ক্রিসমাস ট্রি যেভাবে এলো
ক্রিসমাস ট্রি ঠিক কবে থেকে খৃস্ট ধর্মাবলম্বীদের প্রধান উৎসব ক্রিসমাসের সঙ্গে জড়িয়ে গেছে তা সঠিক করে বলা যায় না। এই সম্পর্কে অনেক মত চালু আছে।
এক হাজার বছর আগের কথা। সেই ৭ম কি ৮ম শতকের দিকে সেন্ট বোনিফেস নামে একজন ক্যাথলিক মিশনারি একদিন পাগান ধর্মাবলম্বীদের ধর্মীয় আচার অনুষ্ঠানের চিহ্ন সম্বলিত একটি ওক গাছ দেখতে পান। সঙ্গে সঙ্গেই তিনি ওক গাছটি কেটে ফেলেন এবং কিছুদিনের মধ্যে দেখতে পান ওই একই জায়গায় একটি ছোট্ট ফার ট্রির চারা গজিয়েছে।
এটাকে বোনিফাস ঈশ্বরের বার্তা হিসাবে ধরে নেন এবং সেদিন থেকে এভাবেই ফার ট্রি ক্রিসমাসের অফিসিয়াল ট্রির মর্যাদা পায়।
নানা চড়াই উৎরাই পেরিয়ে ক্রিসমাস ট্রি এখন খৃস্টান সংস্কৃতির জনপ্রিয় একটি অংশ।
ক্রিসমাস ট্রি ছাড়া এখন ক্রিসমাস অনুষ্ঠানের কথা ভাবাই যায় না। প্রতি বছর ক্রিসমাসের সময় ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউজের দক্ষিনে অবস্থিত আমেরিকার জাতীয় ক্রিসমাস ট্রিতে আলোকসজ্জা করা হয়।
এছাড়া ক্রিসমাস ট্রি উপহার দেওয়া এখন জাতীয় সৌহার্দ্য ও সম্প্রীতির একটি অংশ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বিট্রিশরা নরওয়েকে সাহায্য করেছিল। সেই উপকারের কথা মনে রেখে যুদ্ধপরবর্তীকালে নরওয়ে ব্রিটিশদের একটি ক্রিসমাস ট্রি উপহার দেয় যা লন্ডনের ট্রাফালগার স্কয়ারে বহাল তবিয়তে বর্তমান।
এরকম আরো অনেক উদাহরন রয়েছে। যেমন কানাডা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের বোস্টন অঙ্গরাজ্যকে।
