
মায়াসির: মায়াসিরের পোশাকে থাকে অভিজাত্যের ছোঁয়া। এবারো তার ব্যাতিক্রম ঘটেনি। কাটিংয়ে নতুনত্ব আনতে গিয়ে সালোয়ার কামিজ-এর দৈর্ঘ্য করেছে খাটো, গলায় ফুল কিংবা হাফ ভি পোশাকের সৌন্দর্য বাড়িয়ে তুলেছে বহুগুণ। এরা এবার শর্ট পাঞ্জাবি, শাড়ি, ফতুয়া, টপসে সিল্ক, এন্ডি, খাদি কাপড়ে ব্রাউন, কমলা, লাল, ফিরোজা, সাদা, কালো, এ্যাশ রংয়ে পুরোটাই হাতের কাজ কিংবা হালকা হাতের কাজ করেছে।
দাম: সালোয়ার-কামিজ ২৮৫০-৫০০০, শাড়ি ১২৫০-১০,০০০, টপস ১২৫০-২২০০, পাঞ্জাবি ৭৫০-১৬০০ টাকা।
নারী মেলা: টাঙ্গাইল তাঁত, রাজশাহী সিল্কের শাড়িতে ব্লক, বাটিক, টাইডাই, কারচুপি, এমব্রয়ডারি, ব্রাশপেন্ট করেছে। দাম: ৩৫০-৩০০০ টাকা। সালোয়ার-কামিজ, পাঞ্জাবি, ফতুয়া, সুতি শার্টও রয়েছে এদের সংগ্রহে। দাম: সালোয়ার-কামিজ ৬০০-১৪০০, পাঞ্জাবি ৫২০-১০৫০, ফতুয়া ২৫০-৩৫০, শার্ট ২৪০-২৮০ টাকা।
এড্রয়েট: ঈদকে ঘিরে এড্রয়েট এবার নানান রংয়ের পোশাকের সাথে শীতে ভারি কাপড়ও রেখেছে। এরা এবার নতুন কাটিং, ডিজাইন, রাজশাহী সিল্ক, সুতি, টাঙ্গাইল, ভয়েল, জামদানি কাপড়ে পাঞ্জাবি, শাড়ি, সালোয়ার-কামিজ, শার্টে। আকাশী, নীল, মিষ্টি এ্যাশ, কালো, মেরুনের সংমিশ্রণ ফুটিয়েছে। এতে করেছে টাইডাই, ব্লক, ব্লক এমড্রয়ডারি। কখনো সৌন্দর্য ফুটিয়ে তুলতে শো বোতামের ব্যবহারও করেছে সালোয়ার-কামিজে। দাম: শাড়ি ৫৫০-১৭,০০০, থ্রিপিস ৯৯৫-২৩০০, পাঞ্জাবি ৫৫০-৩৫০০, ফতুয়া ১৯৫ টাকা। এদের এবারকার ঈদ কালেকশনে বাচ্চাদের পোশাকও রয়েছেণ্ড দাম ১৮০-৩৫০ টাকা।
