২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আলেহান্দ্রা পিজার্নিক: ডায়ানার বৃক্ষ

মূল: আলেহান্দ্রা পিজার্নিক ইংরেজি থেকে ভাষান্তর: সামসাদ মর্তূজা

সামসাদ মর্তূজা সামসাদ মর্তূজা

Published : 26 Dec 2022, 11:26 PM

Updated : 26 Dec 2022, 11:26 PM

১.

আমি সকালকে ধরবো বলে দিয়েছি ঝাঁপ

আমি আলোর পাশে শরীরকে রেখেছি সজাগ

আর গাইছি গান জনমের বিষাদ

২.

সম্ভাব্য কতগুলো ভাষ্য :

একটা গর্ত, একটা কম্পমান দেয়াল …

৩.

একমাত্র পিপাসা

নৈঃশব্দতার কোনো বাঁধা নেই

আমাকে থেকে সাবধান, হে প্রেম

আমার সাবধান সেই নীরব নারী থেকে

যে দাঁড়িয়ে পথচারীর মরুতে নিয়ে

হাতে এক শূন্য গ্লাস নিজের ছায়ার ছায়ায়

৪.

(অরোরা আর হুলিও কোর্তাজার -এর জন্য )

এখন বলোতো - কে এখন হাত ডুবাবে

ভুলে যাওয়া নারীর পুরস্কার খুঁজে আনতে?

এর মূল্য দিবে শীত

এর মূল্য দিবে বাতাস

এর মূল্য দিবে বৃষ্টি আর বজ্রপাত

৫.

শুধু এক মুহুর্ত বেঁচে থাকার জন্য

একজন যার এখনো চোখ রয়েছে খোলা

শুধু এক মুহূর্ত দেখে নেয়ার জন্য

মগজের ছোট্ট ফুলগুলো একবার নেচে উঠে

বোবা মানুষের মুখে

৬.

স্বর্গের স্মৃতিতে নিজেকে

অনাবৃত করে সে

তার দেখা স্বপ্নের ভয়ঙ্কর ভবিষ্যৎ

তার অজানা না জানাকে

তার ভয় কি নাম দিবে তাকে যে কিনা অস্তিত্বহীন

৭.

সে দেয় ঝাঁপ,

জামায় তার আগুন,

এক তারা থেকে অন্য তারায়

এক ছায়া থেকে অন্য ছায়ায়

দূরে কোথায় হয় মৃত্যু তার

বাতাসকে যে বেসেছিলো ভালো

৮.

এক আলোকোজ্জ্বল স্মৃতি,

গ্যালারি ভর্তি আমাকে

তাড়িয়ে বেড়ানো ছায়ারা

যার অপেক্ষায় আমি,

সে যে আসবে তার নেই কোনো সত্যতা

সে যে আসবে না তারও নেই সত্যতা

৯.

রাতে জ্বল জ্বল করা ফসিলগুলি

মূল্যবান পাথরের মতো

শব্দগুলো সাজানো হাড় কণ্ঠে

এই সতেজ সবুজ

এই তপ্ত লাইলাক

এই হৃদয় শুধু রহস্যে ঘেরা