ক্রিসমাস ট্রি কোথায় পাবেন, কীভাবে সাজাবেন
কলাবাগান ও গুলশানের ফার্নস এন্ড পেটালস, রোজ এন্ড পেটাল কিংবা ধানমন্ডি, গুলশান বা উত্তরার এটসেটরাসহ বিভিন্ন মার্কেটের দোকানে ক্রিসমাস ট্রি পাওয়া যায় আজকাল। ভালো ক্রিসমাস ট্রি পাওয়াটাই যেমন জরুরী এটাকে তেমনি জরুরী এটাকে সুন্দর করে সাজানোটাও।
ভালো ক্রিসমাস ট্রি খুজে পেতে আপনি নিচের টিপসগুলো অনুসরন করতে পারেন।
১. যেসব ক্রিসমাস ট্রির কাঁটা ছোট সেগুলোকে নির্বাচন করুন। এতে সহজেই সেটা সাজাতে পারবেন। শুধু তাই নয় এগুলোর কান্ড শক্ত হওয়ায় ভারী কোন অলংকারও এতে অনায়াসে সাজাতে পারবেন।
২. ক্রিসমাস ট্রি নির্বাচনের সময় খেয়াল রাখবেন যাতে সেটা তাজা হয়। এটা নিশ্চিত হওয়ার জন্য ক্রিসমাস ট্রি কাঁটা সুঁচালো, সবুজ ও তাজা কিনা তা দেখে নিন। কান্ড ধরে টানলে সেটার কাঁটা উপড়ে আসবে না।
৩. ঘরের যে কোন জায়গায় ক্রিসমাস ট্রি স্থাপনের জন্য ক্রিসমাস ট্রি সোজা হওয়া জরুরী।
৪. বাড়িতে নেবার আগেই দেখে নিন আপনার ক্রিসমাস ট্রি পোকামাকড় ও রোগজীবানু মুক্ত কিনা।
কিভাবে সাজাবেন ক্রিসমাস ট্রি
ভালমতো ক্রিসমাস ট্রি সাজাতে নিচের টিপসগুলো অনুসরন করে দেখতে পারেন।
১. ক্রিসমাস ট্রি আপনার ঘরে এমন জায়গায় স্থাপন করুন যেন তা ঘরের যে কোন প্রকার তাপ (যেমন - চুলা, টিভি, ওভেন) থেকে দুরে থাকে।
২. ঘরের কার্পেট বা মেঝে যাতে পানিতে নষ্ট না হয, সেজন্য প্লাষ্টিক বা অন্যকিছু দিয়ে মেঝে ঢেকে দিন।
৩. অগ্নিনিরোধী কোন কিছু দিয়ে আলো প্রতিফলক তৈরি করুন। এতে অনাকাংখিত দুর্ঘটনা এড়াতে পারবেন।
৪. ক্রিসমাস ট্রি আলো দিয়ে সাজাতে ইলেকট্রিক সার্কিট যাতে ওভারলোড না হয সেদিকে সর্তক দৃষ্টি রাখবেন।
৫. ক্রিসমাস ট্রির সব অলংকার কান্ডের মাথায় রাখবেন না। কিছু অলংকার ভিতরের দিকেও দিন এতে সজ্জায় অনেক বৈচিত্র্য আসবে।
৬. ক্রিসমাস ট্রিতে তুষার পড়েছে এরকম দৃশ্য ফুটিয়ে তুলতে চাইলে কান্ডের উপরের দিকে কাগজের মতো পাতলা করে তুলা ছড়িয়ে দিন।
৭. ক্রিসমাস ট্রির উপরের দিকে একটা তারা যোগ করুন।
৮. ক্রিসমাস ট্রি সাজানো কারো একক কাজ নয়। বরং পরিবারের সবাই মিলে এটা সাজান এবং আনন্দ উপভোগ করুন।
