২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শিল্পকলায় ভাস্কর্য প্রদর্শনী: সময় বাড়ল ৭ দিন

আগামী ২৭ জানুয়রি একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে সমাপনী অনুষ্ঠান আয়োজনের মধ্য দিয়ে পর্দা নামবে এই প্রদর্শনীর।

শিল্পকলায় ভাস্কর্য প্রদর্শনী: সময় বাড়ল ৭ দিন
ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2025, 05:04 PM

Updated : 26 Aug 2026, 11:37 AM

বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজিত ‘৬ষ্ঠ জাতীয় ভাস্কর্য প্রদর্শনী’র সময় বাড়ানো হয়েছে। 

এই প্রদর্শনী আরো ৭ দিন চলবে বলে সোমবার একাডেমির জনসংযোগ বিভাগ জানিয়েছে।

শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা গ্যালারিতে গত ২১ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই প্রদর্শনী চলার কথা ছিল ২০ জানুয়ারি পর্যন্ত।

এখন সিদ্ধান্ত হয়েছে আগামী ২৭ জানুয়রি একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে সমাপনী অনুষ্ঠান আয়োজনের মধ্য দিয়ে পর্দা নামবে এই প্রদর্শনীর।

ধারাবাহিকভাবে ভাস্কর্য চর্চায় উৎসাহ ও বিকাশ সাধনের লক্ষ্যে বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে ১৯৮২ সালে প্রথম ভাস্কর্য প্রদর্শনী আয়োজিত হয়। 

এ বছর ৬ষ্ঠ বারের মত আয়োজন করা হয়েছে মাসব্যাপী জাতীয় পর্যায়ের এ ভাস্কর্য প্রদর্শনী।

শিল্পকলা একাডেমির চারুকলা বিভাগের ব্যবস্থাপনায় এবারের প্রদর্শনীতে ১৫৯ জন শিল্পীর বিভিন্ন ক্যাটাগরির ১৭৮টি শিল্পকর্ম প্রদর্শিত হচ্ছে। 

প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত এবং সরকারি ছুটির দিন বিকাল ৩টা রাত ৮টা পর্যন্ত এই প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত রাখা হয়েছে।

আরও পড়ুন:

শিল্পকলায় ১৫৯ শিল্পীর ১৭৮ শিল্পকর্ম

ভাস্কর্য প্রদর্শনীতে বৈচিত্র্যময় সব শিল্পকর্ম