২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সান্তা ক্লজ কোথায় থাকে

ক্রিসমাসের সময় বিভিন্ন দেশে সান্তা ক্লজ সেজে অনেকেই বাচ্চাদের উপহার দিয়ে থাকেন। অনেক শিশুর মনেই প্রশ্ন, সান্তারা কোথা থেকে আসে? ক্রিসমাস ছাড়া বাকি দিনগুলোতে সান্তা থাকে কোথায়?

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Dec 2006, 03:12 PM

Updated : 26 Apr 2022, 04:11 PM

সান্তা একটি কাল্পনিক চরিত্র। তবে শিশুদের অনাবিল আনন্দ দেওয়ার উদ্দেশ্য নিয়ে সত্যিই সত্যিই সান্তার একটা ঠিকানা তৈরি করা হয়েছে। এটি এতোদিন ছিল উত্তর মেরু এলাকায়। সেখানে ‘সান্তা’ তার সহাকারীদের নিয়ে সুবোধ শিশুদের জন্য খেলনা তৈরি করতো।

কিন্তু উত্তর মেরুতে সান্তার বসবাস অসম্ভব হয়ে পরে। এর অন্যতম কারণ হলো সান্তার বাহন রেইনডিয়ারের পক্ষে উত্তর মেরুতে বসবাস করা মুশকিল হয়ে পরেছিল। ফলে ১৯২৭ সালে সংবাদপত্র মারফত জানিয়ে দেয়া হয় সান্তার নতুন আবাসস্থল ফিনল্যান্ডের ল্যাপলান্ডে (Lapland)।

প্রতি বছর পৃথিবীর ১৫০ টি দেশ থেকে প্রায় ৬ লাখ চিঠি আসে সান্তার কাছে বিভিন্নরকম গিফটের আবদার নিয়ে। তুমিও সান্তাকে সরাসরি চিঠিও লিখতে পারো নিচের ঠিকানায়-

Santa Claus,

Santa Claus Village

FIN-96930

Arctic Circle, Finland

সান্তা এই মুহুর্তে কোথায় কি করছে তা সরাসরি দেখার জন্য ক্লিক করো

http://www.santaclauslive.com/main.php?link=santa_claus_live&kieli=eng&pid=2

সান্তাকে মেইল করতে পারো এই সাইটে গিয়ে-http://www.emailsanta.com/email_santa.asp