অরুণিমা নাসরীনের তিনটি কবিতা
শোন নি রূপন্তীবৃক্ষে
১.
শোন নি, রূপন্তীবৃক্ষে অরণ্য সীমান্তে
অহংকারী অন্ধকার রাত্রিকে ক’রে তোলে বিপন্ন ;
দেখো নি তুমি - অরণ্যের খেয়ালি শরীর
প্রেমিকের ব্যা কুল বাহুর মতো আমাকে ধারণ করে
রাত্রির খোয়াবী আঁধারে !
মাটি ভেবে ঢেলে দ্যায় মেঘের লুকানো
শীলাতপা বিষ;
বৃষ্টিকুমুদ বৃক্ষের ডানায় ছোঁয়ায় ঠোঁট -
জরায়ুর তন্ত্রীভেদে তার বুনো লাবণ্যশাখে
আমি এক বৃক্ষমানবী। (পড়তে ক্লিক করুন)
